Skip to content
India Hood
নতুন খবর
  • পশ্চিমবঙ্গ
  • ভারত
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলা
  • বিনোদন
  • টেক
  • চাকরি
  • জ্যোতিষ
  • আন্তর্জাতিক
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • বিনোদন
  • টেক
  • চাকরি
  • জ্যোতিষ
  • টাকা পয়সা
  • অফবিট
  • ধর্ম
  • ব্যবসা
  • রাশিফল
  • সেরা দশ
  • বাংলা ক্যালেন্ডার
  • আপনার রাশিফল
  • Newসোনার দাম
  • রুপোর দাম
  • পেট্রোলের দাম
  • ডিজেলের দাম
  • গ্যাসের দাম
  • আবহাওয়া
  • ভক্তি ও মন্ত্র
রাজনীতি

অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় হাইকোর্টে বড় ঝটকা খেল কালীঘাট তৃণমূল

Souvik Mukherjee

Published: July 20, 2026

subscribe
Trinamool Congress
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় এবার বিরাট ধাক্কা খেল কালীঘাট তৃণমূল (Trinamool Congress)। এই মামলায় কোনওরকম অন্তরবর্তী স্থগিতাদেশ দিল না হাইকোর্ট। তৃণমূলের যে তিনটি অ্যাকাউন্ট ফ্রিজ হয়েছে তা ব্যবহারের আর্জি জানিয়েই আদালতের দ্বারস্থ হয়েছিল মমতার শিবির। তবে সোমবার সেই মামলায় হস্তক্ষেপ করলেন না বিচারপতি কৃষ্ণ রাও। তিনি সাফ জানিয়ে দিলেন, এই মুহূর্তে ইডির ফ্রিজ করা অ্যাকাউন্ট নিয়ে আদালত কোনওরকম হস্তক্ষেপ করবে না।

অ্যাকাউন্ট ফ্রিজ নিয়ে বিরাট ধাক্কা তৃণমূল শিবিরে

তৃণমূল কংগ্রেসের যে তিনটি অ্যাকাউন্ট ইডি ফ্রিজ করেছিল সেখানে মোট ৪৪০ কোটি টাকা ছিল বলে খবর। এই অ্যাকাউন্টগুলি ফ্রিজ করার দাবিতে চিঠি লিখেছিলেন তৎকালীন কোষাধ্যক্ষ অরূপ রায়। এইচডিএফসি ব্যাঙ্কের সেন্ট্রাল প্লাজা শাখায় লেখা চিঠিতে অরূপ দাবি করেন, দলের মধ্যে ব্যাপক গন্ডগোল চলছে। সদস্যদের মধ্যে অনেকেই দল ছেড়ে দিয়েছেন। এমনকি বিধায়করা বিদ্রোহী হিসেবে ঘোষণা করেছেন। সেই কারণে দলের কৃতিত্ব কার হাতে থাকবে তা স্পষ্ট নয়। তাই দলের অ্যাকাউন্টকে সুরক্ষিত রাখতে সমস্ত লেনদেন আপাতত বন্ধ রাখা হোক।

সেই দাবির মান্যতা দিয়েই তৃণমূলের তিনটি অ্যাকাউন্ট ফ্রিজ করে ইডি। তবে এ নিয়ে বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসের দ্বারস্থ হয়েছিল কালীঘাট তৃণমূল। যদিও বিচারপতি তিনটি অ্যাকাউন্ট ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন। কিন্তু সেক্ষেত্রে একজন করে স্পেশাল অফিসার নিয়োগ করা হয়েছিল। তাদের মাধ্যমে শুধুমাত্র লেনদেন করা যাবে বলে জানানো হয়েছিল। কিন্তু পরে ইডির তল্লাশিতে আরও ১২টি অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়। তবে কালীঘাট তৃণমূলের দাবি, আদালতের পর্যবেক্ষণের পরেও কীভাবে ইডি অ্যাকাউন্ট ফ্রিজ করতে পারে? সেই আবেদন জানিয়ে এদিন বিচারপতি কৃষ্ণা রাওয়ের এজলাসের দ্বারস্থ হয়েছিল মমতার শিবির।

আরও পড়ুন: “ভেরি নাইস টু হিম…” অভিষেকের ইস্তফার কথা শুনে খিল্লি সায়নী ঘোষের

কিন্তু সোমবার বিচারপতি স্পষ্ট জানিয়েছেন, আপাতত এ বিষয়ে কোনও রকম হস্তক্ষেপ করা হবে না। এই মুহূর্তে মামলা তদন্তাধীন। আর তদন্তের স্বার্থে অ্যাকাউন্ট ফ্রিজের উপরেও কোনওরকম হস্তক্ষেপ করা হবে না। ফলত ২১ জুলাইয়ের আগে যে আরও বিপাকে পড়ল কালীঘাট তৃণমূল তা বলার অপেক্ষা রাখে না।

আরও Bank Account Calcutta High Court Trinamool Congress

আরও খবর

মধ্যবিত্তদের বাজেটের মধ্যে দাম, বিক্রিতে রেকর্ড গড়ল মারুতির এই SUV 
RBI-র এক সিদ্ধান্তের জের, ২৮ টাকার এই স্টক কিনতে লাগল হুড়োহুড়ি
বিশাখা নক্ষত্রে ভাগ্যের ইউটার্ন, কপাল খুলবে ৫ রাশির! আজকের রাশিফল, ১৯ আগস্ট
অন্নপূর্ণা যোজনার জন্য যথেষ্ট হচ্ছে না বরাদ্দ টাকা! আরও ১২,০০০ কোটি বাড়ানোর কথা মুখ্যমন্ত্রীর মুখে
পাকা তাল দিয়ে জন্মাষ্টমীতে বানিয়ে ফেলুন রসালো ‘লতিকা’, কীভাবে? রইল পদ্ধতি
কচু খেলেই চুলকোচ্ছে গলা? এই ঘরোয়া টিপসেই মিলবে স্বস্তি
তরুণীকে ধর্ষণ পুলিশের, কর্মীদের বেতন বৃদ্ধি…! আজকের সেরা ১০ খবর (১৮ আগস্ট)
সাপ কি সত্যিই দুধ খায়? প্রকাশ্যে এল চাঞ্চল্যকর তথ্য

খবর পড়ুন যেটা আপনার জন্য জরুরি !!

About Us
Career (Join Us)

Quick Links

Contact Us
Advertise With Us
Terms & condition
Editorial Team Info
Funding Information
Refund & Cancellation

Site Links

Disclaimer
Privacy Policy
Ethics Policy
Correction Policy
Fact Checking Policy

Follow Us

Daily Trending

বাংলা ক্যালেন্ডার (Bangla Calendar) আজকের রাশিফল (Aajker Rashifal) সোনার দাম (Gold Rate) রুপোর দাম (Silver Rate) আবহাওয়া (Ajker Abohawa) পেট্রোলের দাম ডিজেলের দাম গ্যাসের দাম আগামীকালের আবহাওয়া পশ্চিমবঙ্গ নির্বাচন ২০২৬ ( West Bengal Election ) উচ্চ মাধ্যমিক রেজাল্ট 2026 ( WB HS Result 2026) হনুমান চালিশা ( hanuman chalisa in Bengali)
Copyright © Hoodgen Private Limited

IndiaHood New Logo
  • পশ্চিমবঙ্গ
  • ভারত
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলা
  • বিনোদন
  • টেক
  • চাকরি
  • জ্যোতিষ
  • লোকাল খবর
  • রাশিফল
  • আবহাওয়া
  • জয়েন
  • ইনস্টল করুন