সৌভিক মুখার্জী, তারাপীঠ: আজ ১৬ অক্টোবর, শুক্রবার। আজকের দিনটি কেমন যাবে তা জানতে অবশ্যই শুরু করুন আজকের রাশিফল (Ajker Rashifal) দেখেই। প্রতিনিয়ত গ্রহ-নক্ষত্রের পরিবর্তনের মাধ্যমে আমাদের প্রত্যেক রাশির উপর পড়ে বিভিন্ন রকম প্রভাব। তবে আজ কোন রাশির স্বাস্থ্য কেমন থাকবে, আর্থিক অবস্থা কেমন থাকবে, বিবাহিত জীবনের দিক থেকে দিনটি কেমন যাবে তা রাশিফলের মাধ্যমেই জানা যায়। আপনার দিনটি কেমন যাবে তা জানতে অবশ্যই পড়ুন দৈনিক রাশিফল (Daily Horoscope)।
মেষ রাশির আজকের রাশিফল
আজ আপনার আর্থিক উন্নতির সম্ভাবনা রয়েছে। পারিবারিক টানাপোড়েনকে আজ আপনার মনোযোগ ব্যাঘাত ঘটাতে দেবেন না। খারাপ সময় আপনাকে আরও বেশি শিক্ষা দিতে পারে। আজ জীবনের শিক্ষাগুলি বোঝার এবং গ্রহণ করার চেষ্টা করা উচিত। সতর্ক থাকতে হবে। কেউ নিজের স্বার্থে আপনাকে ঠকাতে বা ফ্লার্ট করার চেষ্টা করতে পারে। আজ আপনার সঙ্গীর সাথে যোগাযোগ করা কঠিন হতে পারে। পরিবার এবং দাম্পত্য জীবনের দিক থেকে দিনটি খুব একটা ভালো কাটবে না। আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে আজ।
প্রতিকার: প্রেমের সম্পর্ক উন্নত করতে চাইলে কোনও গরীব মেয়েকে পরিবেশবান্ধব পোশাক দান করার চেষ্টা করুন।
বৃষ রাশি
চিন্তাভাবনা প্রকাশ করতে দ্বিধাবোধ করবেন না। আত্মবিশ্বাসের অভাবকে আজ কাবু করতে দেবেন না। সমস্যাগুলি আরও জটিল হয়ে উঠতে পারে। আজ আপনার আত্মবিশ্বাস ফিরে পেতে খোলাখুলি কথা বলা উচিত। সন্তানদের অতিরিক্ত স্বাধীনতা না দেওয়াই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি ভালো কাটবে না। অন্যান্যদেরও আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। প্রেমিকের সঙ্গে বাইরে গেলে ভেবেচিন্তে পোশাক পরা উচিত। নাহলে সে আপনার উপর রাগ করতে পারে। পরিবার এবং দাম্পত্য জীবনে ঝামেলা হতে পারে।
প্রতিকার: পারিবারিক সুখ বৃদ্ধি করার জন্য শোবার ঘরের দক্ষিণ দিকের দেওয়ালে শূন্য ওয়াটের লাল বাল্ব জ্বালানোর চেষ্টা করুন।
মিথুন রাশি
বাইরে যাওয়ার পরিকল্পনা করলে আজ আপনার মনের মধ্যে হাসি রাখা উচিত। বিনিয়োগ থেকে দূরে থাকা উচিত। কারণ আজ আপনার আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। ব্যবসায় প্রচুর ক্ষতি হতে পারে। বাচ্চারা আপনাকে বাড়ির কাজে সাহায্য করবে। আজ আপনি আপনার সঙ্গীর সাথে জীবনের সমস্যাগুলি ভাগ করে নিতে পারবেন। আজ ঊর্ধতন কর্মকর্তাদের কাছ থেকে সমস্যা হতে পারে। পরিবারে সুখ-শান্তি বজায় থাকবে। আজ বেশিরভাগ সময় কেনাকাটা বা অন্যান্য কাজে ব্যয় হতে পারে। স্বাস্থ্য সম্পূর্ণ ভালো থাকবে।
প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করতে হলে রুপোর পাত্রে দই খাওয়ার চেষ্টা করুন।
কর্কট রাশি
আজ আপনার ভিতরে প্রচুর শক্তি থাকবে। কিন্তু কাজের চাপ বিরক্তির কারণ হয়ে দাঁড়াবে। কিছু ব্যবসায়ী আজ ঘনিষ্ঠ বন্ধুর সহায়তায় লাভের সম্মুখীন হতে পারে। সেই অর্থ অনেক সমস্যা দূর করবে। বাড়ির কাজ ক্লান্তিকর হয়ে দাঁড়াতে পারে এবং মানসিক চাপের কারণ হয়ে দাঁড়াবে। প্রেমের অনুভূতিতে হঠাৎ পরিবর্তন আজ আপনার মনে খারাপ ইঙ্গিত দেবে। আজ অন্য দেশে ব্যবসায়ীক যোগাযোগ স্থাপনের জন্য দিনটি সম্পূর্ণ ভালো। অবসর সময় পুরোপুরি উপভোগ করার জন্য আজ আপনার অন্যদের থেকে দূরে থাকা উচিত।
