আলু-বেগুন নয়, এবার দই দিয়ে রাঁধুন সুস্বাদু পাবদা, রইল রেসিপি

Published:

Doi Pabda

প্রীতি পোদ্দার, কলকাতা: মাছ ছাড়া বাঙালিরা যেন একদমই চলতে পারেনা, তাই তো দেশের বাইরে গেলেও মাছের সন্ধানে ঠিক বেরিয়ে পড়েন তারা। অর্থাৎ বোঝাই যাচ্ছে বাঙালিরা আর কিছু নিয়ে কম্প্রোমাইজ করুক না করুক মাছ (Fish) নিয়ে কোনো রকম কম্প্রোমাইজ করতে একদমই পছন্দ করে না। বাড়িতে পাবদা মাছ (Pabda Fish) এলে বেশিরভাগ সময় আলু বেগুনের পাতলা ঝোল নয়তো সর্ষে পাবদা হয়ে থাকে। তবে আজ আমাদের প্রতিবেদন এক ভিন্ন স্বাদের পাবদার রেসিপি নিয়ে হাজির হয়েছে, আর সেটি হল দই পাবদা (Doi Pabda)। চলুন রেসিপিটি জেনে নেওয়া যাক বিস্তারিত।

উপকরণ

দই পাবদা রান্নার জন্য যে যে উপকরণ গুলো দরকার সেগুলি হল— পাবদা মাছ, নুন, হলুদ গুঁড়ো, কালো সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, কালো জিরে, টক দই, চিনি, ধনেপাতা, সর্ষের তেল।

রান্নার পদ্ধতি

প্রথমে বাজার থেকে কিনে আনা পাবদা মাছগুলো ভাল ভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এবং একটি পাত্রে সেগুলিকে নুন এবং হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। এই সময় কেউ চাইলেই সর্ষের তেল দিয়ে মাছগুলো ম্যারিনেট করেও রাখতে পারবে। মাছগুলোকে অন্তত ৭ থেকে ৮ মিনিট ঢেকে রাখতে হবে। অন্যদিকে একটি মিক্সিং বোলে কালো সরষে এবং সামান্য পোস্ত ভালো করে শুকনো করে ব্লেন্ড করে নিতে হবে। এবার ওর মধ্যে কাঁচা লঙ্কা, সামান্য নুন এবং জল দিয়ে মিহি করে একটা মিশ্রণ বানিয়ে নিতে হবে।

এবার কড়াইতে সামান্য সরষের তেল গরম করে ম্যারিনেট করে রাখা মাছগুলোকে এপিঠ ওপিঠ ভেজে নিতে হবে। মাছ ভাজার সময় সাবধানতা অবলম্বন করতে হবে কারণ এই মাছ ভাজার সময় অনেকটাই তেল ফোটে। মাছগুলো ভাজা হয়ে এলে সেগুলিকে আলাদা পাত্রে তুলে ওই একই তেলের মধ্যে সামান্য কালো জিরে ফোঁড়ন দিয়ে নিতে হবে। তার মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিতে পারেন। এই দুই উপাদানকে নাড়াচাড়া করতে করতেই সর্ষে পোস্তর মিশ্রণটা ঢেলে দিতে হবে। এরপর স্বাদমতো নুন হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশ্রণটা মাখিয়ে নিতে হবে।

আরও পড়ুন: বর্ষার সন্ধ্যায় মোচা আর চিংড়ি দিয়ে বানিয়ে নিন লোভনীয় চপ, রইল রেসিপি

ভালো করে মসলা কষাতে হবে, যতক্ষণ না পর্যন্ত সরষের তেল আলাদা হচ্ছে। এবার একটি ব্লেন্ডারের জল ঝরানো টক দই এবং চিনি দিয়ে ভালো করে একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। সেটিকে ওই মসলা কষানোর পর ঢেলে দিতে হবে। গ্রেভিটা যখন ফুটতে থাকবে তখন ভাজা মাছগুলোকে দিয়ে দিতে হবে। সাত থেকে ৯ মিনিট পর মাছের রেসিপিটা হয়ে এলে নামানোর সময় ওপরে সামান্য কুচিয়ে রাখা ধনেপাতা এবং সরষের তেল ছড়িয়ে দিতে হবে তাহলেই তৈরি দই পাবদা।

আরও Curd Fish Pabda