অশ্বিনী নক্ষত্রে বিরাট উন্নতি, ভাগ্য ইউটার্ন মারবে ৫ রাশির! আজকের রাশিফল, ১ সেপ্টেম্বর

Published:

Ajker Rashifal

সৌভিক মুখার্জী, তারাপীঠ: আজ ১ সেপ্টেম্বর, মঙ্গলবার। আজকের রাশিফল (Ajker Rashifal) দেখেই শুরু করুন দিনটি। কোন রাশির জন্য আজ খুলবে সৌভাগ্যের দরজা? কোন রাশির জন্যই বা আজ অবলম্বন করতে হবে সতর্কতা? গ্রহ-নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করেই প্রতিটি দিন প্রতিটি রাশির জাতক-জাতিকাদের জীবনে আসে পরিবর্তন। আর্থিক অবস্থা থেকে শুরু করে ক্যারিয়ার, স্বাস্থ্য কিংবা প্রেমের সম্পর্ক কেমন থাকবে তা আগে থেকে জেনে নেওয়া যায় আজকের রাশিফল দেখেই।

মেষ থেকে মীন এই ১২টি রাশির জাতক-জাতিকাদের দিনটি কেমন যাবে তা শুরু করুন দৈনিক রাশিফল (Daily Horoscope) দেখেই। এদিকে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা বলছে, আজ চন্দ্র মেষ এবং সূর্য সিংহ রাশিতে বিরাজ করছে। এদিকে আজ অশ্বিনী এবং ভরণী নক্ষত্রের প্রভাব পড়বে গোটা দিনটির উপর। পাশাপাশি বৃদ্ধি আর ধ্রুব যোগ বিরাজ করছে। আপনার দিনটি কেমন যাবে তা জেনে নিন।

মেষ রাশির আজকের রাশিফল

আজ ঝগড়ুটে ব্যক্তিদের সঙ্গে তর্ক আপনার মেজাজ খারাপ করতে পারে। বিচক্ষণতার সঙ্গে কাজ করা উচিত। সামনে আসা প্রকল্পগুলিতে বিনিয়োগ করার আগে অবশ্যই দু’বার ভাবুন। পরিবারকে সময় দেওয়া উচিত। তাদের অনুভব করতে দিন যে আপনি তাদের যত্ন নেন। পরিবার আর দাম্পত্য জীবনে কোনও সমস্যা হওয়ার সম্ভাবনা নেই। আজ আপনি উপলব্ধি করবেন যে কর্মক্ষেত্রে আপনার ভালো পারফরম্যান্সের জন্য আপনার পরিবারের সমর্থন দায়ী।

প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করতে হলে একজন কুষ্ঠ রোগীকে সাহায্য করার চেষ্টা করুন।

বৃষ রাশি

আজ আপনি ঝামেলা ছাড়া আরাম করতে পারবেন। পেশিকে শিথিল করার জন্য তেল মালিশ করতে পারেন। অপ্রত্যাশিত খরচ আপনার আর্থিক বোঝা বাড়িয়ে দিতে পারে। বাড়ির পরিবেশে কোনও পরিবর্তন আনার আগে সকলের মতামত নেওয়ার চেষ্টা করতে হবে। দাম্পত্য জীবনে সমস্যা না হলেও পরিবারের দিক থেকে আজকের দিনটি খুব একটা ভালো কাটবে না। কর্মক্ষেত্রে পেশাদার মনোভাব আপনাকে প্রশংসা এনে দেবে। স্বাস্থ্য ভালো থাকবে এই রাশির জাতক-জাতিকাদের।

প্রতিকার: আজ আর্থিক অবস্থার উন্নতি করতে হলে একজন দরিদ্র ব্যক্তিকে কালো জুতো ও ছাতা দান করার চেষ্টা করুন।

