বাংলাদেশকে শিক্ষা, মুস্তাফিজুরের বিকল্প হিসেবে KKR এ আসছেন এই দাপুটে প্লেয়ার!

Published:

Kolkata Knight Riders,Mustafizur Rahman,Indian Premier League,KKR Mustafizur Substitute,KKR IPL New Player

বিক্রম ব্যানার্জী, কলকাতা: আগামী 7 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে বহু অপেক্ষিত টি-টোয়েন্টি বিশ্বকাপ। যেখানে আদৌ বাংলাদেশ খেলবে কিনা সেই উত্তর নেই কারও কাছে। এদিকে বিশ্বকাপ শেষ হলেই দামামা বাজবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের। সেজন্য অবশ্য দল গুছিয়ে পুরোপুরি তৈরি প্রত্যেকেই। মুস্তাফিজুর রহমানের শূন্যস্থান অবশ্য এখনও ভরাট করতে পারেনি শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। তবে শোনা যাচ্ছে, দীর্ঘ খোঁজাখুঁজির পর অবশেষে বাংলাদেশের কাটার মাস্টারের বিকল্প পেয়ে গিয়েছে KKR। সব ঠিক থাকলে, IPL এর ঠিক আগেই নাইট শিবিরে যোগ দিতে পারেন তিনি।

মুস্তাফিজের বিকল্প হিসেবে কাকে নিচ্ছে KKR?

একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে গত নিলাম থেকে মুস্তাফিজুর রহমানকে 9 কোটি 20 লাখের রেকর্ড দামে কিনেছিল কলকাতা। আশা ছিল, তাঁকে নিয়েই প্রতিপক্ষের উপর ঝাঁপিয়ে পড়বে তারা। তবে শেষ পর্যন্ত সেটা হয়নি। বাংলাদেশে ক্রমাগত হিন্দু হত্যা এবং ভারত বিরোধী স্লোগানের পর ফিজকে বয়কটের ডাক দিয়েছিলেন ভারতীয় সমর্থকরা। একটা সময় পৌঁছে সেই দাবিতে মান্যতা দিতে বাধ্য হয় ভারতীয় ক্রিকেট বোর্ড।

বোর্ডের তরফে নির্দেশ জারি করে বলা হয়, যত দ্রুত সম্ভব বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজকে ছেড়ে দিক KKR। সেই মতোই নাইট ম্যানেজমেন্টের তরফেও বিবৃতি জারি করে বিদায় দেওয়া হয় ওপার বাংলার প্লেয়ারকে। আর তারপরই শুরু হয় বিতর্ক। মুস্তাফিজকে IPL থেকে বাদ দেওয়ায় বিশ্বকাপ খেলতে ভারতে আসবে না বলে পুরোপুরি সিদ্ধান্ত নিয়ে ফেলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এদিকে মুস্তাফিজুরের শূন্যস্থান ভরাট করতে উঠে পড়ে লেগেছিল কলকাতা। একটি সূত্রের দাবি, অবশেষে মুস্তাফিজের বিকল্প পেয়ে গিয়েছে কিং খানের দল।

জানা যাচ্ছে, বাংলাদেশি খেলোয়াড়ের বিকল্প হিসেবে বেশ কয়েকজন বোলারকে নজরে রেখেছিল কলকাতা। তাঁদের মধ্যে থেকেই আফগানিস্তানের দাপুটে বোলার ফজলক ফারুকীকে বেছে নিয়েছে তারা। সূত্রের খবর যদি সত্যি হয় সেক্ষেত্রে খুব শীঘ্রই আনুষ্ঠানিকভাবে নাইট শিবিরে যোগ দেবেন এই আফগান তারকা। বলাই বাহুল্য, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে নতুন নন এই খেলোয়াড়। এ বছর মিনি নিলামে অবিক্রিত থাকলেও এর আগে রাজস্থান রয়্যালস, সানরাইজার্স হায়দরাবাদের মতো দলের হয়ে খেলেছেন তিনি। ফলে IPL এ যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে এই বোলারের। শোনা যাচ্ছে, IPL নিলামে 1 কোটির বেস প্রাইসে যুক্ত হয়েছিলেন তিনি। ওই দামেই নাকি তাঁকে কিনতে চলেছে KKR। অনেকেই বলছেন, নতুন প্লেয়ার দলে নিয়ে বাংলাদেশকে একপ্রকার শিক্ষা দেবে নাইট রাইডার্স।

অবশ্যই পড়ুন: শেয়ার বাজার থেকে মোটা টাকা তুলতে চান? বিনিয়োগ করতে পারেন এই স্টকে

উল্লেখ্য, ভারতে খেলতে আসবে না বলে জেদ নিয়ে বসে রয়েছে বাংলাদেশ। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের তরফে তাদের খুব পরিষ্কারভাবে জানানো হয়েছে, হয় ভারতে খেলতে আসতে হবে অন্যথায় তাঁদের বদলির মুখোমুখি হতে হবে। বাংলাদেশ দল ভারতে বিশ্বকাপ খেলতে আসবে কিনা তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর শেষ তারিখ আগামীকাল অর্থাৎ 21 জানুয়ারি। প্রতিবেদনটি লেখার আগে পর্যন্ত, BCB ICC কে এদেশে খেলতে আশা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি।

google button