চন্দ্রগ্রহণ ২০২৬ এ কবে কত তারিখ হবে, কোন কোন দিন, রইল দিনক্ষণ, সময়সূচী ও স্থান

Published:

Chandra Grahan 2026

সৌভিক মুখার্জী, কলকাতা: ২০২৬ সালে কবে হবে চন্দ্রগ্রহণ (Chandra Grahan 2026)? কত তারিখে অর্থাৎ ঠিক কোন কোন দিন হবে চন্দ্রগ্রহণ? রাতের আকাশ প্রেমীদের জন্যই আজকের প্রতিবেদনটি। জানা গিয়েছে, ২০২৬ সালে দু’দুটি গুরুত্বপূর্ণ চন্দ্রগ্রহণ (Lunar Eclipse 2026) দেখা যাবে। তার মধ্যে একটি পূর্ণগ্রাস এবং আরেকটি আংশিক। আর এই দুটি গ্রহণই পৃথিবীর বহু অঞ্চলে খালি চোখেই দেখা যাবে। কিন্তু কবে, কোথায় এবং কোন সময় দেখা যাবে? জানুন আজকের প্রতিবেদনে।

২০২৬ সালে চন্দ্রগ্রহণ কত তারিখে? | Date of Lunar Eclipse 2026 |

একাধিক রিপোর্ট অনুযায়ী, ২০২৬ সালের প্রথম চন্দ্রগ্রহণটি হবে একটি পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। আর এটি হবে আগামী ৩ মার্চ, ২০২৬। এটি পুরোপুরি দৃশ্যমান হবে উত্তর আমেরিকার পশ্চিমাংশ, অস্ট্রেলিয়ার পূর্বাংশ, নিউজিল্যান্ড এবং উত্তর জাপান থেকে। এছাড়া উত্তর এবং দক্ষিণ আমেরিকা, পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরের বিভিন্ন অঞ্চল থেকে আংশিকভাবে এই চন্দ্রগ্রহণ দেখা যাবে।

এবার যদি পরবর্তী চন্দ্রগ্রহণ নিয়ে আলোচনা করি, তাহলে সেটি হবে আগামী ২৭-২৮ আগস্ট, ২০২৬। আর এটি উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ইউরোপের কিছু অংশ এবং আফ্রিকার কিছু অঞ্চল থেকে দেখা যাবে। তবে এই চন্দ্রগ্রহণ পূর্ণগ্রাস নয়, বরং এটি আংশিক চন্দ্রগ্রহণ হবে।

চন্দ্রগ্রহণ ২০২৬ দিন, তারিখ, সময়সূচি

বিষয়তথ্য
টপিকচন্দ্রগ্রহণ ২০২৬
প্রথম চন্দ্রগ্রহণের তারিখ৩ মার্চ, ২০২৬
প্রথম গ্রহণের সময়সকাল ১১:০৪ থেকে ১২:০২
দ্বিতীয় চন্দ্রগ্রহণের তারিখ২৭-২৮ আগস্ট, ২০২৬
দ্বিতীয় গ্রহণের সময়রাত ২:৩৩ থেকে ৫:৫১
কেমন গ্রহণপ্রথমটি পূর্ণগ্রাস, দ্বিতীয়টি আংশিক

চন্দ্রগ্রহণ ২০২৬ এর সময়সূচি | Time of Chandra Grahan 2026 |

পঞ্জিকা অনুযায়ী জানা গিয়েছে, প্রথম চন্দ্রগ্রহণ অর্থাৎ ৩ মার্চ যে গ্রহণটি হবে, সেটি শুরু হবে আন্তর্জাতিক সময় সকাল ১১:০৪ মিনিটে এবং সর্বোচ্চ গ্রহণ হবে সকাল ১১:৩৩ মিনিটে। আর এই গ্রহণটি শেষ হবে দুপুর ১২:০২ মিনিটে। তবে গ্রহণ স্থায়ী হবে মোট ৫ ঘন্টা ৩৯ মিনিট।

দ্বিতীয় যে চন্দ্রগ্রহণটি হবে অর্থাৎ ২৭-২৮ আগস্ট, সেটি শুরু হবে ২৮ আগস্ট রাত ২:৩৩ মিনিটে, সর্বোচ্চ গ্রহণ পৌঁছবে ভোর ৪:১২ মিনিটে, এবং আংশিক গ্রহণ শেষ হবে ভোর ৫:৫১ মিনিটে। এই গ্রহণটি স্থায়ী হবে ৫ ঘন্টা ৩৮ মিনিট।

কীভাবে হয় চন্দ্রগ্রহণ?

প্রসঙ্গত, চন্দ্রগ্রহণ ঘটে ঠিক তখনই, যখন পৃথিবী সরাসরি সূর্য এবং চাঁদের মাঝখানে চলে আসে। এর ফলে পৃথিবীর ছায়া ছাদের উপরে পড়ে। ফলত সূর্যের আলো আর চাঁদের পৃষ্ঠে পৌঁছতে পারে না। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময় চাঁদের রং লাল, বাদামি বা তামাটেও হয়ে যায়, যাকে অনেকেই ‘ব্লাড মুন’ বলে থাকে।

আরও পড়ুন: ২০২৬ এ মকর সংক্রান্তি কত তারিখে পড়ছে? রইল দিনক্ষণ, সময়সূচী ও নিয়মকানুন

কীভাবে দেখবেন চন্দ্রগ্রহণ

উল্লেখ্য, চন্দ্রগ্রহণ দেখা সবথেকে সুন্দর মহাজাগতিক অভিজ্ঞতার মধ্যে একটি। এর জন্য আপনাকে আকাশ দেখা যায় এমন কোনও খোলা জায়গায় দাঁড়াতে হবে। পরিষ্কার আবহাওয়া থাকলে তো সবথেকে ভালো। আর টেলিস্কোপ বা বিশেষ চশমারও কোনও দরকার নেই। তবে দূরবীন বা ছোট টেলিস্কোপ থাকলে চাঁদের পৃষ্ঠের সুন্দর দৃশ্য দেখতে পাবেন। তাই মোটেও এই মহাজাগতিক দৃশ্য মিস করবেন না।

চন্দ্রগ্রহণের সময় করবেন না এই কাজ

শাস্ত্রমতে চন্দ্রগ্রহণের মাহাত্ম্য আলাদা। এই সময় কোনওরকম পূজার্চনা করা উচিত নয়। পাশাপাশি গর্ভবতী মহিলাদের এই সময় মোটেও বাড়ির বাইরে যেতে দেওয়া উচিত না। তাহলে কুপ্রভাব পড়ে বলে বিশ্বাস করা হয়। এমনকি গর্ভবতী মহিলাদের গ্রহণের সময় কোনও ধারযুক্ত বস্তু ব্যবহার করা উচিত নয়। আর গ্রহণের সময় মোটেও নখ-চুল কাটবেন না। পাশাপাশি খাবারে তুলসী পাতা দিয়ে রাখার চেষ্টা করুন। আর ভগবানের মন্ত্র জপ করুন এবং ইষ্ট দেবতাকে স্মরণ করা উচিত। এতে সমস্ত পাপ খন্ডে যায়।

আরওLunar Eclipse
google button