মিথুন রাশি

আজ আপনার স্বাস্থ্যের ব্যাপারে আরও সতর্ক হওয়া প্রয়োজন। বিশেষ করে উচ্চ রক্তচাপ রয়েছে, তারা সতর্ক থাকুন। আজ জীবনসঙ্গীর সাথে ভবিষ্যতের আর্থিক পরিকল্পনা করা উচিত এবং সেটি সাফল্য অর্জন করবে। পরিবারের দিক থেকে আজকের দিনটি মোটামুটি ভালো কাটবে। আজ গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে সকলের আমন্ত্রণ পাবেন। আপনার খ্যাতি বৃদ্ধি পেতে পারে এবং আপনি সহজে বিপরীত লিঙ্গের মানুষদের আকর্ষণ করতে পারবেন। পরিবারে সুখ শান্তি বজায় থাকবে। আর্থিক লাভ হতে পারে আজ এই রাশির জাতক জাতিকাদের।

প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করতে হলে কোনও ভিক্ষুককে যব, মুলা বা কালো সর্ষে দান করার চেষ্টা করুন।

কর্কট রাশি

প্রভাবশালী ব্যক্তিদের সমর্থন আজ আপনার উৎসাহকে দ্বিগুণ করবে। আজ আপনার আর্থিক অবস্থার উন্নতি হবে। অর্থের অবিরাম প্রবাহ আপনার পরিকল্পনায় বাধা সৃষ্টি করতে পারে। আজ আপনার আচরণ জনপ্রিয়তা বাড়াতে পারে। প্রিয়জনের অনুপস্থিতিতে আপনি সম্পূর্ণ শূন্যতা অনুভব করবেন। কর্ম সংক্রান্ত বিষয়গুলি সমাধান করার জন্য আজ আপনার বুদ্ধি ব্যবহার করা উচিত। পরিবারে সুখ শান্তি বজায় থাকবে। আজ আপনার শৈশবের দিনগুলোর কথা মনে করতে পারেন। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি খুব একটা ভালো নয়।

প্রতিকার: প্রেমের সম্পর্ক উন্নত করতে হলে লোহার পাত্র থেকে জল পান করার চেষ্টা করুন।

সিংহ রাশি

আজ অতিরিক্ত মানসিক চাপ এবং দুশ্চিন্তা আপনার স্বাস্থ্যের ক্ষতি করতে পারে। অপ্রত্যাশিত খরচ আপনার আর্থিক বোঝা বাড়িয়ে দিতে পারে। বন্ধু কিংবা পরিবারের সদস্যরা আপনাকে ভালোবাসা এবং সমর্থন দেবে। আজ আপনি হৃদয় ভঙ্গ থেকে কাউকে বাঁচাতে পারেন। অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে পরামর্শ নেওয়া আপনার জন্য উপকারে আসবে। আজ এমন সব জায়গা থেকে গুরুত্বপূর্ণ আমন্ত্রণ পাবেন যা আপনি আগে কখনও কল্পনা করেননি। পরিবারে সুখ শান্তি বজায় থাকবে। ব্যবসায়ীদের লাভের সম্ভাবনা রয়েছে।

প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করতে হলে প্রতিদিন খাঁটি মধু খাওয়ার চেষ্টা করুন।

কন্যা রাশি

আজ ঘরোয়া বিষয় এবং দীর্ঘদিনের জমে থাকা বাড়ির কাজ সম্পন্ন করার জন্য দিনটি ভালো। দ্রুত অর্থ উপার্জনের ইচ্ছা জাগবে। প্রেমের দিক থেকে আজকের দিনটি বেশ উত্তেজনাপূর্ণ হবে। প্রিয়জনের সঙ্গে সামাজিক যোগাযোগ স্থাপন করা উচিত। অফিসের রাজনীতি বা বিবাদ সবকিছুই আপনার অনুকূলে থাকবে। আজ মানুষের থেকে দূরে থাকা আপনাকে আরও সমস্যায় ফেলতে পারে। পরিবার এবং দাম্পত্য জীবনে কোনওরকম সমস্যা হবে না। আজ কোনও অভিজ্ঞ ব্যক্তিদের সঙ্গে কথা বলা উচিত।

