বিক্রম ব্যানার্জী, কলকাতা: থ্রোবলে ভারতের জন্য চারটি স্বর্ণপদক জিতেছেন তিনি (Indian Throball Player)। দেশের মুখজ্জ্বল করার সাথে সাথে পরিবারের গর্ব বাড়িয়েছিলেন ঝাড়খণ্ডের অমরদীপ (Amar Deep Throball Player)। তবে ভাগ্যের পরিহাস আজ তাঁকে কার্যত পথে এনে দাঁড় করিয়েছে। দেশের হয়ে সোনা জয়ী থ্রোবল প্লেয়ার আজ সংসার চালাতে রাস্তায় সবজি বিক্রি করেন। শুধু তাই নয়, দিনের বাকি সময়টায় পরিবারের অতিরিক্ত খরচ তুলতে রাস্তায় ট্যাক্সিও চালান ঝাড়খণ্ডের এই প্লেয়ার। জানা যাচ্ছে, ভারতের সোনা জয়ী একজন খেলোয়াড়ের এমন দুর্দশার খবর জানতে পেরে ইতিমধ্যেই ফোন করে তাঁর খবর নিয়েছেন প্রতিবেশী রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন!
সরকারি চাকরি করতে চান অমরদীপ
খোঁজ খবর নিয়ে জানা গেল, ঝাড়খণ্ডের অমরদীপের পরিবারের আর্থিক অবস্থা অত্যন্ত দুর্বল। তিনি যা আয় করেন তা দিয়েই কোনও মতে চলে সংসার। সাংবাদিকদের সাথে কথা বলার সময় ভারতের এই সোনাজয়ী থ্রোবল চ্যাম্পিয়ন জানিয়েছেন, আন্তর্জাতিক ক্ষেত্রে দেশের হয়ে সোনা জেতার পরেও তিনি আজ পর্যন্ত সরকারি চাকরি পাননি। ভারতীয় খেলোয়াড়ের দাবি, ঝাড়খন্ড সরকারের কঠোর ক্রীড়া নীতির কারণেই তিনি চাকরির সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন।
অমরদীপের স্পষ্ট বক্তব্য, ভারতের জন্য সোনা জিতে তিনি নিজে থেকেই একটা সরকারি চাকরি এবং পুরস্কারের আবেদন করেছিলেন। কিন্তু তাঁর সেই আবেদনে সাড়াই দেয়নি ঝাড়খন্ড সরকার। ওই খেলোয়াড় এও জানিয়েছেন, এর আগে নিজের সমস্যার কথা রাজ্যটির ক্রীড়া মন্ত্রী হাফিজুল হাসানকেও জানিয়েছিলেন তিনি। কিন্তু তারপরেও কোনও সমাধান হয়নি। অমরদীপ জানানেল, হরিয়ানা সহ অন্যান্য রাজ্যে বসবাসকারী তাঁর কয়েকজন বন্ধু ভারতের জন্য পদক জয়ের পুরস্কার হিসেবে রাজ্য সরকারের কাছ থেকে চাকরির নিয়োগপত্র পেয়েছেন। কিন্তু তাঁর দিক থেকে মুখ ফিরিয়ে রেখেছে ঝাড়খন্ড সরকার!
ये सब्जी बचने वाला कोई आम लड़का नहीं
बल्कि झारखंड का Amardeep Kumar हैं
International Throwball Gold Medalistझारखंड के अमरदीप ने चार बार विदेश में भारत का प्रतिनिधित्व किया
मलेशिया में देश के लिए Gold Medal जीतालेकिन अब पैसे की तंगी के कारण गले में मेडल लटकाकर
अरगौड़ा चौक पर… pic.twitter.com/j8eNeifY6U— Soniya Deshwal (@ImSoniya24) August 31, 2026
সাংবাদিকদের সাথে কথা বলার সময় ওই খেলোয়াড় জানিয়েছেন, তিনি 2015 সালে মালয়েশিয়ায় অনুষ্ঠিত জুনিয়র থ্রোবল চ্যাম্পিয়নশিপে প্রথমবারের মতো সোনা জিতেছিলেন। এরপর 2017 সালে কাঠমান্ডুতে ইন্দো-নেপাল থ্রোবল চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করে দ্বিতীয়বারের মতো স্বর্ণপদক জিতে নেন তিনি। 2019 এ বেঙ্গালুরুতে অনুষ্ঠিত দক্ষিণ এশিয়ান থ্রোবল চ্যাম্পিয়নশিপও জিতে নেন তিনি। সবশেষে এবছর রাঁচিতে অনুষ্ঠিত একই প্রতিযোগিতার দ্বিতীয় আসরেও স্বর্ণপদক যেতেন অমরদীপ।
আরও পড়ুন: টিম ইন্ডিয়া থেকে বাদ রিঙ্কু সিং সহ ৮ জন প্লেয়ার, বিরাট সিদ্ধান্ত BCCI-র
জানা যাচ্ছে, ভারতের হয়ে সোনা জেতা সত্বেও একজন গুনি খেলোয়াড় এভাবে উপেক্ষিত হচ্ছেন জানার পরই নাকি ওই প্লেয়ারের সাথে যোগাযোগ করেছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী! শুধু তাই নয়, এর আগে নিজের এক্স হ্যান্ডেলে অমরদীপের স্বার্থে রাজ্যটির ক্রীড়া দপ্তরকে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন হেমন্ত সোরেন। জানা গিয়েছে, ওই প্লেয়ারকে কোন সরকারি চাকরিতে নিয়োগ করা যায় সেটাই খতিয়ে দেখছে ঝাড়খন্ড সরকার। এদিকে অমরদীপও নিজের খেলা চালিয়ে যাচ্ছেন। জানা গিয়েছে, দিনের বেশিরভাগ সময় সবজি বিক্রি করার পর ট্যাক্সি চালিয়ে সংসারের খরচ তোলেন এই প্লেয়ার। আগামী অক্টোবরে সেই অমরদীপই একটি প্রতিযোগিতায় অংশ নিতে শ্রীলঙ্কায় যাবেন।