প্রতিকার: প্রেমের সম্পর্ক উন্নত করতে চাইলে কালো কুকুরের যত্ন নেওয়ার চেষ্টা করুন।
সিংহ রাশি
আজ আপনার স্বাস্থ্য সম্পূর্ণ ভালো থাকবে। তবে ভ্রমণ ক্লান্তিকর বা চাপপূর্ণ হতে পারে। কিছু কেনার আগে আপনার কাছে যা আছে তা ব্যবহার করার চেষ্টা করতে হবে। যাকে আপনি বিশ্বাস করেন সে আজ আপনাকে পুরোপুরি সত্যি কথা না বলতে পারে। প্রেমিকের সঙ্গে ভ্রমণের পরিকল্পনা করে থাকলে কিছু জরুরী কাজের কারণে সেই পরিকল্পনা সফল হবে না। সহকর্মীর সাথে কাজ করার সময় আজ আপনার বুদ্ধিমত্তার প্রয়োজন পড়বে। আজ অবসর সময় ধর্মীয় কাজে কাটানোর পরিকল্পনা করতে পারেন। তবে দাম্পত্য জীবনে সুখ-শান্তি থাকবে না।
প্রতিকার: পারিবারিক জীবনকে সুখী করার জন্য একটি হলুদ রঙের কাঁচের বোতলে জল ভরে রোদে রাখুন এবং সেই জল পান করুন।
কন্যা রাশি
স্বাস্থ্যের ব্যাপারে আজ অবহেলা করা উচিত নয়। সতর্ক থাকার প্রয়োজন। বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের আশীর্বাদ নিয়ে ঘর থেকে বের হলে আজ আপনার আর্থিক লাভ হতে পারে। পরিবারের সদস্যদের সাথে কিছু আরামদায়ক মুহূর্ত কাটান। যারা এখনও অবিবাহিত তাদের আজ বিশেষ ব্যক্তির সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ স্বাস্থ্যের দিক থেকে দিনটি খুব একটা ভালো কাটবে না। তবে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। এমনকি পরিবারে সুখ-শান্তি বজায় থাকবে।
প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করতে চাইলে পুজোর সময় দেবতাকে লাল সিঁদুর অর্পণ করার চেষ্টা করুন।
তুলা রাশি
আজ দিনটি আপনার জন্য উপকারে আসবে। দীর্ঘস্থায়ী অসুস্থতা থেকে অনেকটাই মুক্তি পাবেন। অতিরিক্ত আয় করার জন্য সৃজনশীল ধারণাগুলোকে ব্যবহার করা উচিত। বাড়ি সাজানোর পাশাপাশি আজ সন্তানদের চাহিদার দিকে মনোযোগ দিতে হবে। আজ শশুরবাড়িতে উত্তেজনা সৃষ্টি হতে পারে। ব্যবসায়ীদের জন্য দিনটি সম্পূর্ণ ভালো। তবে শান্ত থাকার চেষ্টা করতে হবে। অফিসের পরিবেশ ভালো থাকবে। আজ আপনি অন্য সমস্ত কাজ এক পাশে রেখে এমন কাজ করতে পারেন যা আপনি দীর্ঘদিন ধরে করতে চাইছিলেন।
প্রতিকার: ভালোবাসার সম্পর্ক উন্নত করতে চাইলে প্রেমিক বা প্রেমিকাকে সাদা গোলাপ ফুল উপহার দেওয়ার চেষ্টা করুন।
বৃশ্চিক রাশি
আজ আপনার মানসিক স্বাস্থ্যের প্রতি মনোযোগ দেওয়া উচিত। এটি আধ্যাত্মিক জীবনের জন্যও গুরুত্বপূর্ণ। আজ জীবনের সমস্যা সমাধানে সাহায্য করে এমন চিন্তাভাবনা নিজের ভেতর রাখা উচিত। কারও সাহায্য ছাড়া অর্থ উপার্জন করতে পারবেন। পরিবার এবং দাম্পত্য জীবনে সমস্যা হবে না। আজ উত্তেজনা নিয়ন্ত্রণ করতে হবে। প্রেম এবং রোমান্স আপনাকে ভালো মেজাজে রাখবে। প্রতিষ্ঠিত ব্যক্তিদের সঙ্গে সংযোগ স্থাপন করা উচিত। এতে ভবিষ্যতের গতিবিধি আপনি বুঝতে পারবেন। স্বাস্থ্য নিয়ে চিন্তা করার দরকার নেই।
প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করতে চাইলে বট বা অশ্বত্থ গাছে দুধ দিয়ে জল দিন এবং সেই মাটি আপনার শরীরের যে কোনও স্থানে লাগানোর চেষ্টা করুন।
