জন্মাষ্টমী ২০২৬ কত তারিখে? দেখুন দিনক্ষণ, সময়সূচি ও আচারবিধি

Published:

Janmashtami 2026

সৌভিক মুখার্জী, কলকাতা: এবছর অর্থাৎ ২০২৬ সালে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী কত তারিখে পড়ছে (Janmashtami 2026)? কী হয়েছে জন্মাষ্টমীর তিথি নক্ষত্র এবং দিনক্ষণ? পাশাপাশি জন্মাষ্টমী পালন কীভাবে করবেন? আসলে হিন্দু ধর্মে জন্মাষ্টমী তিথির মাহাত্ম্য নতুন করে বলার অপেক্ষা রাখে না। ভগবান শ্রীকৃষ্ণ ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই অষ্টমী তিথির দিন জন্মগ্রহণ করেছিলেন। সেই কারণেই এই তিথিকে জন্মাষ্টমী হিসাবে পালন করা হয়। তবে এবছর অর্থাৎ ২০২৬ সালের জন্মাষ্টমী সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে অবশ্যই আমাদের এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

জন্মাষ্টমী ২০২৬ (Krishna Janmashtami 2026)

ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে হিন্দু ধর্মে এই জন্মাষ্টমী তিথি পালন করা হয়। এমনকি গোটা দেশজুড়ে ভক্তি ভরে উদযাপিত হয় এই তিথি। ভারতের পাশাপাশি বাংলাদেশেও সমানভাবে জন্মাষ্টমী পালন হতে দেখা যায়। এই দিনটিকে কেন্দ্র করে মন্দির কিংবা আশ্রম বা ঘরে বিশেষ পূজা, উপবাস, কিংবা ধর্মীয় আচার রীতি পালন করা হয়। এমনকি জন্মাষ্টমীর দিন তালের বড়া খাওয়ার রীতি প্রচলিত রয়েছে হিন্দু ধর্মের মধ্যে।

জন্মাষ্টমী ২০২৬ কত তারিখে? | Janmashtami 2026 Date |

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী আমরা জানতে পারছি, এ বছর অর্থাৎ ২০২৬ সালে জন্মাষ্টমী তিথির দিনক্ষণ নিম্নরূপ—

  • অষ্টমী তিথি পড়ছে ইংরেজি তারিখ অনুযায়ী আগামী ৪ সেপ্টেম্বর, ২০২৬।
  • এদিকে বাংলা তারিখ অনুযায়ী অষ্টমী তিথি পড়বে আগামী ১৮ ভাদ্র, ১৪৩৩ শুক্রবার।

জন্মাষ্টমী ২০২৬ তিথি নক্ষত্র ও সময়সূচি

এদিকে সময়সূচি বা তিথি নক্ষত্র নিয়ে যদি আলোচনা করি তাহলে জন্মাষ্টমী ২০২৬ এর—

  • অষ্টমী তিথি শুরু হচ্ছে ৪ সেপ্টেম্বর ২০২৬, রাত ২:২৫ মিনিটে।
  • অষ্টমী তিথি শেষ হচ্ছে ৫ সেপ্টেম্বর, রাত ১২:১৩ মিনিটে।
  • এদিকে রোহিনী নক্ষত্র শুরু হচ্ছে ৪ সেপ্টেম্বর রাত ১২:২৯ মিনিটে।
  • রোহিণী নক্ষত্র শেষ হচ্ছে ৪ সেপ্টেম্বর রাত ১১:২৯ মিনিটে।

তবে নিশীথ পূজার সময়সীমা নিয়ে যদি কথা বলি, তাহলে জন্মাষ্টমী তিথির পূজা করার শুভ সময় হল ৪ সেপ্টেম্বর রাত ১১:১৩ মিনিট থেকে রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত।

জন্মাষ্টমী (Janmashtami) ২০২৬ একনজরে

বিষয়

তথ্য

জন্মাষ্টমী ২০২৬ ইংরাজি তারিখ

৪ সেপ্টেম্বর (শুক্রবার)

জন্মাষ্টমী ২০২৬ বাংলা তারিখ

১৮ ভাদ্র, ১৪৩৩ 

অষ্টমী তিথি শুরু 

৪ সেপ্টেম্বর ২০২৬, রাত ২:২৫ 
অষ্টমী তিথি শেষ

৫ সেপ্টেম্বর, রাত ১২:১৩ 

রোহিনী নক্ষত্র শুরু 

৪ সেপ্টেম্বর রাত ১২:২৯ 

রোহিনী নক্ষত্র শেষ

৪ সেপ্টেম্বর রাত ১১:২৯ 

পূজার সময়সূচি

৪ সেপ্টেম্বর রাত ১১:১৩ – ১১:৫৯

কেন জন্মাষ্টমী পালন করা হয় হিন্দু ধর্মে?

