সৌভিক মুখার্জী, কলকাতা: গতকাল আইআরসিটিসি-র তরফ থেকে নতুন ওয়েবসাইট (IRCTC Website) লঞ্চ করা হয়েছে, যেখানে যাত্রীরা খুব সহজেই টিকিট বুকিং করতে পারবে। এমনকি আগে যেখানে প্রতি মিনিটে ৩২ হাজার টিকিট বুক হত, এখন তা হবে ১.৫ লক্ষ। ফলে টিকিট বুকিং এর সময় আরও কমবে এবং যাত্রীরা আরামদায়ক পরিষেবা উপভোগ করতে পারবে। কিন্তু অনেকেই বুঝতে পারছ না যে নতুন এই ওয়েবসাইটের মাধ্যমে কীভাবে টিকিট কাটবেন। সেই পদ্ধতি জানাবো এই প্রতিবেদনে।
নতুন ওয়েবসাইটে কীভাবে টিকিট কাটবেন?
আইআরসিটিসি-র নতুন ওয়েবসাইটে টিকিট কাটার জন্য আপনাকে শুধুমাত্র নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করতে হবে—
- সর্বপ্রথম যে কোনও ব্রাউজারে গিয়ে আইআরসিটিসি এর নতুন বিটা ভার্সনের ওয়েবসাইট খুলতে হবে।
- এরপর আপনার নিজের আইআরসিটিসি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। তবে যদি আপনার আগে থেকে কোনও অ্যাকাউন্ট না থাকে তাহলে প্রথমে রেজিস্টার করতে হবে।
- এরপর আপনি কোন স্টেশন থেকে যাত্রা শুরু করছেন এবং কোথায় ভ্রমণ করতে চান তা সিলেক্ট করতে হবে।
- এরপর কত তারিখে ভ্রমণ করতে চান এবং কোন শ্রেণীতে ভ্রমণ করতে চান তা সিলেক্ট করতে হবে। এরপর সার্চ বাটনে ক্লিক করতে হবে।
- সেখানে আপনি উপলব্ধ সমস্ত ট্রেনগুলির তালিকা দেখতে পাবেন, এবং সেই তালিকায় ভাড়া, অ্যাভেবিলিটি এবং সময়সূচি থাকবে।
- এরপর যাত্রীর নাম, বয়স, লিঙ্গ, মোবাইল নম্বর বা অন্যান্য প্রয়োজনীয় তথ্য ইনপুট করতে হবে।
- তারপর ইউপিআই, নেট ব্যাঙ্কিং কিংবা ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করলে আপনার ই-টিকিট ইমেলের মাধ্যমে বা এসএমএসের মাধ্যমে চলে যাবে।
আরও পড়ুন: “ভারত বিরোধী কার্যকলাপ বন্ধ করুন!” মিয়ানমারে দাঁড়িয়ে কড়া বার্তা অজিত ডোভালের
তবে সবথেকে বড় ব্যাপার, নতুন ওয়েবসাইটে তৎকাল টিকিট বুকিং আরও দ্রুত হবে এবং কোন সময়ের মধ্যে বুকিং করা যাবে তা সহজে দেখতে পাবেন যাত্রীরা। ফলে অধিক ট্রাফিক সামলানোর জন্য ওয়েবসাইটটিকে আরও আপগ্রেড করা হয়েছে। যার ফলে ব্যস্ত সময়েও ভালো পরিষেবা পাওয়া যায়। এমনকি অতিরিক্ত বিজ্ঞাপন বন্ধ করা হয়েছে নতুন এই ওয়েবসাইটে। আরে সবথেকে বড় পরিবর্তন হল এর ইন্টারফেস। হোমপেজটি এখন আগের থেকে আরও স্পষ্ট বোঝা যাচ্ছে। আর গুরুত্বপূর্ণ অপশনগুলি সহজেই সবার চোখে পড়ছে, যাতে সাধারণ মানুষ খুব সহজেই টিকিট কাটতে পারে।










