১৫ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য, এই পাঁচ সরকারি স্কলারশিপ পূরণ করবে উচ্চশিক্ষার স্বপ্ন

Published:

Government Scholarships

অনন্যা সরকার, কলকাতা: উচ্চশিক্ষা অর্জনের পথে আর্থিক সীমাবদ্ধতা বহু নিম্ন মধ্যবিত্ত ও দরিদ্র পরিবার থেকে আসা পড়ুয়াদের কাছে একটি বড় বাধা। অথচ, প্রত্যেক বছর অনেক যোগ্য শিক্ষার্থী শুধু সঠিক তথ্য না জানার কারণে বৃত্তির সুযোগ থেকে বঞ্চিত হয়। সরকারের তরফে মেধাবী ও উচ্চশিক্ষায় আগ্রহী ছাত্র-ছাত্রীদের জন্য বিভিন্ন স্কলারশিপ প্রোগ্রামের (Government Scholarships) আয়োজন করা হয়। ভারতে কেন্দ্রীয় ও রাজ্য – উভয় সরকারই শিক্ষার্থীদের পড়াশোনার খরচ মেটাতে আর্থিক সহায়তা প্রদান করে থাকে। চলুন তাহলে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে উপলব্ধ কয়েকটি উল্লেখযোগ্য সরকারি স্কলারশিপ সম্পর্কে জেনে নেওয়া যাক।

১. ন্যাশনাল স্কলারশিপ

কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রকের অধীনে দেওয়া নানা ধরনের বৃত্তির জন্য শিক্ষার্থীদের একটি কেন্দ্রীয় পোর্টালে রেজিস্ট্রেশন করতে হয়। রেজিস্ট্রেশনের পর পছন্দসই বৃত্তি বেছে নিয়ে, তার জন্য আবেদন করা যায়। এই বৃত্তিগুলির আবেদনের প্রক্রিয়ায় আধার-ভিত্তিক যাচাইকরণ (Aadhaar-based verification) বাধ্যতামূলক। 

২. স্বামী বিবেকানন্দ স্কলারশিপ

এই নির্দিষ্ট স্কলারশিপ প্রোগ্রামটি পশ্চিমবঙ্গ সরকার পরিচালনা করে। মেধার ভিত্তিতে স্নাতক বা উচ্চতর স্তরে অধ্যয়নরত শিক্ষার্থীরা প্রতি মাসে ৮,০০০ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেতে পারেন। এই বৃত্তির জন্য যোগ্য হতে হলে আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় ২.৫ লক্ষ টাকার কম হতে হবে।

আরও পড়ুন: বিশ্বসেরা কনজিউমার ব্যাঙ্কের তকমা, SBI-র মুকুটে জুড়ল নয়া পালক

৩. ওয়েসিস (OASIS) স্কলারশিপ

রাজ্যের অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতরের পরিচালনায়, এই প্রকল্পটি তফসিলি জাতি (SC), তফসিলি উপজাতি (ST) এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির (OBC) শিক্ষার্থীদের জন্য উপলব্ধ। এই প্রকল্পের মাধ্যমে মেধাবী ও অভাবী শিক্ষার্থীরা আর্থিক সহায়তা পেতে পারেন।

৪. ঐক্যশ্রী স্কলারশিপ

পশ্চিমবঙ্গ সরকার সংখ্যালঘু সম্প্রদায়ের পড়ুয়াদের উচ্চশিক্ষার জন্য ‘ঐক্যশ্রী’ প্রকল্পের মাধ্যমে আর্থিক সহায়তা প্রদান করে। মুসলিম, খ্রিস্টান, শিখ, পার্সি, বৌদ্ধ এবং জৈন সম্প্রদায়ের যোগ্য শিক্ষার্থীরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারেন।

৫. এসবিআই আশা (SBI Asha) স্কলারশিপ

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে দেওয়া এই বৃত্তিটির জন্য নবম শ্রেণি থেকে শুরু করে উচ্চশিক্ষারত শিক্ষার্থীরা আবেদন করতে পারেন। এই স্কিমের অধীনে দেশে বা বিদেশে পড়াশোনার জন্য ১৫,০০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ১৫ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক অনুদান দেওয়া হয়।

আবেদন করার শর্তাবলী

বৃত্তির অর্থ সরাসরি নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে পাওয়ার জন্য, শিক্ষার্থীদের অবশ্যই নিশ্চিত করতে হবে যে, তাদের আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর ও ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বর লিঙ্ক রয়েছে কি না। আবেদন জমা দেওয়ার আগে সমস্ত নথিপত্র ভালোভাবে যাচাই করে নেওয়া জরুরি। সঠিক সময়ে এই স্কলারশিপ স্কিমগুলিতে আবেদন করলে উচ্চশিক্ষার ব্যয় উল্লেখযোগ্যভাবে কমতে পারে।

আরওScholarship
google button