আসলে কৃষ্ণ জন্মাষ্টমী বা ভগবান শ্রীকৃষ্ণের দিব্য জন্মকে স্মরণ করেই হিন্দু ধর্মে এই তিথি ভক্তিভরে পালন করা হয়। বিশ্বাস করা হয়, ভগবান শ্রীকৃষ্ণ পৃথিবীতে ধর্ম পুনঃপ্রতিষ্ঠা করতে এবং মানব জাতিকে অশুভ শক্তি থেকে রক্ষা করতেই আবির্ভূত হয়েছিলেন। আর কৃষ্ণের জীবন সাহস, প্রেম এবং আধ্যাত্বিক নির্দেশনার প্রতীক। এমনকি তাঁর শিক্ষায় ধর্ম, কর্ম এবং ভক্তির উপর ভিত্তি করেই জীবনযাপনের উপর জোর দেওয়া হয়। সেই কারণেই হিন্দু ধর্মে জন্মাষ্টমী পালন।

জন্মাষ্টমী ব্রত পালনের নিয়ম

বাড়িতে কৃষ্ণ জন্মাষ্টমী ব্রত পালন করার জন্য কিছু নিয়ম মানতে হয়। তার মধ্যে উল্লেখযোগ্য হল—

  • জন্মাষ্টমীর আগের দিন থেকেই আমিষ খাবার বর্জন করতে হয়। সাত্ত্বিক আহার গ্রহণ করাই সবথেকে বুদ্ধিমানের কাজ।
  • জন্মাষ্টমী তিথির দিন সারাদিন বা রাত বারোটা পর্যন্ত উপবাস রাখতে হয়।
  • এই দিনটিতে ফুল, আল্পনা কিংবা প্রদীপ দিয়ে পুজোর স্থান বা ঠাকুরের সিংহাসনকে সাজাতে হয়। পাশাপাশি গোপালের জন্য একটি ছোট দোলনা বা ঝোলা রাখতে পারেন।
  • তবে প্রতিমাকে অভিষেক করার জন্য দুধ, দই, ঘি, মধু ও গঙ্গাজল ব্যবহার করতে পারেন।
  • শ্রীকৃষ্ণের জন্ম মুহূর্ত উদযাপনের জন্য মধ্যরাতে আরতি পরিবেশন করা উচিত।

কীভাবে জন্মাষ্টমীর পূজা করবেন?

জন্মাষ্টমীর পূজা করার জন্য কয়েকটি ধাপ অবলম্বন করতে হয়। সেগুলি হল—

  • রাত বারোটার সময় জন্মলগ্নে শঙ্খধ্বনি এবং উলুধ্বনির মাধ্যমে গোপাল অর্থাৎ শ্রীকৃষ্ণকে পঞ্চামৃত ও গঙ্গা জল দিয়ে স্নান করাতে হয়।
  • স্নান করানোর শেষে গোপালকে নতুন পোশাক পরিয়ে সাজাতে হবে এবং কপালে চন্দনের ফোঁটা দিতে হয়।
  • ভগবান শ্রীকৃষ্ণকে এদিন মাখন মিশ্রিত প্রসাদ, ফল এবং মিষ্টি নিবেদন করতে হয়। তার পাশাপাশি তালের বড়া দেওয়া বাধ্যতামূলক। তবে অবশ্যই প্রত্যেকটি প্রসাদে তুলসী পাতা দিতে ভুলবেন না।
  • ধূপ, প্রদীপ ইত্যাদি জ্বেলে ভক্তি সহকারে আরতি করতে হবে এবং পরিবারের মঙ্গল কামনা করতে হবে শ্রীকৃষ্ণের কাছে।
  • এরপর সকলের মধ্যে প্রসাদ বিতরণ করতে হয়।

পূজায় কী কী উপকরণ দরকার?

জন্মাষ্টমীর পূজার জন্য অবশ্যই কিছু উপকরণ দরকার পড়ে। যার মধ্যে উল্লেখযোগ্য হল ফুল, পাঁচ রকম ফল, আতপ চাল, ফলের জন্য নৈবেদ্য, তুলসী পাতা, দূর্বা, ধূপ, প্রদীপ, পঞ্চগুড়ি, পঞ্চগব্য, বালি, পঞ্চ বর্ণের গুঁড়ো, আসন অঙ্গুরী ইত্যাদি। তবে অবশ্যই প্রসাদ হিসেবে মিছরি, ননী, নাড়ু, তালের বড়া, মিষ্টি, মালপোয়া ইত্যাদি সাজিয়ে রাখতে হয়।

আরও পড়ুন: দুর্গাপূজা ২০২৬ কত তারিখে? দেখুন মহালয়া থেকে দশমী অবধি দিনক্ষণ, আচারবিধি

জন্মাষ্টমী পূজার মন্ত্র

জন্মাষ্টমী পূজা করার সময় যে মন্ত্রগুলি জপ করা বাধ্যতামূলক সেগুলি হল—

ॐ শ্রী গোবিন্দায় নমঃ। ॐ মধুসূদনায় নমঃ। ॐ ত্রিবিক্রমায় নমঃ | ॐ বামনায় নমঃ | ॐ শ্রীধরায় নমঃ। ॐ হৃষীকেশায় নমঃ। ॐ পদ্মনাভায়া নমঃ | ॐ দামোদরায় নমঃ। ॐ সংকর্ষণায় নমঃ। ॐ বাসুদেবায় নমঃ | ॐ প্রদ্যুম্নায় নমঃ | ॐ অনিরুদ্ধায় নমঃ। পুরুষোত্তমার কাছে ওম। ॐ অধোক্ষজায়া নমঃ। ॐ নরসিংহায় নমঃ | ॐ অচ্যুতায় নমঃ | ॐ জনার্দানায় নমঃ। ॐ উপেন্দ্রায় নমঃ। হরে নমঃ