বিক্রম ব্যানার্জী, কলকাতা: এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আগে মিনি নিলাম থেকে পছন্দমতো প্লেয়ার কিনে দল গুছিয়ে ছিল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। 9 কোটি 20 লাখ টাকা খরচা করে বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকেও কিনে নিয়েছিল শাহরুখ খানের দল। তবে বাংলাদেশে ক্রমাগত ভারত বিরোধী স্লোগান ওঠায় এদেশের বহু ক্রিকেটপ্রেমী ওপার বাংলার মুস্তাফিজকে IPL এ বয়কটের ডাক দিয়েছিলেন। পরবর্তীতে সেই ডাকে সাড়া দিয়েই বাংলাদেশের বোলারকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেয় BCCI। সেই নির্দেশের পরই তাঁকে বিদায় জানায় KKR। কাকতালীয়ভাবে হলেও তারপর থেকেই দুর্দশা শুরু হয়েছে নাইট শিবিরে।
মুস্তাফিজকে বাদ দেওয়ার কারণেই দৈন্যদশা KKR র?
একটু পিছনে ফিরে গেলে দেখা যাবে, মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার পর থেকেই একের পর এক খারাপ খবর পাচ্ছে কলকাতা নাইট রাইডার্স। টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে ওয়ার্ম আপ ম্যাচ চলাকালীন চোট পান ভারতীয় তারকা হর্ষিত রানা। যার কারণে গোটা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে ছিটকে যান তিনি। এরপর টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীন চোট পান 18 কোটির পেসার মাথিশা পাথিরানা। তিনিও এখনও পর্যন্ত নাইট শিবিরে আসতে পারেননি। এদিকে রানার পরপরই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে ছিটকে যান বাংলার পেসার আকাশদীপ।
একের পর এক বোলারের চোট যন্ত্রণা কার্যত মাথা যন্ত্রণা বাড়িয়েছিল কলকাতার। পরবর্তীতে বিকল্প হিসেবে কয়েকজন প্লেয়ারকে নিলেও বল হাতে ডাহা ফেল করছেন তাঁরা। সবচেয়ে বড় কথা বড় মুখ করে 25 কোটি 20 লাখ টাকা দিয়ে যে অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে কেনা হলো তিনিও ব্যর্থতার একবারে চূড়ান্ত সীমায় পৌঁছে গিয়েছেন। যার জেরে পরপর দুই ম্যাচে হারের পর বৃষ্টির কারণে পাঞ্জাব ম্যাচ ভেস্তে যাওয়ায় এক পয়েন্ট নিয়ে দৌড়াচ্ছে কলকাতা। সব মিলিয়ে বলাই যায়, এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে শাহরুখের দলের অবস্থা একেবারে শোচনীয়। আর KKR র এমন দুরবস্থার কারণ হিসেবে ফিজকে বাদ দেওয়ার বিষয়টিকে দায়ী করছেন অনেকে।
অবশ্যই পড়ুন: রাশিয়া অতীত! হরমুজ নিয়ে চিন্তার মাঝেই এই দেশ থেকে তেল আসছে ভারতে
প্রসঙ্গত, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে বাদ পড়লেও পরবর্তীতে পাকিস্তান সুপার লিগে যোগ দিয়েছিলেন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। তাঁকে কিনে নিয়েছিল PSL এর জনপ্রিয় দল লাহোর কালান্দারস। যদিও এই দলের কাছ থেকে বেতন বাবদ 6.44 কোটি পাকিস্তানি রুপি পাচ্ছেন ওপার বাংলার বোলার।












