হাসপাতালে ভর্তি লালকৃষ্ণ আডবাণী, এখন কেমন আছেন বর্ষীয়ান বিজেপি নেতা?

Published:

Lal Krishna Advani

প্রীতি পোদ্দার, কলকাতা: উৎসব অনুষ্ঠানের মাঝেই গুরুতর অসুস্থ হয়ে পড়লেন বর্ষীয়ান বিজেপি নেতা তথা প্রাক্তন উপপ্রধানমন্ত্রী লালকৃষ্ণ আডবানী (Lal Krishna Advani)। বুকে সংক্রমণ দেখা দেওয়ায় শুক্রবার রাতে নয়াদিল্লির একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল তাঁকে। এই মুহূর্তে চলছে তাঁর চিকিৎসা। তবে, শেষ পাওয়া তথ্য অনুযায়ী প্রাক্তন উপপ্রধানমন্ত্রীর শারীরিক পরিস্থিতি (Lal Krishna Advani Health Update) এখন স্থিতিশীল রয়েছে। তবে আপাতত বয়সজনিত নানা সমস্যা থাকায় তাঁর চিকিৎসার ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করা হয়েছে।

হাসপাতালে ভর্তি প্রাক্তন উপমুখ্যমন্ত্রী

প্রাপ্ত তথ্য অনুযায়ী, গতকাল শুক্রবার, সন্ধ্যে ৭টা নাগাদ আচমকাই বুকে ব্যাথাজনিত কারণে তড়িঘড়ি নয়াদিল্লির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল প্রাক্তন উপমুখ্যমন্ত্রীকে। তাঁকে পালমোনারি বিভাগে ভর্তি করা হয়েছে এবং তাঁকে সমস্ত রকম চিকিৎসা সুবিধা দেওয়ার জন্য চিকিৎসকদের একটি দল গঠন করা হয়েছিল। তবে আপাতত তাঁর শারীরিক পরিস্থিতি এখন স্থিতিশীল রয়েছে। যদিও এখনও চিকিৎসকদের একটি টিমের পর্যবেক্ষণে রয়েছেন তিনি।

যোগাযোগ রাখা হচ্ছে বিজেপির তরফে

এর আগে ৯৮ বছর বয়সী আডবাণীকে বার্ধক্যজনিত স্বাস্থ্য সমস্যার কারণে বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। পরে ছেড়ে দেওয়া হয়েছিল। দীর্ঘদিন ধরেই প্রাক্তন উপমুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থা খুব একটা ভালো যাচ্ছে না। তাই বয়সজনিত নানা সমস্যা থাকায় তাঁর চিকিৎসার ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। বিজেপির তরফ থেকেও প্রতিনিয়ত তাঁর শারীরিক পরিস্থিতির খবরাখবর নেওয়া হচ্ছে। উল্লেখ্য, গত বছর, শারীরিক পরিস্থিতির কথা বিবেচনা করে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নিজে আডবানীর বাড়িতে গিয়ে তাঁর হাতে তুলে দিয়েছিলেন ভারতরত্ন সম্মান।

আরও পড়ুন: রাজ্যের মন্ত্রী হয়েও নিজের হাতেই ঝাঁট দিয়ে রাস্তা পরিষ্কার, নজর কাড়লেন কলিতা মাজি

প্রসঙ্গত, ৮ নভেম্বর ১৯২৭ সালে করাচিতে জন্মগ্রহণ করেন লালকৃষ্ণ আডবাণী ৷ ১৯৪২ সালে স্বয়ংসেবক হিসাবে RSS-এ যোগদান করেছিলেন। এরপর ১৯৫৮ থেকে ১৯৬৩ পর্যন্ত দিল্লিতে জনসঙ্ঘের সচিব ছিলেন। ১৯৭২ সালের ডিসেম্বরে জনসঙ্ঘের সভাপতি হন ৷ অটলবিহারী বাজপেয়ীর সঙ্গে যৌথভাবে বিজেপি তৈরি করেন আডবাণী। ১৯৯০ সালে সোমনাথ থেকে লালকৃষ্ণ আডবাণীর দেশজোড়া রথযাত্রা বিজেপি-কে এক অন্য পরিচয় দিয়েছিল।

google button