যেন এক টুকরো ইউরোপের কোনও গ্রাম, পুজোর ছুটিতে ঘুরে আসুন কালিয়ামালি

Published:

Kalyamali

সহেলি মিত্র, কলকাতাঃ পঞ্চমীও আসেনি, তারই মধ্যে প্যান্ডেলে প্যান্ডেলে দর্শনার্থীদের ভিড় উপচে পড়ছে। আর হবে নাই বা কেন, বাঙালির সবথেকে বড় উৎসব বলে কথা। কিন্তু অনেকেই আবার আছেন যারা কিনা এই ভিড় পছন্দ করেন না, বরং পুজোর ছুটির সদ্ব্যবহার করে কোথাও ঘুরতে আসতে চান। আপনিও কি তাঁদেরই দলে? এই পুজোয় কোনও অফবিট ঠিকানার খোঁজ করছেন? তাহলে ঘুরে আসতে পারেন কালিয়ামালি (Kalyamali)। এখানে এলে মনে হবে যেন ইউরোপের কোনও এক জায়গায় এসে হাজির হয়েছেন।

পুজোর ছুটিতে ঘুরে আসুন অফবিট ‘কালিয়ামালি’ থেকে

কালিয়ামালি ওড়িশা রাজ্যের একদম অফবিট এবং অত্যন্ত একটি সুন্দর জায়গা। এখানে এলে আপনি আপনার চোখ ফেরাতে পারবেন না। মনে হবে ভারতে নাকি ইউরোপের কোনও এক অংশে দাঁড়িয়ে আছেন আপনি। এখানকার ল্যান্ডস্কেপ আপনার মন ছুঁয়ে নেবে। এতটাই সুন্দর ও শান্ত জায়গা যে এখান থেকে সেই একঘেঁয়ে জীবনে ফিরে যেতে আপনার মন খারাপ করবে। যারা পাহাড় ভালোবাসেন, সবুজ ভালোবাসেন তাঁদের জন্য একদম আদর্শ ডেস্টিনেশন হল এই ক্যালিয়ামালি।

ওড়িশার কোরাপুটের বুকে লুকিয়ে থাকা সবুজ উপত্যকা, মেঘে ঢাকা পাহাড় আর মুক্ত বাতাস উপভোগ করলে মনে হবে যেন কোনো ইউরোপীয় দেশের গ্রামাঞ্চলে দাঁড়িয়ে আছেন। গাড়ি থেকে নেমে প্রায় ৫০০ মিটার হাঁটলেই পৌঁছে যাবেন এই মনোরম স্থানে। এখানকার আরেক আকর্ষণ সমৃদ্ধ আদিবাসী সংস্কৃতি। পরজা, গদবা, ধুরুভা ও বন্ডা-সহ বিভিন্ন জনজাতির মানুষ আজও নিজেদের ঐতিহ্য, লোকসংগীত, নৃত্য ও জীবনধারা ধরে রেখেছেন। ভিড় এড়িয়ে প্রকৃতির মাঝে নিরিবিলি সময় কাটাতে চাইলে ক্যালিয়ামালি হতে পারে কোরাপুটের অন্যতম সেরা অফবিট গন্তব্য।

কীভাবে যাবেন?

কালিয়ামালি আসতে হলে আগে আপনাকে হাওড়া থেকে কোরাপুটের ট্রেন ধরতে হবে। এরপর কোরাপুট স্টেশনে নেমে কোনও প্রাইভেট গাড়ি বুক করে আপনি পৌঁছে যেতে পারেন সুন্দর কালিয়ামালিতে।

google button