মহা সপ্তমীতে পরিবারে সুখ-শান্তি ফিরবে ৬ রাশির! আজকের রাশিফল, ১৭ অক্টোবর

Published:

Ajker rashifal

সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১৭ অক্টোবর, শনিবার। মহা সপ্তমীর বিশেষ দিনটি শুরু করুন আজকের রাশিফল (Ajker Rashifal) দেখেই। প্রতিনিয়ত গ্রহ নক্ষত্রের পরিবর্তনের মাধ্যমে প্রত্যেকটি রাশির জাতক-জাতিকাদের জীবনের উপর পড়ে প্রভাব। মেষ থেকে মীন, কোন রাশির স্বাস্থ্য কেমন থাকবে, আর্থিক অবস্থা কেমন থাকবে কিংবা পরিবারে সুখ-শান্তি বজায় থাকবে কিনা তা জানতে অবশ্যই পড়ুন দৈনিক রাশিফল (Daily Horoscope)।

মেষ রাশির আজকের রাশিফল

বিনোদনের মধ্যে বাইরের কার্যকলাপ এবং খেলাধুলা অন্তর্ভুক্ত করা উচিত। আজ ঋণ নেওয়ার পরিকল্পনা করে থাকলে পেতে পারেন। সার্বিকভাবে আজকের দিনটি মঙ্গলজনক। যাকে আপনি চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারতেন সে আপনার বিশ্বাস ভাঙতে পারে। আজ হাসিমুখে সমস্ত সমস্যাগুলোকে উপেক্ষা করতে পারবেন। জীবনসঙ্গী অজান্তে এমন বিশেষ কিছু করতে পারে যা আপনি কখনও ভুলবেন না। দাম্পত্য জীবনের দিক থেকে আজকের দিনটি মোটামুটি ভালো কাটবে।

প্রতিকার: পারিবারিক জীবনকে সুখী করার জন্য ভগবান শিব, ভৈরব এবং হনুমানের পূজা করুন, প্রণাম ও দর্শন করুন।

বৃষ রাশি

বাইরের কার্যকলাপ আজ ক্লান্তিকর বা চাপপূর্ণ হতে পারে। অন্যদের সুখী করার জন্য অতিরিক্ত খরচ করা থেকে বিরত থাকতে হবে। আজ নতুন কোনও প্রকল্প শুরু করার আগে সকলের মতামত নেওয়ার চেষ্টা করুন। আজ আপনার হৃদয়ে প্রেম বিরাজ করতে পারে। অবসর সময় পছন্দের কাজ করতে ভালোবাসবেন। আজ আপনার কোনও পরিকল্পনা ভেস্তে যেতে পারে। বিবাহিত জীবনের অন্যতম সেরা দিন। আজ ব্যবসায়ীদের ক্ষতির সম্ভাবনা রয়েছে।

প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করতে চাইলে জলে কালো ছোলা, কালো তিল এবং নারকেল মিশিয়ে খান।

মিথুন রাশি

গাড়ি চালানোর সময় বিশেষ করে বাঁক নেওয়ার সময় সতর্ক থাকার চেষ্টা করুন। যারা চাকরি করেন তাদের টাকার প্রয়োজন পড়বে। কিন্তু অতীতের খরচের কারণে হাতে পর্যাপ্ত পরিমাণে টাকা থাকবে না। জীবনসঙ্গীর ব্যক্তিগত বিষয়ে অতিরিক্ত হস্তক্ষেপ করলে আজ সে বিরক্ত হতে পারে। পরিবার এবং দাম্পত্য জীবনের দিক থেকে দিনটি খুব একটা ভালো নয়। আজ স্বাস্থ্যের দিক থেকে দিনটি একদমই ভালো কাটবে না। তবে ভালোবাসার দিক থেকে দিনটি ভালো।

প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করার জন্য ঘন ঘন সবুজ রঙের পোশাক পরার চেষ্টা করুন।

কর্কট রাশি

অন্যদের প্রতি খারাপ উদ্দেশ্য আজ আপনার মানসিক চাপের কারণে দাঁড়াবে। এই ধরনের চিন্তা পরিহার করা উচিত। জীবনসঙ্গীর অসুস্থতার কারণে আজ আপনার অর্থ ব্যয় হতে পারে। তবে এ নিয়ে চিন্তা করার কোনও কারণ থাকবে না। আজ সন্তানরা কৃতিত্বের মাধ্যমে আপনাকে গর্বিত বোধ করাবে। আজ মানুষের সঙ্গে দেখা করার চেয়ে একা সময় কাটাতে বেশি পছন্দ করবেন। অবসর সময় ঘর পরিষ্কার করে কাটতে পারে। পরিবার এবং দাম্পত্য জীবনে কোনও রকম সমস্যা হবে না।

