প্রীতি পোদ্দার, কলকাতা: মূলত রাস্তা পারাপার করার জন্য আমরা জেব্রা ক্রসিং (Zebra Crossing) করে থাকি, সাদা কালো ডোরা কাটা দাগ থাকে। কিন্তু আমরা অনেকেই জানিনা কেন এই রাস্তার (Road ) নাম জেব্রা ক্রসিং হয়েছে, শুধু তাই নয়, সাদা রংই বা কেন করা থাকে? তাহলে চলুন আমাদের আজকের প্রতিবেদনের মাধ্যমে সম্পূর্ণটা জেনে নেওয়া যাক বিস্তারিত।
জেব্রা ক্রসিং এর ইতিহাস
ইতিহাস ঘাঁটলে জানা যাবে ১৯৩০ এর দশকে ইংল্যান্ডে পথচারীদের ব্যস্ত রাস্তা পারাপার করার জন্য এক পরীক্ষামূলক পদ্ধতি অনুসরণ করা হয়েছিল। সেই সময় নাকি এক ব্রিটিশ রাজনীতিবিদ এই পরীক্ষামূলক ক্রসিং পরিদর্শনের সময় স্বতঃস্ফূর্তভাবে একে ‘জেব্রা ক্রসিং’ (Zebra Crossing) বলে অভিহিত করেন, ব্যাস তারপর থেকেই নাকি বিশ্ব জুড়ে এই রাস্তার নাম জেব্রা ক্রসিং হয়েছে। মূলত জেব্রা ক্রসিং সাদা হওয়ার অন্যতম প্রধান কারণ হল উজ্জ্বলতা। দিনের যেকোনো সময় কালো বা ধূসর রাস্তার উপর সাদা রং খুব সহজেই আলাদা করে চোখে পড়ে।
কেন এর রং সাদা হয়?
রাতের অন্ধকারে গাড়ির হেডলাইট যদি সাদা রঙের উপর পড়ে তাহলে আলো প্রতিফলিত হয়। ফলে অনেকটা দূর থেকেই চালক বুঝতে পারেন সামনে পথচারীদের রাস্তা পার হওয়ার জায়গা রয়েছে। এছাড়াও জেব্রা ক্রসিংয়ের সাদা দাগের পিছনে রয়েছে আন্তর্জাতিক মানদণ্ডের বিষয়টিও। বিশ্বের বিভিন্ন দেশে একই ধরনের রাস্তার চিহ্ন থাকলে চালকরা অপরিচিত জায়গাতেও সহজে বুঝতে পারেন কোথায় পথচারীদের যাতায়াত করতে হবে। সেক্ষেত্রে বিভিন্ন দেশে বিভিন্ন রং ব্যবহার করা হলে বিভ্রান্তির সম্ভাবনা বাড়তে পারে। এছাড়াও নিয়মিত যান চলাচল, বৃষ্টি ও রোদের মধ্যেও দীর্ঘদিন রাস্তার দাগ স্পষ্ট রাখার জন্য উপযুক্ত এই রং ব্যবহার করা হয়।
আরও পড়ুন: ভারতের এই গ্রামে চারিদিকে বিরাজ করে বিষধর সাপ, নাম জানেন?
প্রসঙ্গত, অনেকেই এই জেব্রা ক্রসিং এর আক্ষরিক বাংলা অর্থ জানে না, এমনকি অনেকে শোনেনই নি জেব্রা ক্রসিংয়ের বাংলা কী হতে পারে। জানা গিয়েছে, জেব্রা ক্রসিংয়ের বাংলা অর্থ হল পথচারী সেতু৷ ট্রাফিক লাইটে লাল আলো দেখলেই সব গাড়ি যখন থমকে যায় তখন সাদা-কালো এই জেব্রা ক্রসিংয়ে হেঁটে পার হন পথচারীরা৷ অর্থাৎ এককথায় বলা যায় নির্বিঘ্নে রাস্তা পারাপারের একমাত্র উপায় এই জেব্রা ক্রসিং৷










