Skip to content
India Hood
নতুন খবর
  • পশ্চিমবঙ্গ
  • ভারত
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলা
  • বিনোদন
  • টেক
  • চাকরি
  • জ্যোতিষ
  • আন্তর্জাতিক
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • বিনোদন
  • টেক
  • চাকরি
  • জ্যোতিষ
  • টাকা পয়সা
  • অফবিট
  • ধর্ম
  • ব্যবসা
  • রাশিফল
  • সেরা দশ
  • বাংলা ক্যালেন্ডার
  • আপনার রাশিফল
  • Newসোনার দাম
  • রুপোর দাম
  • পেট্রোলের দাম
  • ডিজেলের দাম
  • গ্যাসের দাম
রাজনীতি

তৃণমূলের অ্যাকাউন্টে হিসাব নেই ১৬৪ কোটি টাকার, এবার ব্যাঙ্কে চিঠি ইডির

Souvik Mukherjee

Published: July 18, 2026

subscribe
Trinamool Congress
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: ভরাডুবির পর থেকেই তৃণমূলের (Trinamool Congress) একের পর এক নেতাকর্মীদের কাছে নোটিশ পাঠাচ্ছে ইডি। টাকার হিসাব কিছুতেই মিলছে না ঘাসফুল শিবিরের। সেই কারণে দলের ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলিও ফ্রিজ করে দেওয়া হয়। কোটি কোটি টাকা লেনদেন হলেও তার কোনও হিসাব নেই। এবার সেই হিসাবের জন্যই সংশ্লিষ্ট ব্যাঙ্ক কর্তৃপক্ষকে চিঠি পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এমনকি হিসাব না মেলা সেই টাকার অংক ১৬৪ কোটিতে গিয়ে দাঁড়িয়েছে।

টাকার হিসাব নেই তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে

ইডির দাবি, তৃণমূল কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে মোট ১৬৪ কোটি টাকা লেনদেন হয়েছে। কিন্তু তার কোনও হিসাব পাওয়া যাচ্ছে না। সেই কারণেই এবার সংশ্লিষ্ট ব্যাঙ্ক কর্তৃপক্ষকে চিঠি পাঠানো হয়েছে। যদিও তিনটি অ্যাকাউন্ট থেকে সাময়িক লেনদেন করার অনুমতি দিয়েছিল কলকাতা হাইকোর্ট। কিন্তু এখনও পর্যন্ত ১২টি অ্যাকাউন্ট ফ্রিজ করে রেখেছে পুলিশ। যতক্ষণ না পর্যন্ত তদন্ত করে সব হিসাব মিলছে ততক্ষণ ওই অ্যাকাউন্টগুলি ফ্রিজ থাকবে বলেই জানানো হয়েছে। যদিও প্রথমে পুলিশ তিনটি অ্যাকাউন্ট ফ্রিজ করেছিল, সেখানে প্রায় ৪৪০ কোটি টাকা ছিল। কিন্তু বৃহস্পতিবার বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, ওই তিনটি অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবে তৃণমূল। তবে সেখানে স্পেশাল অফিসার নিযুক্ত করা হবে, এবং তাদের মাধ্যমেই টাকা তুলে শুধুমাত্র কর্মীদের বেতন দিতে পারবে।

না উল্লেখ করলেই নয়, এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে গরমিলের অভিযোগ করেন ঋতব্রত শিবিরের এক তৃণমূল বিধায়ক। সেই অভিযোগের ভিত্তিতে প্রথমে তিনটি অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়, এবং পরে আরও ১২টি অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে তৃণমূল কংগ্রেসের। এ বিষয়ে বরানগরের বিজেপি বিধায়ক সজল ঘোষ বলেন, ১৬৪ কোটি টাকা কিছুই নয়। তদন্ত করলে এই অংক প্রায় ১০০০ কোটি টাকায় গিয়ে পৌঁছবে।

আরও পড়ুন: দেশজুড়ে নামাজ বন্ধের দাবিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে চিঠি

এমনকি ইডির আরও দাবি, তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্ট থেকে কোটি কোটি টাকা সন্দেহজনক লেনদেনের কিছুটা হদিশ মিলেছে। এই বিপুল পরিমাণ টাকা দিয়েছে কেয়ারওয়েল অ্যাভিয়েশন নামক একটি সংস্থা এবং তাদের সহযোগী বিভিন্ন সংস্থার অ্যাকাউন্টে। সবথেকে বড় ব্যাপার, ওই সংস্থা-ই অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ ভিআইপিদের বিমান ভাড়া মেটাত। এমনকি তাদের নাকি তৃণমূলের তহবিল থেকে প্রায় ১৬০ কোটি টাকা দেওয়া হয়েছিল বলেই অভিযোগ। যদিও এখনও পর্যন্ত তদন্তকারী আধিকারিকরা ১৬৪ কোটি টাকার হিসাব কিছুতেই মেলাতে পারছেন না।

আরও Bank Account Enforcement Directorate Trinamool Congress

আরও খবর

তিনবারের মতো এবারেও দারুণ মিল, এই কারণেই ২০২৬ বিশ্বকাপও জিতবে আর্জেন্টিনা!
দেশজুড়ে নামাজ বন্ধের দাবিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে চিঠি
পুলিশের তদন্তে উঠে এল দময়ন্তী সেনের নিখোঁজ হওয়ার আসল কারণ
মেলেনি নোটিশের জবাব, অবৈধ প্ল্যানের অভিযোগে এবার ভাঙছে অভিষেকের কার্যালয়
তৃণমূলে ফের ভাঙন? কোয়েলের পর ইস্তফা দিতে পারেন আরও ২ সাংসদ
প্রতিপক্ষের রাতের ঘুম কাড়বে ইস্টবেঙ্গলের সাড়ে ৬ ফুটের নতুন স্ট্রাইকার! হল চুক্তি
সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানির আগে মিলল ৫০,০০০ টাকা
সোনম ওয়াংচুকের পর এবার অনশনের ঘোষণা CJP নেতা অভিজিৎ দীপকের

খবর পড়ুন যেটা আপনার জন্য জরুরি !!

About Us
Career (Join Us)

Quick Links

Contact Us
Advertise With Us
Terms & condition
Editorial Team Info
Funding Information
Refund & Cancellation

Site Links

Disclaimer
Privacy Policy
Ethics Policy
Correction Policy
Fact Checking Policy

Follow Us

Daily Trending

বাংলা ক্যালেন্ডার (Bangla Calendar) আজকের রাশিফল (Aajker Rashifal) সোনার দাম (Gold Rate) রুপোর দাম (Silver Rate) আবহাওয়া (Ajker Abohawa) পেট্রোলের দাম ডিজেলের দাম গ্যাসের দাম আগামীকালের আবহাওয়া পশ্চিমবঙ্গ নির্বাচন ২০২৬ ( West Bengal Election ) উচ্চ মাধ্যমিক রেজাল্ট 2026 ( WB HS Result 2026)
Copyright © Hoodgen Private Limited

IndiaHood New Logo
  • পশ্চিমবঙ্গ
  • ভারত
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলা
  • বিনোদন
  • টেক
  • চাকরি
  • জ্যোতিষ
  • লোকাল খবর
  • রাশিফল
  • জয়েন
  • চাকরি
  • আবহাওয়া