আনিষা চৌধুরী, কলকাতা: সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি একটি তথ্য ঘিরে সাধারণ মানুষের মধ্যে বিভিন্ন প্রশ্ন জাগছে। ভাইরাল হওয়া পোস্টে দাবি করা হচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার সাধারণ মানুষকে বিনামূল্যে তিন মাসের মোবাইল রিচার্জের (Recharge) সুবিধা দিচ্ছে। পোস্টটি দেখে অনেকেই সেটিকে সরকারি ঘোষণা বলে মনে করে শেয়ার করছেন। তবে এবার ফ্যাক্ট চেক করে এবার আসল সত্যি জানাল পিআইবি।
আসল সত্যি ফাঁস করল PIB
ভাইরাল দাবিটির সত্যতা যাচাই করে কেন্দ্রের ফ্যাক্ট চেক সংস্থা প্রেস ইনফরমেশন ব্যুরো (PIB) জানিয়েছে, কেন্দ্রের তরফে বিনামূল্যে তিন মাসের রিচার্জ দেওয়ার মতো কোনও সরকারি স্কিম ঘোষণা করা হয়নি। অর্থাৎ, সোশ্যাল মিডিয়ায় যে তথ্য ছড়িয়ে পড়েছে, তার সঙ্গে বাস্তবের কোনও সম্পর্ক নেই। সাধারণ মানুষকে বিভ্রান্ত করার উদ্দেশ্যেই এই ধরনের ভুয়ো দাবি ছড়ানো হচ্ছে বলে সতর্ক করেছে PIB Fact Check।
এ ধরনের পোস্টে অনেক সময় সরকারি প্রকল্পের নাম, প্রধানমন্ত্রীর ছবি কিংবা সরকারি লোগো ব্যবহার করা হয়। ফলে সাধারণ মানুষের কাছে সেটিকে বিশ্বাসযোগ্য বলে মনে হতে পারে। কিন্তু কোনও সরকারি সুবিধা বা প্রকল্পের খবর পাওয়ার ক্ষেত্রে শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া পোস্টের উপর নির্ভর না করে সংশ্লিষ্ট সরকারি সূত্র থেকে তথ্য যাচাই করা জরুরি। PIB Fact Check-এর তরফে সাধারণ মানুষকে এই ধরনের বিভ্রান্তিকর ও চাঞ্চল্যকর কনটেন্টের ফাঁদে না পড়ার পরামর্শ দেওয়া হয়েছে। একইসঙ্গে ভুয়ো তথ্যটি অন্যদের কাছে ফরওয়ার্ড বা শেয়ার না করার জন্যও সতর্ক করা হয়েছে।
📢 क्या आपको कोई ऐसा संदेश मिला है, जिसमें दावा किया गया है कि प्रधानमंत्री नरेंद्र मोदी सभी भारतीय यूजर्स को 3 महीने का मुफ्त मोबाइल रिचार्ज दे रहे हैं?#PIBFactCheck
❌ यह दावा फर्जी है।
✅ प्रधानमंत्री @narendramodi या भारत सरकार द्वारा ऐसी कोई योजना नहीं चलाई जा रही है।… pic.twitter.com/jQU2Z18iAy
— PIB Fact Check (@PIBFactCheck) September 4, 2026
আরও পড়ুন: জন্মাষ্টমীর পরের দিনই ভাগ্য ফিরবে ৫ রাশির! আজকের রাশিফল, ৫ সেপ্টেম্বর
কেন্দ্রীয় সরকারের কোনও প্রকল্প বা ঘোষণা নিয়ে সন্দেহ থাকলে তার সত্যতা যাচাই করতে @PIBFactCheck নামক প্ল্যাটফর্মে তথ্য পাঠানো যায়। PIB Fact Check-এর সঙ্গে যোগাযোগের জন্য +91 8799711259 নম্বর অথবা factcheck@pib.gov.in ই-মেলেও তথ্য পাঠানো যেতে পারে।