ধনু রাশি
আজ আপনার বুদ্ধিমত্তা দুর্বলতাগুলি কাটিয়ে উঠতে সাহায্য করবে। ইতিবাচক চিন্তাভাবনার মাধ্যমে সমস্যাগুলি কাটিয়ে তুলতে পারবেন। ভ্রমণের পরিকল্পনা করে থাকলে মূল্যবান জিনিসপত্রের প্রতি সতর্ক থাকতে হবে। নাহলে সেগুলি চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পার্স বা মানিব্যাগের ব্যাপারে বিশেষভাবে সতর্ক থাকুন। গৃহ প্রবেশের জন্য আজকের দিনটি সম্পূর্ণ ভালো। ভালোবাসার উন্মাদনা আজ আপনাকে গ্রাস করতে পারে। আজ এটি উপভোগ করতে পারবেন। ঊর্ধ্বতনদের কাছ থেকে খারাপ কথা শুনতে পারেন। তবে শান্ত থাকার চেষ্টা করতে হবে।
প্রতিকার: চাকরি বা ব্যবসায় লাভের জন্য অন্ধ, কুষ্ঠ রোগী বা প্রতিবন্ধীদের একাধিক রঙের পোশাক দান করার চেষ্টা করুন।
মকর রাশি
গর্ভবতী মহিলাদের জন্য আজকের দিনটি খুব একটা ভালো নয়। চলাফেরার সময় আজ আপনাকে অতিরিক্ত সতর্ক থাকতে হবে। যারা ছোট ব্যবসার সাথে জড়িত তারা আজ কাছের মানুষের কাছ থেকে এমন পরামর্শ পেতে পারেন যা আর্থিক লাভ বয়ে আনবে। বাড়ি সংক্রান্ত পরিকল্পনাগুলি বিবেচনা করতে হবে। প্রিয়জনের খামখেয়ালি মেজাজ আজ আপনাকে বিরক্ত করতে পারে। অফিসের পরিবেশ আজ মনোরম থাকবে। সন্ধ্যাবেলায় আপনি কোনও ঘনিষ্ঠ বন্ধুর বাড়িতে যেতে পারেন।
প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করতে হলে দুধ, দই, কর্পূর এবং সাদা ফুল দান করার চেষ্টা করুন।
কুম্ভ রাশি
আজ চারপাশের মানুষদের সমর্থন আপনাকে সুখের মুহূর্ত এনে দেবে। যারা অপরিচিত ব্যক্তির পরামর্শে বিনিয়োগ করেছেন তাদের সেখান থেকে লাভ হতে পারে। পরিবারের সদস্যরা আজ আপনার জীবনে বিশেষ গুরুত্ব রাখবে। প্রথম দেখাতেই প্রেমে পড়তে পারেন। কর্মক্ষেত্রে আজ আপনার কাজের প্রশংসা হবে। আবহাওয়া এমন থাকবে যে আপনি বিছানা থেকে উঠতে পারবেন না। আজ আপনার জীবনসঙ্গী আপনার সাথে ভালো আচরণ করবে। পরিবার এবং দাম্পত্য জীবনে কোনও রকম সমস্যা হওয়ার সম্ভাবনা নেই।
প্রতিকার: চাকরি এবং ব্যবসায় উন্নতির জন্য লাল কাপড়ে ডাল মুড়ে সেটি নিজের কাছে রাখার চেষ্টা করুন।
মীন রাশি
মানসিকভাবে এবং শারীরিকভাবে আজ আপনি ক্লান্ত বোধ করতে পারেন। শক্তি বজায় রাখার জন্য সামান্য বিশ্রাম এবং পুষ্টিকর খাবার খেতে হবে। আজ আপনি পরিবারের সদস্যদের নিয়ে বাইরে ঘুরতে যেতে পারেন। যার ফলে বড় অংকের টাকা খরচ হবে। সন্তানদের সাথে কিছুটা সময় কাটানোর জন্য নিজের প্রচুর সময় পাবেন। এমন জায়গা থেকে গুরুত্বপূর্ণ আমন্ত্রণ পেতে পারেন যা আপনি আগে কখনও কল্পনা করেননি। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি সম্পূর্ণ ভালো।
প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করতে হলে বট গাছে দুধ অর্পণ করুন এবং তারপর ভেজা মাটি দিয়ে তিলক লাগান।
প্রতিদিনের রাশিফল ঠিক একদিন আগে পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন। আমরা আজকের রাশিফল ঠিক একদিন আগে রাত ১০ টায় আপডেট করে থাকি। এছাড়া আগামীকালের রাশিফল একদিন আগে পাওয়ার জন্য ক্লিক করুন India Hood আগামীকালের রাশিফল।










