অভিষেকের বাড়িতে CID হানা, দরজা বন্ধ শান্তিনিকেতনের

Published:

Abhishek Banerjee

সৌভিক মুখার্জী, কলকাতা: এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বাড়িতে হানা দিল কেন্দ্রীয় সংস্থা সিআইডি। ইতিমধ্যে তৃণমূলের বিধায়ক চন্দ্রনাথ সিনহা, নয়না বন্দ্যোপাধ্যায় এবং কুনাল ঘোষের বাড়িতে হাজির হয়েছিল সিআইডি। আর এবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডেরায় গিয়ে পৌঁছল তারা। কোন সূত্রে হানা কেন্দ্রীয় সংস্থার? যদিও সাংসদের শান্তিনিকেতনের বাড়ির দরজা বন্ধ। বাইরে অপেক্ষা করছেন সিআইডির চার আধিকারিক। এমনটাই সূত্রের খবর।

অভিষেক ব্যানার্জীর বাড়িতে সিআইডি

যখন সিআইডি আধিকারিকরা শান্তিনিকেতনের দরজায় কড়া নারেন, তখন ভেতর থেকে বন্ধ ছিল দরজা। সেই কারণে বাইরে চার আধিকারিক অপেক্ষা করেন। তবে ভিতর থেকে একজন বেরিয়ে এসে জানান যে, অভিষেক বাড়িতে নেই। এমনকি ওই ব্যক্তির নাম পরিচয় আধিকারিকরা লিখে নেন। তিনি জানিয়েছেন, নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর থেকে বাড়িতে এখনও একদিনও আসেননি অভিষেক। তাঁরা শুধুমাত্র কয়েকজন কর্মী বাড়িতে রয়েছেন।

সংবাদ মাধ্যমের সামনে ওই কর্মী বলেছেন, “আমি শুধুমাত্র একজন কর্মী। বাড়ির কেউ নই। আমরা দুই-একজন স্টাফ রয়েছি যারা এই বাড়িতেই থাকি। স্যার এখানে নেই। কোথায় আছে তাও জানি না। গত কয়েকদিন তিনি শান্তিনিকেতনে আসেননি।” সাংসদ কোথায় আছে তা জানতে চাওয়া হলে স্পষ্ট বলেন, বিধানসভা নির্বাচনের পর থেকে এখনও পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেখা মেলেনি এই বাড়িতে।

আরও পড়ুন: ডলারের বিপরীতে এক ঝটকায় অনেকটা শক্তিশালী হল ভারতীয় রুপি

উল্লেখ্য, আজ দুপুর একটার দিকেই অভিষেকের বাড়িতে গিয়ে হাজির হন সিআইডি আধিকারিকরা। হরিশ মুখার্জী রোডের বাসভবন শান্তিনিকেতনে যাওয়ার পিছনে একটাই কারণ, সই জালিয়াতি। হ্যাঁ, বিধানসভায় সই জালিয়াতি কাণ্ডে অভিষেকের বাড়িতে কেন্দ্রীয় সংস্থা হানা দিয়েছে বলে খবর। এর আগেও কুণাল ঘোষ থেকে শুরু করে নয়না বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথ সিনহার বাড়িতেও একই কারণে গিয়েছিল সিআইডি আধিকারিকরা।