প্রতিকার: চাকরি কিংবা ব্যবসায় লাভের জন্য স্নানের সময় নিম বা ভেষজ উদ্ভিদ ব্যবহার করার চেষ্টা করুন।

তুলা রাশি

ব্যস্ত সময় থাকা সত্ত্বেও আজ আপনার স্বাস্থ্য ভালো থাকবে। গৃহ সম্পর্কিত বিনিয়োগ থেকে লাভ হতে পারে। ছোট ভাইবোনরা আপনার পরামর্শ চাইবে। প্রিয়জনের সঙ্গে আপনার ব্যক্তিগত অনুভূতি বা গোপনীয় বিষয়গুলি ভাগ করে নেওয়ার জন্য আজকের দিনটি সঠিক। কর্মদক্ষতা বাড়াতে নতুন প্রযুক্তি ব্যবহার করা উচিত। আজ পরিবারের দিক থেকে দিনটি মোটামুটি ভালো গেলেও দাম্পত্য জীবনে সমস্যা হতে পারে। জীবনসঙ্গী আপনার পরিকল্পনাকে ব্যাহত করাতে পারে। ব্যবসায়ীদের লাভের সম্ভাবনা রয়েছে আজ।

প্রতিকার: প্রেমের সম্পর্ক উন্নত করতে হলে পকেটে একটি সাদা রুমাল রাখুন। তবে খেয়াল রাখবেন, রুমালটি যেন নোংরা না হয়।

বৃশ্চিক রাশি

আজ আপনার মেজাজ এবং একগুঁয়ে স্বভাব নিয়ন্ত্রণে রাখতে হবে, বিশেষ করে কোনও অনুষ্ঠান বা পার্টিতে। নাহলে আপনার জন্য সমস্যা তৈরি হতে পারে। আজ বেশ কয়েকটি নতুন আর্থিক পরিকল্পনার সম্মুখীন হবেন। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোমন্দ দিকগুলি বিবেচনা করা উচিত। দূর সম্পর্কের কোনও আত্মীয়ের কাজ থেকে পাওয়া সুসংবাদ আপনার পুরো পরিবারকে আনন্দ দেবে। আজ প্রিয়জন কিছুটা বিরক্ত বোধ করতে পারে। পরিবারের দিক থেকে দিনটি মোটামুটি ভালো কাটবে। ব্যবসায়িক প্রস্তাব আসার জন্য আজকের দিনটি উজ্জ্বল হয়ে উঠবে।

প্রতিকার: সুস্থ থাকার জন্য ঘুমানোর আগে একটি তামার পাত্রে জল রেখে পরদিন সকালে বাড়ির কাছের কোনও গাছের গোড়ায় ঢেলে দেওয়ার চেষ্টা করুন।

ধনু রাশি

আজ আপনার ব্যক্তিগত সমস্যা মানসিক শান্তিকে বিঘ্নিত করতে পারে। মানসিক চাপ এড়ানোর জন্য আকর্ষণীয় বা ইতিবাচক কিছু করা উচিত। আজ ব্যক্তিগত জীবন সম্পর্কে বন্ধুদের কাছ থেকে ভালো পরামর্শ পাবেন। প্রিয়জনের কঠোর কথা আপনার মেজাজ খারাপ করতে পারে। বিশ্রামের জন্য আজ খুব কম সময় পাবেন। দাম্পত্য জীবনে ঝামেলা হওয়ার সম্ভাবনা রয়েছে। মূল্যবান সময় নষ্ট হতে পারে। আজ আপনি অনুভব করতে পারবেন যে জীবনসঙ্গী আপনাকে অকারণে হয়রানি করছে।

