সুপার সানডেতে দু’বার মুখোমুখি হবে ভারত-পাকিস্তান

Published:

India Vs Pakistan two matches on 15 February

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ফের মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান (India Vs Pakistan)। আগামী 15 ফেব্রুয়ারি একই দিনে দুবার একে অপরের মুখ দেখবে এশিয়ার দুই চির প্রতিদ্বন্দ্বী। ফলে রবিবার হাই ভোল্টেজ ম্যাচ অপেক্ষা করছে ভারতীয় ক্রিকেট ভক্তদের জন্য। বলাই বাহুল্য, বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে চরম বিতর্কের মাঝে হঠাৎ বিশ্বকাপের অনুশীলন বন্ধ রেখেছে পাকিস্তান। সূত্রের যা খবর, পাকিস্তান নাকি ভাই বাংলাদেশকে সবরকম সাহায্য করার আশ্বাস দিয়েছে। তবে ওপার বাংলার ক্রিকেট দলের জন্য তারা যে টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করবে না তা আপাতত খুব পরিষ্কার।

একই দিনে দু’বার মুখোমুখি হবে ভারত এবং পাকিস্তান

বলে রাখি, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে আগামী 15 ফেব্রুয়ারি মুখোমুখি হওয়ার কথা রয়েছে সূর্যকুমার যাদবদের ভারত এবং সলমান আলি আঘাদের পাকিস্তানের। সব ঠিক থাকলে, নির্ধারিত সময়েই গড়াবে এই ম্যাচ। তবে সবচেয়ে মজার বিষয়, ওই একই দিনে অর্থাৎ 15 ফেব্রুয়ারি আরও একটি ম্যাচ খেলবে ভারত এবং পাকিস্তান।

না বললেই নয়, সম্প্রতি এশিয়ান ক্রিকেট কাউন্সিল মেয়েদের এশিয়া কাপ রাইজিং স্টার্সের সূচি ঘোষণা করে দিয়েছে। ওই সুচি অনুযায়ী, টুর্নামেন্ট গড়াবে আগামী 13 ফেব্রুয়ারি থেকে 22 ফেব্রুয়ারি পর্যন্ত। এশিয়া কাপের প্রতিটি ম্যাচ অনুষ্ঠিত হবে থাইল্যান্ডের ব্যাংককে। ভারত এই টুর্নামেন্টের A গ্রুপে রয়েছে। ওই একই গ্রুপে জায়গা ভাগাভাগি করে নিয়েছে নেপাল, সংযুক্ত আরব আমিরশাহী এবং পাকিস্তান। সেখানেই 15 ফেব্রুয়ারি ভারতের মেয়েদের ম্যাচ রয়েছে পাকিস্তানের বিরুদ্ধে। এর অর্থ, পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং মহিলাদের রাইজিং স্টার এশিয়া কাপ মিলিয়ে একদিনে দুটি ভারত-পাক মহারণ দেখার সুযোগ থাকবে ভক্তদের।

অবশ্যই পড়ুন: ফের ইউটার্ন মারবে শীত! ২৪ ঘণ্টায় বদলে যাবে দক্ষিণবঙ্গের আকাশ, আজকের আবহাওয়া

উল্লেখ্য, আগামীকাল অর্থাৎ 21 জানুয়ারি থেকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে ভারতের। কিউইদের বিপক্ষে যে দল নিয়ে নামছেন সূর্য কুমাররা, ওই দলই আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের পুঁজি। অর্থাৎ যা নিউজিল্যান্ড সিরিজের দল তাই ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড।

google button