স্কালোনির এই এক ভুল সিদ্ধান্তে হারল আর্জেন্টিনা! জানলে দুঃখ হবে

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ফুটবল বিশ্বকাপের ফাইনালে (FIFA World Cup) আর্জেন্টিনাকে (Argentina) কার্যত ধুয়ে দিয়েছে স্পেন। যে দলটার ইতিহাস রয়েছে, সেই আকাশী সাদা ব্রিগেডকে গতকাল কিছুতেই সুযোগ তৈরি করতে দেননি লামিন ইয়ামালরা। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, সোমবার মাঝরাতে, ম্যাচের একেবারে শুরু থেকেই লিওনেল মেসিকে বোতলবন্দি করে রেখেছিলেন স্পেনের ডিফেন্ডাররা। তাতে শেষ পর্যন্ত বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভেঙে চুরমার হয়েছে আর্জেন্টিনা। তবে মেসিদের পরাজয়ের নেপথ্যে যে বিষয়টি সবচেয়ে বেশি আলোচনায় আসছে তা হল লাউতারো মার্টিনেজের মতো প্লেয়ারকে খেলতে না নামানোর সিদ্ধান্ত।

স্কালোনির এক ভুলেই হেরে গেল আর্জেন্টিনা

সোমবারের ম্যাচের শুরুটা দেখেই বোঝা গিয়েছিল শেষটা কেমন হতে পারে। আর্জেন্টিনার মতো শক্তিশালী দলকে ক্রমাগত চেপে রেখে জয়ের বাঁশি বাজিয়েছে স্পেন। আর লিওনেল মেসিদের এই পরাজয়ের পর থেকেই দলের ভুল-ত্রুটি নিয়ে শুরু হয়েছে কাঁটাছেঁড়া। ফুটবল বিশেষজ্ঞদের একটা বড় অংশের দাবি, এ বছরের ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা লাউতারো মার্টিনেজ। এ বছর এই আর্জেন্টাইন ফুটবলার তিনটি গোল করার পাশাপাশি একটি অ্যাসিস্ট করেছেন।

দেখা গেল, মার্টিনেজের মতো একজন প্লেয়ারকে স্পেনের বিরুদ্ধে ফাইনালে বেঞ্চে বসিয়ে রাখা হল। কৌশল পরিবর্তন করে কোচ লিওনেল স্কালোনি গুরুত্ব দিলেন হুলিয়ান আলভারেজকে। অনেকেই ভেবেছিলেন হয়তো অতিরিক্ত সময়ের খেলাতে নামানো হতে পারে আর্জেন্টিনার দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতাকে। কিন্তু সেটা হল না। গোটা ফাইনালে মাঠে দেখা গেল না লিওনেল মেসির সতীর্থ তথা আর্জেন্টিনার গুরুত্বপূর্ণ স্ট্রাইকারকে। আর সেটাই মেসিদের পরাজয়ের অন্যতম বড় কারণ বলেই মনে করছেন ফুটবল বিশেষজ্ঞরা।

অবশ্যই পড়ুন: বিশ্বকাপে আর্জেন্টিনার স্বপ্ন ভাঙা ফেরান তোরেস খেলেছেন যুবভারতীতে, কী হয়েছিল সেদিন?

রিপোর্ট অনুযায়ী, ফাইনালে খেলতে নামার জন্য পুরোপুরি ফিট ছিলেন লাউতারো মার্টিনেজ। চোট সংক্রান্ত কোনও সমস্যা ছিল না তাঁর। কিন্তু তা সত্ত্বেও কৌশল পরিবর্তনের নামে আলভারেজকে গুরুত্ব দিতে গিয়ে আর্জেন্টিনার এই রত্ন প্লেয়ারকে মাঠে নামানোর খেসারত দিতে হল প্রধান কোচ স্কালোনিকে। যার কারণে এখন নানা মহলে সমালোচিত হচ্ছেন তিনি।