প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করার জন্য “সন্ত ওম আদিত্য নমঃ” মন্ত্রটি জপ করার চেষ্টা করুন।

সিংহ রাশি

বিপদে পড়া কাউকে সাহায্য করার চেষ্টা করতে হবে। আজ গুরুজনদের আশীর্বাদ নিয়ে বাড়ি থেকে বের হবেন। কিন্তু এতে আর্থিক লাভ বয়ে আনতে পারে। কাজের চাপ কম থাকবে। পরিবারের সাথে আজ সময় উপভোগ করতে পারবেন। বাড়ির বাইরে কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। আকর্ষণীয় পত্রিকা বা উপন্যাস পড়ে আজ আপনি দিনটি ভালোভাবে কাটাতে পারবেন। জীবনসঙ্গীর সাথে দিনটি সম্পূর্ণ ভালো কাটবে। পরিবার এবং দাম্পত্য জীবনে সমস্যা হবে না।

প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করার জন্য ভগবান শিবের সামনে অথবা একটি অশ্বত্থ গাছের নিচে দুই থেকে পাঁচটি হলুদ লেবু রাখার চেষ্টা করুন।

কন্যা রাশি

আজ আপনার স্বাস্থ্য ভালো থাকবে। আর্থিক সংকটের কারণে গুরুত্বপূর্ণ প্রকল্প বিলম্ব হতে পারে। নতুন প্রকল্পগুলিতে বাবা-মায়ের আস্থা অর্জনের জন্য আজকের দিনটি ভালো। আজ রোমান্টিক কল্পনা নিয়ে খুব একটা ভাববেন না। সেগুলি আজ সত্যি হতে পারে। মানুষের সঙ্গে কথা বলার সময় আজ সর্তকতা বজায় রাখতে হবে। পরিবার এবং দাম্পত্য জীবনে কোনও রকম সমস্যা হবে না। আজ আপনার সঙ্গী বাড়িতে আপনার জন্য অপ্রত্যাশিত খাবার তৈরি করতে পারে। স্বাস্থ্য ভালো থাকবে।

প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করতে হলে ঈশ্বরের উপর বিশ্বাস রাখুন এবং মানসিক নির্যাতন পরিহার করার চেষ্টা করুন।

তুলা রাশি

অন্যদের সমালোচনা করলে আপনাদের সমস্যা হবে। আজ কঠোর মন্তব্য করা থেকে বিরত থাকতে হবে। ব্যবসায়ীরা আজ ঘনিষ্ঠ বন্ধুদের সাহায্যে লাভ করতে পারে। অর্থ আপনার অনেক সমস্যা দূর করবে। ভালোবাসার দিক থেকে আজকের দিনটি সম্পূর্ণ ভালো। পরিবারে কোনও রকম সমস্যা হবে না আজ। আজ আপনার জীবনসঙ্গীর ভালোবাসার সাহায্যে চ্যালেঞ্জগুলো সহজেই মোকাবিলা করতে পারবেন। সম্পর্কের বাইরে আপনার নিজস্ব একটি জগত থাকতে পারে।

প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করার জন্য জলীয় উপাদান যুক্ত খাবার গ্রহণ করার চেষ্টা করুন।

বৃশ্চিক রাশি

সুস্বাস্থ্যের জন্য দীর্ঘক্ষণ হাঁটা উচিত। আয় বৃদ্ধির উৎস খুঁজে থাকলে আজ নিরাপদ আর্থিক প্রকল্পে বিনিয়োগ করতে হবে। আজ পার্টি বা অনুষ্ঠানের আয়োজন করতে সবাইকে অনুপ্রাণিত করতে পারেন। ভালোবাসাকে পুরোপুরি উপভোগ করা যেতে পারে। ভিড়ের মধ্যে নিজেকে হারিয়ে যাওয়া অনুভব করবেন। জীবনসঙ্গী আপনার সাথে ভালো আচরণ করবে। টিভিতে সিনেমা দেখা বা প্রিয়জনের সঙ্গে গল্প করলে আজ ভালো ফলাফল পাবেন।

