অ্যাকাউন্টে মিলবে ১৫ হাজার, বিকশিত ভারত রোজগার যোজনা নিয়ে সুখবর

Published:

Rozgar Yojana

সৌভিক মুখার্জী, কলকাতা: দেশের তরুণ প্রজন্মকে উৎসাহ দিতে বিরাট উদ্যোগ সরকারের। কেন্দ্রের তরফ থেকে অনেক আগেই চালু করা হয়েছে প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা (Rozgar Yojana)। তবে এ নিয়ে এবার নেওয়া হল বিরাট পদক্ষেপ। নতুন কর্মীদের সহায়তা দিতে একটি সরকারি স্কিম আনা হচ্ছে। এর আওতায় ১৫ হাজার টাকা সরাসরি উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছবে বলেই খবর। কিন্তু কারা আবেদন করতে পারবেন, কী কী যোগ্যতা লাগবে তা বিস্তারিত জানুন এই প্রতিবেদনে।

চালু হল বিকশিত ভারত রোজগার যোজনা

কেন্দ্রীয় সরকারের তরফ থেকে চালু করা হয়েছে প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা। দেশের সংগঠিত ক্ষেত্রে কর্মসংস্থানের সুযোগ বাড়ানো এই প্রকল্পের মূল উদ্দেশ্য। প্রথমবার প্রাতিষ্ঠানিক চাকরিতে যোগ দেওয়া কর্মীদের জন্যই চালু করা হয়েছে এই প্রকল্প। এই স্কিমের আওতায় মোট ১৫ হাজার টাকা পর্যন্ত আর্থিক সুবিধা মেলে। তবে দুটি কিস্তিতে সেই টাকা দেওয়া হয়। প্রথম ৬ মাস কাজ করলে মিলবে ৭৫০০ টাকা এবং পরবর্তী এক বছর পূর্ণ হলে বাকি ৭৫০০ টাকা দেওয়া হয়।

কাদের জন্য এই প্রকল্প?

এই প্রকল্পে আবেদন করার জন্য প্রার্থীকে প্রথমবার সংগঠিত ক্ষেত্রে চাকরিতে যোগ দিতে হবে। এর পাশাপাশি কর্মীর মাসিক বেতন হতে হবে সর্বোচ্চ ১ লক্ষ টাকা এবং আগে কখনও ইপিএফও বা পিএফ-র নথিভুক্ত সদস্য হওয়া চলবে না। এছাড়া সুবিধা পাওয়ার জন্য একই সংস্থায় একটানা অন্তত ৬ মাস কাজ করতে হবে।

আরও পড়ুন: নতুন প্রজন্মের জন্য আধুনিক ডাকঘর, বাংলায় চালু হল ‘Next Gen’ পোস্ট অফিস

কীভাবে আবেদন করবেন?

কেন্দ্রীয় সরকারের এই স্কিমে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করা যায়। এর জন্য নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন:

  • প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট বা উমং অ্যাপ ভিজিট করুন।
  • এরপর হোমপেজ থেকে “Online Application for New Applicant” অপশনটিতে ক্লিক করুন।
  • এরপর আবেদন ফর্মে ব্যক্তিগত তথ্য, শিক্ষাগত যোগ্যতার তথ্য, প্রকল্পের বিবরণ এবং কোন ব্যাংকের মাধ্যমে লোন নিতে চান তা পূরণ করুন।
  • এবার প্রয়োজনীয় ডকুমেন্টগুলি স্ক্যান করে আপলোড করুন। এর মধ্যে উল্লেখযোগ্য হল পাসপোর্ট সাইজের রঙিন ছবি, জন্মতারিখ এবং বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট ও ঠিকানার প্রমাণপত্র।
  • এরপর ফর্মটি সাবমিট করে অ্যাপ্লিকেশন নম্বর পাবেন। সেটার প্রিন্ট আউট রেখে দিন।
  • অনলাইন আবেদনের প্রিন্ট কপি এবং প্রয়োজনীয় সমস্ত নথিপত্র আপনার কাছের জেলা শিল্পকেন্দ্র বা নির্বাচিত ব্যাংক শাখায় জমা দিন।
  • ব্যাংক আপনার প্রজেক্ট যাচাই করে সবকিছু ঠিকঠাক থাকলে লোন অনুমোদন করবে।
google button