প্রতিকার: আজ প্রেমের জীবন উন্নত করতে হলে কোনও সাধুকে কিছু অর্থ দান করার চেষ্টা করুন।

মকর রাশি

আজ আপনার আবেগ নিয়ন্ত্রণ করা কঠিন হতে পারে। অদ্ভুত আচরণ মানুষকে বিভ্রান্ত করবে। আজ নিত্য প্রয়োজনীয় জিনিসে অর্থ ব্যয় করা আপনার জন্য আর্থিক সমস্যা সৃষ্টি করতে পারে। ভবিষ্যতে অনেক সমস্যা তৈরি হতে পারে। ব্যস্ত সময় থাকা সত্ত্বেও আজ পরিবারের সঙ্গে অনুষ্ঠানে যোগ দেওয়া উচিত। এটি আপনার মানসিক চাপ কমানোর পাশাপাশি দুশ্চিন্তা দূর করবে। প্রিয়জনের কাছে নিজের অনুভূতি প্রকাশ করা কঠিন হতে পারে। আজ বিবাহিত জীবনে কিছু গোপনীয়তার প্রয়োজন পড়বে।

প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করতে হলে পুজোর সময় দেবতাকে লাল সিঁদুর অর্পণ করার চেষ্টা করুন।

কুম্ভ রাশি

কর্মক্ষেত্রে চাপ এবং বাড়িতে দ্বন্দ্বের কারণে আজ আপনার মানসিক চাপ তৈরি হতে পারে, যা আপনার মনোযোগকে ব্যাঘাত ঘটাবে। জমি, রিয়েল এস্টেট বা সাংস্কৃতিক প্রকল্পের উপর মনোযোগ দেওয়ার প্রয়োজন। মানুষের সঙ্গে ভালো ব্যবহার করা উচিত। বিশেষ করে যারা আপনাকে ভালোবাসে। পরিবার আর দাম্পত্য জীবনে কোনও রকম সমস্যা হবে না। আজ আপনি খোলাখুলিভাবে নিজের মনের ভাব প্রকাশ করতে পারবেন। মানসিক কার্যকলাপ এড়িয়ে চলতে হবে। আজ কেউ দাবা খেলতে পছন্দ করবে। স্বাস্থ্য সম্পূর্ণ ভালো থাকবে।

প্রতিকার: পারিবারিক জীবনকে ভালোভাবে চালাতে হলে রামচরিতমানসের সুন্দরকান্ঠ পাঠ করার চেষ্টা করুন।

মীন রাশি

আজ আপনার আচরণ জীবনসঙ্গীর জন্য সুখ বয়ে আনতে পারে। শুধুমাত্র বর্তমানের জন্য বাঁচার প্রবণতা নিয়ন্ত্রণ করতে হবে। বিনোদনের পেছনে অতিরিক্ত সময় বা অর্থ ব্যয় করা উচিত নয়। সন্ধ্যাবেলাটা বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে কাটাতে পারেন। পরিবারে সুখ শান্তি বজায় থাকবে। প্রিয়জনের উপর প্রতিশোধ নিয়ে সেরকম কোনও লাভ হবে না। আজ আত্মীয়-স্বজনদের নিয়ে আপনার জীবনসঙ্গীর সাথে তর্ক-বিতর্ক হতে পারে। স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে। তবে আর্থিক দিক থেকে দিনটি খুব একটা ভালো নয়।

প্রতিকার: প্রেমের সম্পর্ক উন্নত করতে হলে কমলা রঙের কাঁচের বোতলে রাখা জল পান করার চেষ্টা করুন।

প্রতিদিনের রাশিফল ঠিক একদিন আগে পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন। আমরা আজকের রাশিফল ঠিক একদিন আগে রাত ১০ টায় আপডেট করে থাকি। এছাড়া আগামীকালের রাশিফল একদিন আগে পাওয়ার জন্য ক্লিক করুন India Hood আগামীকালের রাশিফল।