দার্জিলিংয়ের ভিড় ছেড়ে ঘুরে আসুন গুফাপাতাল, এত সুন্দর গ্রামে আগে দেখেননি কখনও

Published:

Gufapatal

সহেলি মিত্র, কলকাতাঃ বহুদিন কোনও অচেনা, অফবিট জায়গায় ঘুরতে যাননি? এই পুজোয় বা শীতে মনটা পাহাড় পাহাড় করছে অথচ যুতসই কোনও ডেস্টিনেশন পাচ্ছেন না? তাহলে সেক্ষেত্রে ঘুরে আসতে পারেন দার্জিলিং-এর কাছে একদম অফবিট জায়গা গুফাপাতাল (Gufapatal) থেকে। এত সুন্দর জায়গা হয়তো খুব কমই দেখেছেন হয়তো জীবনে।

পুজোর ছুটিতে দুদিন কাটিয়ে আসুন অফবিট গুফাপাতাল থেকে

কংক্রিটের ভিড় থেকে দূরে, নিরিবিলি পাহাড়ি পরিবেশে কয়েকটা দিন কাটাতে হলে মিরিক হয়ে দার্জিলিং যাওয়ার পথে ঘুরে আসতে পারেন গুফা পাতাল গ্রাম থেকে। ছোট্ট এই পাহাড়ি গ্রামটি প্রকৃতিপ্রেমী ও ভ্রমণপিপাসুদের কাছে এক অন্যরকম গন্তব্য। এখানকার বিশেষ আকর্ষণ হল, গ্রামটির কিছু বাড়ি ভারতের অংশে এবং কিছু বাড়ি নেপালের অংশে অবস্থিত বলে পরিচিত। ফলে একই এলাকার মধ্যে দুই দেশের পাহাড়ি জীবনযাত্রার স্বাদ পাওয়ার সুযোগ রয়েছে।

গুফা পাতালের অন্যতম আকর্ষণ চারপাশের পাহাড়ি দৃশ্য। পরিষ্কার আবহাওয়ায় এখান থেকে কাঞ্চনজঙ্ঘার মনোরম দৃশ্য, সূর্যোদয় ও সূর্যাস্ত উপভোগ করার সুযোগ মেলে। পাহাড়ের কোলে দাঁড়িয়ে চারপাশের বিস্তৃত প্রাকৃতিক সৌন্দর্য দেখলে শহরের ব্যস্ততা অনেকটাই ভুলে যেতে পারেন। রাতের আকাশ, পাহাড়ের গায়ে ছড়িয়ে থাকা আলোর ঝিলিক এবং নির্জন পরিবেশ এই জায়গার আকর্ষণ আরও বাড়িয়ে দেয়। আবহাওয়া পরিষ্কার থাকলে দূরের বিভিন্ন পাহাড়ি অঞ্চলও চোখে পড়তে পারে।

কী কী দেখবেন?

চাইলে ঘুরে আসতে পারেন নেপালের বিভিন্ন দর্শনীয় স্থান। কাছাকাছি নেপাল সীমান্তের ওপারে কন্যাম, বুদ্ধ পার্ক, উপত্যকার মনোরম প্রাকৃতিক পরিবেশ এবং অন্তুউ লেক ঘুরে দেখতে পারেন। পশুপতি মার্কেটও পর্যটকদের কাছে পরিচিত একটি আকর্ষণ। তবে নেপাল ভ্রমণের আগে সীমান্ত পারাপারের নিয়ম, প্রয়োজনীয় পরিচয়পত্র এবং গাড়ি নিয়ে যাওয়ার অনুমতি সম্পর্কে নিশ্চিত হয়ে নিন।

কীভাবে পৌঁছাবেন?

এখন নিশ্চয়ই ভাবছেন এই গুফাপাতালে কীভাবে পৌঁছাবেন? সেক্ষেত্রে আগে এনজেপি থেকে মিরিক আসতে হবে। এরপর সেখান থেকে যে গাড়ি গুলো পশুপতি হয়ে সুখিয়া যায় সেই গাড়িতে যাওয়া যায়। অথবা সুখিয়া থেকে যে গাড়ি মিরিক হয়ে শিলিগুড়ি ফেরে সেটাতেও যেতে পারেন। এছাড়াও এনজেপি বা শিলিগুড়ি থেকে আপনি সরাসরি গুফাপাতাল যাওয়ার জন্য প্রাইভেট গাড়ি বুক করতে পারেন।

google button