হস্তক্ষেপ করেনি হাইকোর্ট, ঋতব্রতদের বিধায়ক পদ খারিজের দাবিতে সুপ্রিম কোর্টে শোভনদেব

Published:

Sovandeb Chattopadhyay

সৌভিক মুখার্জী, কলকাতা: নির্বাচনে ভরাডুবির পর ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে তৈরি হয়েছে নতুন তৃণমূল। তাঁরাই এখন বিধানসভার প্রধান বিরোধী দল। বিরোধী দলনেতার তকমা পেয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নিজে। মমতা তৃণমূলের তরফ থেকে সেই সময় শোভনদেব চট্টোপাধ্যায়কে (Sovandeb Chattopadhyay) লিডার অফ অপজিশন হিসাবে প্রস্তাব করা হলেও মেনে নেননি ঋতব্রতরা। তবে প্রথমে সন্দীপন, ফিরহাদ হাকিমদের বিধায়ক পদ খারিজের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন শোভনদেব। বিচারপতি সেই মামলায় হস্তক্ষেপ না করলে এবার সুপ্রিম কোর্টে গেলেন তিনি।

সুপ্রিম কোর্টের দ্বারস্থ শোভনদেব চট্টোপাধ্যায়

ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিমসহ মোট ১০ জন বিধায়কের বিধায়ক পদ খারিজের দাবিতে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন কালীঘাট তৃণমূলের বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়। এদিন তিনি বিধানসভার স্পিকার রথীন্দ্র বসুর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন বলেই খবর। এমনকি বাকি বিধায়কদের ওই মামলায় যুক্ত করা হয়েছে। সূত্র জানাচ্ছে, আগামী সপ্তাহে এই মামলার শুনানি হতে পারে। যদিও প্রথমে হাইকোর্টে গিয়েছিলেন শোভনদেব। তবে রাজ্যের উচ্চ আদালত স্পিকারের সিদ্ধান্ত হস্তক্ষেপ করতে চাননি।

এদিকে সেপ্টেম্বর মাসেই বিদ্রোহী বিধায়কদের পদ খারিজের দাবিতে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিল কালীঘাট তৃণমূল। তবে ২৮ সেপ্টেম্বর সেই মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট জানিয়েছিল যে এই ধরনের কোনও আবেদন স্পিকারের কাছে জমা পড়লে অন্তত তিন মাসের মধ্যেই তা নিষ্পত্তি করতে হয়। মমতা তৃণমূলের তরফ থেকে স্পিকারের কাছে গত ৮ জুলাই জমা পড়ে আবেদন। সেই হিসাবে ৮ অক্টোবর সম্পন্ন হয়েছে তিন মাস। তবে এখনও পর্যন্ত স্পিকার রথীন্দ্র বসু কোনও সিদ্ধান্ত না নেওয়ায় তাঁর বিরুদ্ধে মামলা করলেন শোভনদেব।

আরও পড়ুন: দীপাবলীর আগেই উপহার, ৫% DA-র সাথে ১০ হাজার টাকা দেওয়ার ঘোষণা সরকারের

জানিয়ে রাখি, এই ১০ জন বিধায়কের তালিকায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম ছাড়াও রয়েছেন সন্দীপন সাহা, অরূপ রায়, শিউলি সাহা, রথীন ঘোষ, সাবিনা ইয়াসমিন, আখরুজ্জামান, বিপ্লব মিত্র এবং জাভেদ আহমেদ খান। পাশাপাশি বিধানসভার প্রিন্সিপাল সেক্রেটারিকেও মামলায় যুক্ত করা হয়েছে। আগামী সপ্তাহে এই মামলার শুনানি হতে পারে বলেই অনুমান করা হচ্ছে।

google button