গরম ভাতের সঙ্গে বানিয়ে ফেলুন সুস্বাদু দুধ শুক্তো, রইল রেসিপি

Published:

Dudh Shukto Recipe

প্রীতি পোদ্দার, কলকাতা: বর্তমানে নতুনত্ব রান্নার ভিড়ে হারিয়ে যেতে বসেছে বাঙালির ঐতিহ্যপূর্ণ রান্নাগুলি। যার মধ্যে অন্যতম হল দুধ শুক্তো (Dudh Shukto Recipe)। আগে যেকোনো অনুষ্ঠান বাড়িতে নিমন্ত্রণ থাকলে পাতে লেবু লঙ্কা দেওয়ার পরেই গরম গরম ভাতের সঙ্গে পড়ত দুধ শুক্তো। কিন্তু এখন সব কিছু অতীত, তাই এবার পুরোনো রান্নার (Recipe) স্বাদ পুনরায় ফিরিয়ে আনতে আমাদের আজকে প্রতিবেদন নিয়ে এসেছে এক সুস্বাদু রেসিপি নিয়ে, আর সেটি হল দুধ শুক্তো। চলুন কীভাবে বানাতে হয় শিখে নেওয়া যাক।

উপকরণ

দুধ শুক্তো বানানোর জন্য যে যে উপকরণ গুলো লাগে সেগুলি হল — কাঁচকলা, গাজর, বেগুন, সজনে, উচ্ছে, মিষ্টি আলু, পেঁপে, আলু, বড়ি, তেজপাতা, রাঁধুনি, মেথি, মৌরি, কালো জিরে, সাদা জিরে, পোস্ত বাটা, নুন, দুধ, গুঁড়ো দুধ, চিনি, ঘি, সাদা তেল।

রান্নার পদ্ধতি

দুধ শুক্তো বানানোর জন্য প্রথমে সমস্ত সবজি যেমন কাঁচকলা, বেগুন, গাজর, সজনে ডাঁটা, উচ্ছে, মিষ্টি আলু, পেঁপে, আলু সমস্ত ভালো করে ধুয়ে ছোট ছোট আকারে কেটে নিতে হবে। এবার একটি কড়াইতে সামান্য সাদা তেল নিয়ে ওর মধ্যে বড়িগুলো হালকা ভেজে নিতে হবে। খেয়াল রাখবেন বইগুলো যেন বেশি ভাজা না হয়ে যায় তাহলে তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার ওই একই তেলের মধ্যে একে একে সবজিগুলো হালকা করে ভেজে নিতে হবে। একেবারে শেষের দিকে উঠছে এবং বেগুনগুলো হালকা ভেজে নিতে হবে। এবার একটি ব্লেন্ডারে পোস্ত নুন এবং সামান্য জল দিয়ে পাতলা মিশ্রণ বানিয়ে নিতে হবে। ওভেনে কড়াই বসিয়ে তার মধ্যে সামান্য সাদা তেল গরম করে ওর মধ্যে তেজপাতা, রাঁধুনি, মেথি, মৌরি, কালো জিরে এবং সাদা জিরে ফোড়ন দিয়ে নিতে হবে।

আরও পড়ুন: মাত্র কয়েকটি উপকরণেই বাড়িতেই বানান চিকেন মালাই কাবাব, রইল রেসিপি

ওর মধ্যে এবার পোস্ত বাটা ঢেলে দিতে হবে। ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে ধীরে ধীরে ভেজে রাখার সবজিগুলো দিয়ে দিতে হবে। তবে এখনই উচ্ছে আর বেগুন ভাজাটা দেবেন না। ভালো করে সবজিগুলো নাড়াচাড়া করার পরে ওর মধ্যে সামান্য নুন দিয়ে নিতে হবে। এবার একটি বাটিতে তরল দুধ ঢেলে ওর মধ্যে দুই চামচ মতো গুঁড়ো দুধ ভালো করে মিশিয়ে ওই সবজির মধ্যে ঢেলে দিতে হবে। গ্রেভির পরিমাণ অনুযায়ী দিতে হবে জল। ভালো করে সম্পূর্ণটা মাখিয়ে নিতে হবে এবং দিয়ে দিতে হবে সামান্য চিনি। ৫ থেকে ৭ মিনিট পর ওই সবজি মিশ্রণের মধ্যে এবার ভাজা উঠছে এবং বেগুন ঢেলে দিতে হবে। ঝোলটা ফুটে এলে এবার ওপর থেকে সামান্য ঘি ছড়িয়ে দিতে হবে। ব্যস তাহলেই তৈরি দুধ শুক্তো।

আরও Milk Recipe Shukto