সুইমিং পুলে স্নানে নেমেই বিপদ! যুবকের অন্তর্বাসে ঢুকল সাপ, তারপর … ভাইরাল ভিডিও

Published:

Snake in Underwear Viral Video

অনন্যা সরকার, উত্তরপ্রদেশ: সুইমিং পুলে সাঁতার কাটতে নেমে চরম বিপাকে পড়লেন এক যুবক। উত্তরপ্রদেশের ঔরৈয়া জেলায় ঘটেছে এই হাড়হিম করা ঘটনা (Viral Video)। পুলে নামার কিছুক্ষণের মধ্যেই নিজের অন্তর্বাসের মধ্যে অদ্ভুত এক অস্বস্তি অনুভব করেন ওই যুবক, যেন কিছু একটা নড়াচড়া করছে। তারপরেই বুঝতে পারেন আস্ত একটা সাপ (Snake) ঢুকে পড়েছে তার অন্তর্বাসে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বুক কেঁপে ওঠা এই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে। নিজেকে বাঁচাতে কি পন্থা অবলম্বন করেছিলেন ওই যুবক, আসুন জেনে নিই। 

সাপের কবল থেকে বাঁচাতে এগিয়ে এলেন বন্ধু

সংবাদ সূত্র মারফৎ জানা গেছে, উত্তরপ্রদেশের ওই যুবক স্নান করতে বন্ধুদের সাথে পুলে নেমেছিলেন। প্রথমটায় সব ঠিকঠাকই চলছিল। এরপরই অন্তর্বাসের মধ্যে অস্বস্তিজনক কিছু টের পান তিনি। তবে সেটা যে সাপ হতে পারে, তা কল্পনাও করতে পারেননি প্রথমে। তাকে সাহায্য করতে এগিয়ে আসেন বন্ধুরা। তারাই আবিষ্কার করেন সাপটিকে। এই অপ্রত্যাশিত ঘটনায় মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে। যুবককে বাঁচাতে কিছুটা ঝুঁকি নিয়েই পরিস্থিতি সামলানোর চেষ্টা করেন তার বন্ধুরা। এই ঘটনার ভিডিও ইতিমধ্যেই সমাজমাধ্যমের ভাইরাল হয়েছে। 

অতুলকৃষ্ণ নামের একটি এক্স (X) হ্যান্ডেল থেকে শেয়ার করা ভিডিওটিতে দেখা গেছে, ভয়ে কাঠ হয়ে পুলের মধ্যে দাঁড়িয়ে আছেন ওই যুবক। আর সাপটি যেন বন্ধুকে কোনভাবেই স্পর্শ করতে না পারে সেই জন্য সেটাকে ঝুঁকি নিয়ে ধরে রেখেছেন তার বন্ধুরা। এরপর কোনরকমে অন্তর্বাস খুলে তোয়ালে জড়িয়ে পুল থেকে উঠে আসেন ওই যুবক। আর সাপ সমেত অন্তর্বাসটিকে দূরে ছুঁড়ে ফেলে দেন এক বন্ধু। 

আরও পড়ুনঃ সোহরাবর্দি সরিয়ে বোর্ড বসল গোপাল মুখার্জী রোডের, এবার কি পালা লেনিন সরণির?

সংবাদমাধ্যম থেকে পাওয়া খবর অনুযায়ী, ওই সাপটি জলঢোঁড়া প্রজাতির ছিল। এই প্রজাতির সাপ বিষধর হয় না। মিষ্টি জলের পুকুর বা জলাশয়ে প্রায়ই দেখা যায় জলঢোঁড়া সাপকে। তবে সুইমিং পুলের সেটি কিভাবে এল, তা জানা যায়নি। সমাজমাধ্যমের ভিডিওটি ভাইরাল হতেই কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। অনেকে যুবকের বন্ধুর সাহসের প্রশংসা করেছেন, আবার কেউ কেউ সুইমিং পুলটিতে সাধারণ মানুষের সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলেছেন।