স্যার/ম্যাডামকে এভাবে করুন উইশ, রইল ৩০টি মন ছুঁয়ে যাওয়া শিক্ষক দিবসের শুভেচ্ছা বার্তা

Published:

Teachers' Day Wish

সৌভিক মুখার্জী, কলকাতা: জীবনকে সঠিকভাবে গড়ে তুলতে এবং শিক্ষার আলো দেখাতে আমাদের জীবনে শিক্ষকদের গুরুত্ব অপরিসীম। বাবা-মায়ের পর তাঁরাই আমাদের জীবনের প্রধান গুরু। ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণানের জন্মদিবস উপলক্ষে প্রতিবছর ৫ সেপ্টেম্বর এই শিক্ষক দিবস পালিত হয়। তবে এই বিশেষ দিনটিতে প্রত্যেক ছাত্র-ছাত্রীদের কর্তব্য তাঁদের গরু মহাশয় বা শিক্ষক-শিক্ষিকাদের শুভেচ্ছা বার্তা (Teachers’ Day Wish) জানানো। এই প্রতিবেদনে এমনই কিছু শিক্ষক দিবসের শুভেচ্ছা বার্তা (Happy Teacher’s Day) তুলে ধরা হল।

শিক্ষক দিবসের শুভেচ্ছা বার্তা (Teachers’ Day Wishes in Bengali)

১) আপনার জ্ঞান আমাদের জীবনের আলো। সঠিক পথ দেখানোর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। শুভ শিক্ষক দিবস।

২) আমাদের খোলা চোখে স্বপ্ন দেখাতে শেখানোর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সঠিক দিশা দেখানোর জন্যও ধন্যবাদ। হ্যাপি টিচার্স ডে।

৩) একজন শিক্ষক হাজারো স্বপ্নের কারিগর। আপনার শিক্ষা এবং আশীর্বাদ আমাদের চলার পথে সবথেকে বড় হাতিয়ার। শুভ শিক্ষক দিবস।

৪) সমাজ গঠনে অসামান্য অবদানের জন্য সমস্ত শিক্ষক-শিক্ষিকাদের অন্তরের অন্তঃস্থল থেকে রইল অনেক অনেক শুভেচ্ছা। শুভ শিক্ষক দিবস।

৫) আমার মতো একজন দুর্বল ছাত্রকে সফলতার পথ দেখানোর জন্য অনেক ধন্যবাদ স্যার। আমি চিরকাল আপনার কাছে কৃতজ্ঞ থাকব। শুভ শিক্ষক দিবস।

৬) সৃজনশীল ভাবে কোনও কিছু প্রকাশ করা এবং জ্ঞানের আনন্দকে জাগিয়ে তোলার ক্ষমতাই হল শিক্ষক-শিক্ষিকাদের আসল শিল্প। হ্যাপি টিচার্স ডে।

৭) ধন্যবাদ শব্দটাও খুব ছোট শব্দ আপনাকে সম্মানিত করার জন্য, আপনি আমাদেরকে জীবনের সকল সমস্যার সম্মুখীন হওয়ার রাস্তা দেখিয়েছেন। হ্যাপি টিচার্স ডে।

৮) আপনি আমার কাছে শুধুমাত্র একজন শিক্ষক নন, আপনি আমার অনুপ্রেরণা। আপনাকে শিক্ষক হিসেবে পেয়ে আমি ভাগ্যবান। শুভ শিক্ষক দিবস।

৯) আমি আপনার থেকে যা শিখেছি তা চিরকালই আমার থাকবে। কেউ আমার থেকে কেড়ে নিতে পারবে না। আজ যা হয়েছি তার পিছনে আপনার অবদান অনস্বীকার্য। শুভ শিক্ষক দিবসের শুভেচ্ছা রইল স্যার।

১০) অতীত, বর্তমান আর ভবিষ্যৎ — সবকিছুর পিছনে আপনার অবদান অনস্বীকার্য। আমার প্রিয় শিক্ষককে জানাই শিক্ষক দিবসের শুভেচ্ছা ও প্রণাম।

১১) মোমবাতির মতো নিজে জ্বলে আমাদের জীবনকে আলোকিত করেছেন। আপনার এই ত্যাগ এবং ভালবাসার প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা। শুভ শিক্ষক দিবস।

১২) শুধু সিলেবাস শেষ করা নয়, আমাদের মানসিকতাকে বড় করতে শিখিয়েছেন আপনি। আপনার মতো শিক্ষক পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। শুভ শিক্ষক দিবস।

