ভারত বিরোধিতা? BCB প্রেসিডেন্টের বিরুদ্ধে তদন্ত শুরু তারেক সরকারের

Published:

Investigations against Bangladesh Cricket Board President

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারত বিরোধীতা করেই চাপে মহম্মদ ইউনূস আমলের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (Bangladesh Cricket Board) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল! তারেক রহমানের নেতৃত্বে ওপার বাংলায় সরকার গঠন হতেই বোঝা গিয়েছিল আমিনুলের বিরুদ্ধে তদন্ত শুরু করতে পারে বাংলাদেশের বর্তমান সরকার। শেষ পর্যন্ত সেটাই হচ্ছে। ওপার বাংলার একাধিক সংবাদমাধ্যম সূত্রে খবর, তারেক রহমানের সরকার ইতিমধ্যেই BCB র সভাপতি আমিনুল হক বুলবুলের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। আর তাতেই একেবারে চাপে পড়ে গিয়েছেন তিনি।

একের পর এক কর্তা পদত্যাগ করছেন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডিরেক্টর অর্থাৎ পরিচালক সংখ্যা ছিল 25 জন। তবে সম্প্রতি তারেক রহমানের সরকার BCB র সর্বশেষ নির্বাচন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছে। এ প্রসঙ্গে বাংলাদেশের বর্তমান ক্রীড়া প্রতিমন্ত্রী জানিয়েছেন, 2025 সালের বোর্ড নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়নি। ওই সময় নির্বাচন নিয়ে একাধিক অভিযোগ রয়েছে। সে কারণেই তদন্ত কমিটি গঠন করা হয়। 15 দিন পর রিপোর্ট পেশ করবে কমিটি। এদিকে কমিটির রিপোর্ট প্রকাশ্যে আসার আগেই শনিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডে পড়ল ইস্তফার হিড়িক।

ইতিমধ্যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডিরেক্টর পদ থেকে 7 জন ইস্তফা দিয়েছেন। আশঙ্কা করা হচ্ছে, বাকিরাও একে একে পদত্যাগ করতে পারেন। আর এই ঘটনাই প্রবল চাপে রেখেছে সভাপতি আমিনুলকে। অনেকেই মনে করছেন, তাকেও নিজের পদ থেকে সরে যেতে বাধ্য করা হতে পারে। আসলে আমিনুলের উপর বর্তমান সরকার পরোক্ষভাবে চাপ সৃষ্টি করছে। বুলবুলের ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, সরকারের তরফে ক্রমাগত প্রবল চাপের কারণেই নিজে থেকেই পদ ছেড়ে দিতে পারেন তিনি।

অবশ্যই পড়ুন: বাদ পড়তে পারে বড় মুখ, পাঞ্জাবের কাছে মান বাঁচাতে কোন একাদশ নিয়ে নামবে KKR?

বলাই বাহুল্য, তারেক রহমান ওপার বাংলার সিংহাসনে বসার পরেই ভারতের সাথে সম্পর্ক আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে চাইছে বাংলাদেশের বর্তমান সরকার। আর সেই সরকার মনে করে অন্তর্বর্তী সরকারের আমলে অকারণে ভারত বিরোধিতা এবং বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় থাকার কারণেই ক্ষতি হয়েছে বাংলাদেশ ক্রিকেটের। কয়েকটি সূত্র দাবি করছে, ওপার বাংলার ক্রিকেট বোর্ডের সিংহাসনে নিজের পছন্দ মতো একজন স্বচ্ছ এবং সৎ ব্যক্তিকে বসাতে চাইছেন তারেক রহমান। মূলত সে কারণেই এবার প্রবল চাপের মুখে পদত্যাগ করতে পারেন বুলবুল। সব মিলিয়ে বলাই যায়, ভারত বিরোধীতা করে পদত্যাগ করতে হবে BCB সভাপতিকে!

google button