‘ফুটবল সম্রাট’ রোনাল্ডোকে নিষিদ্ধ করল পর্তুগাল, কী দোষ তাঁর?

Published:

Ronaldo Ban

বিক্রম ব্যানার্জী, কলকাতা: নিষিদ্ধ হয়ে গেলেন ফুটবলের সম্রাট ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। মাঠের বাইরের এক বিতর্কের কারণে শাস্তি পেতে হল পর্তুগিজ মহাতারকাকে। জানা যাচ্ছে, কোচের সাথে বিরোধের জেরে জাতীয় দলের ক্যাম্প ছেড়ে বেরিয়ে যাওয়ার অভিযোগ থাকায় রোনাল্ডোকে 30 দিনের জন্য নিষিদ্ধ করেছে পর্তুগিজ ফুটবল ফেডারেশন (Portugal)। শুধু তাই নয়, পর্তুগালের এই ফুটবলারকে 255 ইউরো জরিমানাও করা হয়েছে।

রোনাল্ডোকে নিষিদ্ধ করার কথা জানায় ফেডারেশন

সোমবার, পর্তুগালের ফুটবল ফেডারেশনের ডিসিপ্লিনারি কাউন্সিলের তরফে একেবারে আনুষ্ঠানিকভাবে বিবৃতি জারি করে জানানো হয়, খেলোয়াড়ের বিরুদ্ধে আনা অভিযোগ বহাল রাখা হচ্ছে। 41 বছর বয়সী রোনাল্ডোর বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ রয়েছে। 7 অক্টোবরের এক রিপোর্টের উপর ভিত্তি করেই রোনাল্ডোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে ফেডারেশনের তরফে।

ফেডারেশনের তরফ থেকে একেবারে স্পষ্ট করে জানানো হয়েছে, শৃঙ্খলা বিধিমালার 160 ধারা অনুযায়ী, রোনাল্ডোর অপরাধ সম্পূর্ণ ইচ্ছাকৃত বলেই ধরা হয়েছে। আর সেই অপরাধের কারণে আগামী 30 দিনের জন্য রোনাল্ডোকে নিষিদ্ধ করার সাথে সাথে তাঁকে আর্থিক জরিমানাও করা হল। তবে এই নিষেধাজ্ঞা ঠিক কোন কোন ম্যাচের ক্ষেত্রে কার্যকর হবে তা স্পষ্ট করে দেয়নি ফেডারেশন।

আরও পড়ুন: ‘শীঘ্রই প্যারিস মুসলিম শহরে পরিণত হবে’ ফ্রান্সের হিংসা নিয়ে বিরাট দাবি ট্রাম্পের

উল্লেখ্য, গোটা ঘটনার সূত্রপাত হয়েছিল নেশন্স লিগে ডেনমার্কের বিপক্ষে ম্যাচের আগে। কোচের সাথে বিবাদের কারণে কোপেনহেগেনে পর্তুগালের দলীয় ক্যাম্প ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন রোনাল্ডো। সেই খবর এখন সর্বসমক্ষে। জানা যায়, জাতীয় দলে নিজের ভূমিকা নিয়ে কিছুটা হলেও অসন্তুষ্ট ছিলেন খেলোয়াড়। এ নিয়ে কোচ হোর্হে জেজুসের সাথে মতবিরোধ চলছিল তাঁর।

google button