১৩) আপনি শুধুমাত্র আমার শিক্ষক নন, আমাদের জীবনের শ্রেষ্ঠ মেন্টর এবং বন্ধু। শিক্ষক দিবসের অনেক শুভেচ্ছা রইল স্যার।

১৪) যখনই পথ হারাতে বসেছি, আপনার দেখানো দিকনির্দেশনা আমাকে ঠিক জায়গায় পৌঁছে দিয়েছে। শুভ শিক্ষক দিবসের শুভেচ্ছা রইল।

১৫) কাগজের নৌকো থেকে জীবনের সমুদ্রের পাড়ি দেওয়ার সাহস জুগিয়েছেন আপনি। এই ঋণ কোনদিন শোধ হওয়ার নয়। শুভ শিক্ষক দিবস।

১৬) একটি সুন্দর সমাজ গঠনের পেছনে আসল কারিগর হলেন শিক্ষকরা। বিশ্বের সমস্ত শিক্ষককে জানাই শ্রদ্ধা এবং শুভেচ্ছা।

১৭) ভুলগুলিকে শুধরে দিয়ে কীভাবে সঠিক পথে চলতে হয় তা আপনার চেয়ে ভালো কেউ শেখাতে পারেনি। শুভ শিক্ষক দিবসের শুভেচ্ছা রইল স্যার।

১৮) একটি কাঁচা মাটির দলাকে সুন্দর প্রতিমায় রূপ দেওয়ার কারিগর আপনি। সমাজ গঠনে আপনার অবদান অতুলনীয়। শুভ শিক্ষক দিবসের শুভেচ্ছা রইল।

১৯) আঁধার কেটে আলোর দিশা, আপনি আমাদের ভরসা এবং অনুপ্রেরণা। শিক্ষক দিবসের আন্তরিক শুভেচ্ছা রইল।

২০) আপনার শেখানো রীতি আর আদর্শ আমাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ। শুভ শিক্ষক দিবস।

২১) সবচেয়ে কঠিন বিষয়গুলিকে আপনি যেভাবে সহজ আর আনন্দের করে তুলেছিলেন তা ভোলা অসম্ভব। শুভ শিক্ষক দিবস স্যার।

২২) শৈশবের হাত ধরে যে শিক্ষার পথ চলা শুরু হয়েছিল, আপনার আশীর্বাদে আজ তা পূর্ণতা পেয়েছে। শুভ শিক্ষক দিবস।

২৩) জ্ঞানের আলো দিয়ে আমাদের মনের সব জড়তা আর অন্ধকারকে দূর করে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। শুভ শিক্ষক দিবসের শুভেচ্ছা রইল স্যার।

২৪) আপনার দেওয়া প্রতিটি উপদেশ আজ জীবনের কঠিন পথ চলতে শক্তি যোগায়। শিক্ষক দিবসের অনেক শুভেচ্ছা রইল।

২৫) শিক্ষক তো অনেকেই হন, কিন্তু আপনার মতো মনের মণিকোঠায় জায়গা করে নিতে ক’জন পারেন! শুভ শিক্ষক দিবস।

২৬) একটি সফল জীবনের পিছনে একজন আদর্শ শিক্ষকের অসামান্য অবদান থাকে। আমার জীবনে সেই অবদান আপনার। শুভ শিক্ষক দিবস।

২৭) আপনার নেতিবাচক পরিস্থিতিতেও ইতিবাচক থাকার শিক্ষা আমাদের জীবনের সেরা প্রাপ্তি। শুভ শিক্ষক দিবস।

আরও পড়ুন: বাদ পড়বেন ৩২ লক্ষ কৃষক, এই কার্ড ছাড়া আর মিলবে না পিএম কিষাণের ৬০০০ টাকা

২৮) স্মার্টফোন আর ইন্টারনেটের যুগেও আপনার দেওয়া জীবনের বাস্তব শিক্ষাগুলি আমাদের জীবনে আসল গুগলের মতো কাজ করে। শুভ শিক্ষক দিবস।

২৯) আপনি শুধুমাত্র আমাদের সিলেবাস শেষ করতে শেখাননি। আমাদের চিন্তাভাবনার পরিধি বাড়াতেও শিখিয়েছেন। শুভ শিক্ষক দিবসের অনেক অনেক শুভেচ্ছা রইল।

৩০) জ্ঞানের আলো তো অনেকেই ছড়ান, কিন্তু আপনি আমাদের মনের ভেতরে জানার তৃষ্ণাটা জাগিয়ে দিয়েছেন। শুভ শিক্ষক দিবস।