জানুন ধর্মেন্দ্র প্রধানের শিক্ষাগত যোগ্যতা ও মোট সম্পত্তি কত

Published:

Dharmendra Pradhan

প্রীতি পোদ্দার, কলকাতা: নিটের প্রশ্নপত্র ফাঁস-কাণ্ডে অভিযোগের শিরোনামে যাঁর নাম বারংবার উঠে আসছে তিনি হলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান (Dharmendra Pradhan)। তাঁর পদত্যাগের দাবি জানিয়ে রীতিমত উত্তাল দেশের যুব সম্প্রদায়। অবশেষে এই আন্দোলনের চাপে পড়ে বাধ্য হতে পদত্যাগ করলেন তিনি। তাই স্বাভাবিকভাবেই এই পরিস্থিতিতে ধর্মেন্দ্র প্রধানকে নিয়ে মানুষের আগ্রহও বেড়েছে অনেকটাই। তাঁর রাজনৈতিক জীবন, শিক্ষাগত যোগ্যতা (Education Qualification) থেকে শুরু করে আয়-সম্পত্তি সবই এখন আলোচনার কেন্দ্রে। চলুন আজকের প্রতিবেদনের মাধ্যমে সম্পূর্ণটা জেনে নেওয়া যাক বিস্তারিত।

শিক্ষাগত যোগ্যতা

প্রাপ্ত তথ্য অনুযায়ী, প্রাক্তন কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ১৯৬৯ সালের ২৬ জুন ওড়িশার তালচেরে জন্মগ্রহণ করেছিলেন। তাঁর বাবা ডঃ দেবেন্দ্র প্রধান, অটল বিহারী বাজপেয়ী নেতৃত্বাধীন সরকারের আমলে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ছিলেন। তাই স্বাভাবিকভাবেই একটি সক্রিয় রাজনৈতিক পরিবারে জন্ম হওয়ায় ধর্মেন্দ্র প্রধানের (Dharmendra Pradhan) অল্প বয়স থেকেই রাজনীতির প্রতি আগ্রহ বেড়ে উঠেছিল। তাই ছাত্রজীবনেই তিনি অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদে যোগদান করেছিলেন। রাজনীতির পাশাপাশি পড়াশোনাতেও বেশ আগ্রহী ছিলেন। ১৯৮৮ সালে তালচের কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করার পর, ১৯৯০ সালে তিনি উৎকল বিশ্ববিদ্যালয় থেকে নৃবিজ্ঞান, অর্থাৎ, অ্যানথ্রোপলজিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

রাজনৈতিক জীবন

উচ্চশিক্ষা লাভের সময় থেকেই ধর্মেন্দ্র প্রধান (Dharmendra Pradhan) ছাত্র আন্দোলনের মাধ্যমে তাঁর রাজনৈতিক জীবন শুরু করেছিলেন। পরবর্তীকালে তিনি বিজেপির যুব শাখায় গুরুত্বপূর্ণ দায়িত্ব গ্রহণ করেন এবং অবশেষে ভারতীয় জনতা যুব মোর্চার জাতীয় সভাপতি হন। ২০০০ সালে তিনি প্রথমবার ওড়িশা বিধানসভায় নির্বাচিত হন। এরপর ২০০৪ সালে তিনি লোকসভায় প্রবেশ করেন এবং পরবর্তীকালে রাজ্যসভার সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। সময়ের সাথে সাথে তিনি পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী, ইস্পাত মন্ত্রী এবং দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। এরপর ২০২১ সালের জুলাই মাসে তিনি শিক্ষা মন্ত্রকের দায়িত্ব গ্রহণ করেন এবং আজ সেই পদ থেকে তিনি ইস্তফা দিলেন।

সম্পত্তির পরিমাণ

২০২৪ সালের লোকসভা নির্বাচনের সময় জমা দেওয়া হলফনামা অনুযায়ী, ধর্মেন্দ্র প্রধানের (Dharmendra Pradhan) ঘোষিত মোট সম্পত্তির পরিমাণ ৬.৯২ কোটি টাকা । ২০২২-২৩ অর্থবর্ষের আয়ের হিসেব অনুযায়ী তাঁর স্ত্রী অনেকটাই এগিয়ে। দেখা গিয়েছে, ধর্মেন্দ্র প্রধানের বার্ষিক আয় যেখানে ১২.৭৫ লক্ষ টাকা, সেখানে তাঁর স্ত্রীর বার্ষিক আয় ৪৯.৯২ লক্ষ টাকা। তিনি পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক এবং IDBI ব্যাঙ্ক থেকে মোট ৩১.৩৮ লক্ষ টাকা ঋণ নিয়েছেন। ব্যাঙ্ক, FD ও PPF-এ মোট জমা রয়েছে প্রায় ২.৪৭ কোটি টাকা এবং LIC এবং অন্যান্য বিমা পলিসিতে বিনিয়োগ করা হয়েছে ৬৭.৭২ লক্ষ টাকা।

আরও পড়ুন: সারপ্লাস ট্রান্সফারে নয়া সিদ্ধান্ত শিক্ষা দফতরের, নবীন শিক্ষকদের জন্য এবার বড় সুযোগ

ধর্মেন্দ্র প্রধান এবং তাঁর স্ত্রীর নামে গাজিয়াবাদ ও ভুবনেশ্বরে প্রায় ১.৯৮ কোটি টাকার মূল্যের বাড়ি রয়েছে। এছাড়াও ধর্মেন্দ্র প্রধানের কাছে রয়েছে ২০০ গ্রাম সোনা, , ২.৫ কেজি রুপো ৷ অন্যদিকে তাঁর স্ত্রীর কাছে রয়েছে ৫০০ গ্রাম সোনা, ১০ কেজি রুপো। ওডিশায় ১২ লক্ষ টাকার কৃষিজমি এবং ২০ লক্ষ ৫০ হাজার টাকার জমির কথা নিজের হলফনামায় উল্লেখ করেছেন ধর্মেন্দ্র প্রধান। এ ছাড়া শিক্ষামন্ত্রী ও তাঁর স্ত্রীর নামে প্রায় ১.৯৮ কোটি টাকার আবাসন রয়েছে