প্রতিকার: সবদিক থেকে উন্নতি লাভের জন্য গাছে জল দেওয়ার চেষ্টা করুন।

ধনু রাশি

বাইরের খেলাধুলা আজ আপনাকে আকর্ষণ করবে। ধ্যান বা যোগব্যায়ামের মাধ্যমে উপকার হতে পারে। অর্থ শুধুমাত্র তখনই কাজে লাগবে যদি আপনি অপচয়মূলক খরচ থেকে নিজেকে বিরত রাখতে পারেন। আজ আপনি পরিচিতদের উপর নিজের সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার চেষ্টা করলে সমস্যা হবে। প্রেমের ব্যাপারে আপনাকে ভুল বোঝা হতে পারে। দিনের শেষে আপনি পরিবারের সঙ্গে সময় কাটাতে চাইবেন। পরিবার এবং দাম্পত্য জীবনে সমস্যার সম্ভাবনা রয়েছে আজ।

প্রতিকার: পারিবারিক সুখ বৃদ্ধি করার জন্য বাড়িতে কালো এবং সাদা মার্বেলের দানা রাখার চেষ্টা করুন।

মকর রাশি

পারিবারিক সমস্যা আপনার মানসিক চাপের কারণ হয়ে দাঁড়াবে। আজ আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। মামা কিংবা দাদা আপনাকে আর্থিক সহায়তা করতে পারে। পরিবারের সদস্যরা আপনার জীবনে বিশেষ গুরুত্ব বহন করবে। ভালোবাসার দিক থেকে আজকের দিনটি সম্পূর্ণ ভালো। আজ জীবনসঙ্গীর সাথে অবসর সময় কাটানোর পরিকল্পনা করতে পারেন। পরিবার এবং দাম্পত্য জীবনে কোনোরকম সমস্যা হবে না। বাড়িতে ইতিবাচক পরিবেশ বজায় থাকবে আজ।

প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করতে হলে ময়দার সাথে সাদা এবং কালো তিল মিশিয়ে মাছকে খাওয়ানোর চেষ্টা করুন।

কুম্ভ রাশি

সাফল্য কাছাকাছি থাকা সত্ত্বেও আপনার কর্মশক্তি কমে যাবে। আর্থিক সমস্যা নিয়ে চিন্তিত হতে পারেন। বিশ্বস্ত কারও কাছ থেকে পরামর্শ নেওয়া উচিত। আজ বন্ধু এবং পরিবারের সদস্যদের জন্য অর্থ ব্যয় করে আনন্দ পাবেন। প্রিয়জন আপনাকে বিরক্ত বোধ করাবে। আত্মীয়দের কারণে আপনার জীবনসঙ্গীর সাথে তর্ক হতে পারে। তবে সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি সম্পূর্ণ ভালো। স্বাস্থ্য ভালো থাকবে না এই রাশির জাতকযেজাতিকাদের।

প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করতে হলে কোনও ধর্মীয় স্থানে পতাকা দান করার চেষ্টা করুন।

মীন রাশি

আজ আপনি সন্ধ্যাবেলা কিছুটা বিশ্রাম নিতে পারেন। আটকে থাকা টাকা হাতে আসবে এবং আর্থিক অবস্থার উন্নতি হবে। আজ বিশ্বস্ত কারোর সঙ্গে আপনি আরও আলাপ করতে পারেন। আকর্ষণীয় ব্যক্তির সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে। এই রাশির গৃহিণীরা আজ টিভিতে এবং মোবাইল ফোনে সিনেমা দেখে সময় নষ্ট করতে পারে। নিজের সামর্থের বাইরে গেলে আপনারই ক্ষতি হবে। জীবনসঙ্গী আজ ভালো খবর দিতে পারে। আর্থিক লাভের সম্ভাবনা আছে।

প্রতিকার: পারিবারিক জীবনকে সুখী করার জন্য বাড়িতে ধূপ জ্বালানোর চেষ্টা করুন।

প্রতিদিনের রাশিফল ঠিক একদিন আগে পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন। আমরা আজকের রাশিফল ঠিক একদিন আগে রাত ১০ টায় আপডেট করে থাকি। এছাড়া আগামীকালের রাশিফল একদিন আগে পাওয়ার জন্য ক্লিক করুন India Hood আগামীকালের রাশিফল।

google button