এই ম্যাচ থেকে KKR-র হয়ে মাঠে নামতে পারেন পাথিরানা, মিলল ইঙ্গিত

Published:

Matheesha Pathirana

বিক্রম ব্যানার্জী, কলকাতা: এবছর বোলিং নিয়ে ধুঁকছে কলকাতা নাইট রাইডার্স(Kolkata Knight Riders)। 18 কোটির মাথিশা পাথিরানা কবে দলে ভিড়বেন তা নিয়ে চিন্তিত নাইট ভক্তরা। মাঝে শোনা গিয়েছিল, চোট সারিয়ে পুরোপুরি ফিট হয়ে উঠেছেন এই প্লেয়ার। সব ঠিক থাকলে খুব শীঘ্রই শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড তাঁর মেডিকেল টেস্ট করে ছাড়পত্র দেবে। কিন্তু এখনও পর্যন্ত সেসব নিয়ে কোনও নতুন খবর মেলেনি। তাহলে কবে কলকাতায় আসবেন লঙ্কান পেসার? উঠে এলো বড় আপডেট।

কবে KKR এ যোগ দিচ্ছেন পাথিরানা?

চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রথম দুই ম্যাচেই কার্যত ডাহা ফেল করেছে কলকাতার বোলিং। গত ম্যাচ ব্লেসিং মুজারাবানি ছাড়া কেউই সে অর্থে জ্বলে উঠতে পারেননি। আসলে প্রত্যেকবারই প্রতিপক্ষের সামনে আলগা হয়ে যাচ্ছে কলকাতার বোলিং বিভাগের দুর্বলতা। আর সেই দুর্বলতা ঢাকতেই শ্রীলঙ্কার পেসার পাথিরানাকে দলে চাইছেন নাইট ভক্তরা। কিন্তু কবে আসবেন তিনি?

প্রাথমিকভাবে শোনা গিয়েছিল, লঙ্কান বোর্ডের তরফে ছাড়পত্র নিয়েই কলকাতায় আসবেন এই খেলোয়াড়। তবে নির্দিষ্ট সময়ে মেডিকেল টেস্ট না হওয়ায় এখনও ঝুলে আছে পাথিরানার NOC। যদিও কয়েকটি রিপোর্ট দাবি করছে, খুব শীঘ্রই এই নাইট তারকাকে ছাড়পত্র দিয়ে দেবে লঙ্কান ক্রিকেট বোর্ড। এরই মধ্যেই নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সে সংক্রান্ত ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন খেলোয়াড়। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে আগেই লঙ্কান পেসার লিখেছিলেন, “লক্ষ্যে প্রায় পৌঁছে গেছি।” এর থেকে বোঝাই যাচ্ছে দ্রুত কলকাতায় আসার ছাড়পত্র পাবেন তিনি।

কয়েকটি সূত্র দাবি করছে, আগামী 9 এপ্রিল কলকাতা বনাম LSG ম্যাচে দেখা যেতে পারে তাঁকে। কেউ কেউ আবার মনে করছেন, 9 তারিখের মধ্যে নাইট শিবিরে যোগ দিলেও শুরুতে তাঁকে মাঠে নামাবে না কলকাতা। সে ক্ষেত্রে 14 এপ্রিলের ম্যাচে চেন্নাই সুপার কিংস এর বিরুদ্ধে খেলতে দেখা যেতে পারে শ্রীলঙ্কার এই ভয়ঙ্কর পেসারকে। এ নিয়ে অবশ্য আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি KKR।

অবশ্যই পড়ুন: হরমুজের পর আরও এক গুরুত্বপূর্ণ প্রণালীতে নিয়ন্ত্রণ কায়েম করতে পারে ইরান, ধাক্কা খাবে বিশ্ব বাণিজ্য?

উল্লেখ্য, টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীন জোরালো চোট পেয়েছিলেন পাথিরানা। তারপরই গোটা বিশ্বকাপ থেকে ছিটকে যান তিনি। সেই থেকে চলছিল শুশ্রুষা পর্ব। সম্প্রতি ফিট হয়ে নেটে বোলিং অনুশীলন করছেন খেলোয়াড়। এখন অপেক্ষা কলকাতায় এসে বল হাতে ক্ষমতা দেখানোর।

google button