সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২৮ জুলাই, মঙ্গলবার। মন্দির ভাঙচুর TMC নেতার, পুলিশ ফাঁড়িতে বিস্ফোরণ, নিট আন্দোলনের মামলা, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত নতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
১০) অভিষেকের বিরুদ্ধে হাজার কোটির দুর্নীতির অভিযোগে এফআইআর
ফের অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে এফআইআর। সরকারি জমি দখল এবং পুকুর ভরাটের অভিযোগে এফআইআর করেছেন বিজেপির নেতা অভিজিৎ দাস। তাঁর দাবি, মহেশতলার জিঞ্জিরা বাজারে ৫২ বিঘা সরকারি জমি এবং ১১টি পুকুর ভরাট করে আবাসন তৈরি করেছিলেন তৃণমূলের সাংসদ। আসলে যুবক যুবতীদের বৃত্তিমূলক প্রশিক্ষণ দেওয়ার জন্য সরকারের কাছ থেকে বিতর্কিত জমিটি পেয়েছিল পিসি চন্দ্র। কিন্তু বিজেপি নেতার অভিযোগ, ২০১৬ সালে অভিষেক ওই জমি সৃজন গ্রুপ নামে এক সংস্থার হাতে তুলে দেয়। বেআইনিভাবে এতদিন দখল করেছিল তারা। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৯) দুর্গাপুরে মন্দিরে ঢুকে সিংহাসন ভাঙচুর তৃণমূল নেতার
ফের তৃণমূল নেতার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ। দুর্গাপুরের অমরাবতী মন্দিরের ভিতরে ঢুকে শ্বেত পাথরের সিংহাসন ভাঙচুরের অভিযোগ উঠেছে তৃণমূলের নেতা বিশ্বজিৎ বিশ্বাসের বিরুদ্ধে। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই ওই মন্দিরের সঙ্গে তাঁর বিবাদ চলছিল। সেই কারণে রাতের অন্ধকারে এই অপকর্ম ঘটিয়েছে সে। দুর্গাপুরের নিউটাউনশিপ থানার এই শিবশক্তি মন্দিরে এই ঘটনা ঘটেছে। রাজ্যে পালাবদল হতে ঢেলে সাজানো হয়েছে মন্দিরটিকে। কিন্তু আচমকা গতকাল রাতে এই কাণ্ড ঘটায় তৃণমূলের নেতা বিশ্বজিৎ দাস। এমনকি সেখান থেকে সে নিখোঁজ। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৮) CJP-র বিক্ষোভে ৯০০-র বেশি দাগি অপরাধীর রিপোর্ট
সিজেপির আন্দোলনের উত্তপ্ত গোটা দেশ। তাদের দাবি মেনে নিয়ে ধর্মেন্দ্র প্রধান কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন। তবে সেই ঘটনায় একাধিক অভিযুক্তকে চিহ্নিত করেছে দিল্লি পুলিশ। ইতিমধ্যে প্রায় ৩ হাজার জনকে শনাক্ত করে রিপোর্ট জমা দিয়েছে পুলিশ। এমনকি এরা বেশিরভাগ ডাকাতি, যৌন অপরাধ, অস্ত্র আইন থেকে শুরু করে একাধিক মামলায় জড়িত। জানা গিয়েছে, ১০১ জন সরাসরি হত্যার মামলায় জড়িত, ৬২ জন হত্যার চেষ্টায় অভিযোগে অভিযুক্ত, ধর্ষণ মামলায় জড়িত ৬১ জন, ডাকাতির সঙ্গে জড়িত রয়েছে ২৮৪ জন। সবমিলিয়ে সেই সংখ্যা ২৮৭৩। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৭) দুর্নীতি, কাটমানি, তোলাবাজির বিরুদ্ধে হেল্পলাইন নম্বর চালু রাজ্যের
দুর্নীতি এবং কাটমানির বিরুদ্ধে এবার বড় পদক্ষেপ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এমনিতেই দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন তিনি। তবে এবার দুর্নীতি, কাটমানি বা তোলাবাজির বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য রাজ্য সরকারের তরফ থেকে হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। জানা গিয়েছে, কোনও কাটমানি সংক্রান্ত অভিযোগ জানানো যাবে সরাসরি ১৫৫৩৩৪ নম্বরে। সিন্ডিকেট সংক্রান্ত অভিযোগ জানাতে চাইলে ব্যবহার করতে হবে ১৫৫৩৩৫ নম্বর। এছাড়া অবৈধভাবে টোল আদায় বা অবৈধ মদ নিয়ে অভিযোগ জানানো যাবে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৬) আনুষ্ঠানিকভাবে NDA-র শরিক হল NCPI
অবশেষে তৃণমূল ত্যাগ করে বিজেপিতে যোগদান না করে সরাসরি এনডিএ শরিক হলেন কাকলি ঘোষ দস্তিদাররা। এমনিতেই তারা এনসিপিআই-র অংশ হয়েছিলেন। তবে মমতার সঙ্গ ছেড়ে যাওয়া সাংসদরা স্পষ্ট জানিয়েছিলেন যে তারা এনডিএ জোটকে সমর্থন করবেন। এদিন অনুষ্ঠিত এনডিএ-র বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহের সঙ্গে সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে বসতে দেখা যায়। এমনটি পেছনের সারিতে বসেন বাকি সাংসদরা। সেখানে জুন মালিয়া থেকে শুরু করে শতাব্দী রায়, শর্মিলা সরকাররা ছিলেন। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৫) অপরাধের রেকর্ড না থাকা পড়ুয়াদের মুক্তি দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের
নিট পরীক্ষা নিয়ে উত্তপ্ত গোটা দেশ। তবে সেই বিক্ষোভে শামিল হওয়া বহু ছাত্র-ছাত্রীকে আটক করেছিল পুলিশ। তা নিয়ে এবার বড় রায় দিল দেশের শীর্ষ আদালত। সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়েছে, দেশজুড়ে চলা বিক্ষোভে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে কোনও দমনমূলক নীতি গ্রহণ করা চলবে না। এমনকি অপরাধ পূর্ব ইতিহাস নেই এরকম নাবালক পড়ুয়াদের মুক্তি দিতে হবে। পরবর্তী সময়েও পুলিশ এদেরকে গ্রেফতার করতে পারবে না। বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং জে ভি মোহনার ডিভিশন বেঞ্চ এই অন্তর্বর্তী নির্দেশ দিয়েছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৪) রাজ্য সড়কেও দিতে হবে টোল ট্যাক্স
এবার রাজ্য সড়ক ব্যবহার করলেও গুনতে হবে টোল ট্যাক্স। আগের সরকারের আমলে টোল ট্যাক্স নিয়ে কথা উঠলেও সেরকম কোনও নিয়ম কার্যকর হয়নি। কিন্তু শুভেন্দু অধিকারীর সরকার সেই টোল ট্যাক্স আদায় করেই রাজস্ব বৃদ্ধির লক্ষ্যমাত্রা নিয়েছেন। এই মুহূর্তে স্টেট হাইওয়ের সংখ্যা ১৯টি এবং মোট দৈর্ঘ্য ৩৭৭৯ কিলোমিটার। তবে এবার সবকটা রাজ্য সড়ককে টোল ট্যাক্সের আওতায় আনা হবে। যদিও এখনই রাজ্যের সমস্ত সড়ককে অন্তর্গত করা হচ্ছে না। পর্যায়ক্রমে টোল আদায় করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এ বিষয়ে বিস্তারিত রূপরেখা তৈরি করা হবে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৩) প্রধানমন্ত্রীর ভিডিও ফেসবুক থেকে সরিয়ে ক্ষমা চাইল Meta
সামান্য তিনটি রিল ফেসবুক এবং ইনস্টাগ্রামে ছেড়ে ট্রেন্ডে উঠে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জেন-জিদের উদ্দেশ্য এই ভিডিওগুলি ছিল মোদির। তবে গত ২৩ জুলাই মাঝরাতে দেশের তরুণ প্রজন্মদের উদ্দেশ্যে বার্তা দিয়ে প্রধানমন্ত্রী যে ভিডিওটি তৈরি করেছিলেন সেটি সাময়িকভাবে ফেসবুক থেকে সরিয়ে দেওয়া হয়। কিন্তু পরবর্তী সময়ে ভিডিওটি প্রযুক্তিগত ত্রুটির কারণে সরিয়ে ফেলার কথা জানিয়ে ক্ষমা চেয়েছে মেটা। এমনকি ঘটনাটি গুরুত্ব সহকারে বিবেচনা করে মেটার আধিকারিকদেরকে ডেকেও পাঠাতে পারে দিল্লি, এমনটা খবর। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
২) বারাসাতের পুলিশ ফাঁড়িতে বিস্ফোরণ
উত্তর ২৪ পরগনার বারাসাতের নীলগঞ্জ পুলিশ ফাঁড়িতে মঙ্গলবার ভোরে ভয়ংকর বিস্ফোরণ। গোটা এলাকায় এ নিয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সূত্রের খবর, ওই পুলিশ ফাঁড়িতে মজুদ করে রাখা উদ্ধার হওয়া বাজিতে আগুন লেগে এই বিস্ফোরণ ঘটেছে। আসলে বিগত ২/৩ দিন আগে এলাকা থেকে বাজি উদ্ধার করে ওই পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছিল। মাঝরাতে সেগুলিতে আগুন লেগে এই বিস্ফোরণ ঘটে। কিন্তু এ নিয়ে ঘনাচ্ছে রহস্য। যদিও কোনও হতাহতের খবর মেলেনি। তবে দ্রুত দমকল ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
১) নিট আন্দোলনের মামলা প্রত্যাহার করল অসম ও বিহার
নিট পরীক্ষার প্রশ্নফাঁসকে কেন্দ্র করে গোটা দেশে যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল, সেখানে ছাত্র এবং বিক্ষোভকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলি এবার প্রত্যাহার করার সিদ্ধান্ত নিল দেশের দুই রাজ্যের বিজেপি সরকার। গত ২৬ জুলাই সন্ধ্যা ৬টা পর্যন্ত নিট আন্দোলনকারীদের মধ্যে ১৩ জনকে গ্রেফতার করা হয়েছিল। তবে সিজেপির দাবি ছিল, নিট কেলেঙ্কারির প্রতিবাদ করতে গিয়ে আটক হওয়া পড়ুয়াদের মুক্তি দিতে হবে, এবং এফআইআর খারিজ করতে হবে। সেই সূত্র ধরেই এবার বিহার এবং অসমের সরকার এফআইআর প্রত্যাহারের সিদ্ধান্ত নিল। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন










