IPL দিয়েই টিম ইন্ডিয়ায় কামব্যাক করবেন মহম্মদ শামি!

Published:

Mohammed Shami likely to return India team after IPL

বিক্রম ব্যানার্জী, কলকাতা: রাত পোহালেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। এবছরের IPL একাধিক অভিজ্ঞ ক্রিকেটারের জন্য জাতীয় দলে প্রত্যাবর্তনের মঞ্চ হয়ে উঠতে চলেছে (Mohammed Shami)। বিশেষ করে এমন কিছু বোলার রয়েছেন যাঁরা একটা সময় টিম ইন্ডিয়ার সম্পদ ছিলেন। তবে সাম্প্রতিক বছরগুলিতে জাতীয় দলে (India) ডাক পাচ্ছেন না তাঁরা। ক্রিকেট বিশেষজ্ঞদের অনেকেই মনে করছেন, আগামী দু বছরে একদিনের বিশ্বকাপ, ক্রিকেট অলিম্পিক এবং টি-টোয়েন্টি বিশ্বকাপ মিলিয়ে মোট তিন গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট থাকায় এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে কিছু অভিজ্ঞ বোলারদের ভারতীয় দলে ফেরানো হতে পারে। সেই তালিকায় প্রথমেই নাম উঠছে মহম্মদ শামির।

IPL এ কামাল দেখালেই খুলে যাবে ভারতীয় দলের দরজা

টিম ইন্ডিয়ায় বহুদিন দেখা নেই অভিজ্ঞ পেসার মহম্মদ শামির। শেষবারের মতো গতবছর চ্যাম্পিয়নস ট্রফিতে খেলেছিলেন তিনি। এরপর থেকে না সাদা বল না লাল বল কোনও ক্ষেত্রেই ভারতীয় তারকার উপর ভরসা রাখতে পারেনি টিম ম্যানেজমেন্ট। সবচেয়ে বড় কথা, 2023 একদিনের বিশ্বকাপে ভারতের হয়ে সবচেয়ে বেশি উইকেট নিয়েছিলেন শামি। জিতে গিয়েছিলেন বেগুনি টুপি। বল হাতে একেবারে দুর্দান্ত ফর্মে ছিলেন এই প্লেয়ার। তাঁকেই কিনা জাতীয় দলে উপেক্ষার শিকার হতে হচ্ছে।

সাম্প্রতিককালে ঘরোয়া ক্রিকেটে কামাল দেখিয়েছেন শামি। বাংলার জার্সি গায়ে যে ম্যাচেই নেমেছেন কম বেশি উইকেট তুলেছেন তিনি। কিন্তু তাও জাতীয় দলে জায়গা হয়নি এই খেলোয়াড়ের। ভারতীয় দল থেকে বিচ্ছিন্ন অন্যান্য অভিজ্ঞ প্লেয়ারের তুলনায় অনেক বেশি ছন্দে রয়েছেন তিনি। তা সত্ত্বেও নির্বাচকদের দাবি, শামি কতটা ফিট সে বিষয়ে কোনও স্পষ্ট তথ্য তাঁদের কাছে নেই। আর এসব নিয়ে জাতীয় দল থেকে অনেকটাই দূরে রয়েছেন এই খেলোয়াড়।

অবশ্যই পড়ুন: IPL-র প্রথম ম্যাচে মুম্বইকে গুঁড়িয়ে দিতে তৈরি KKR! কেমন হবে একাদশ?

তবে বেশ কয়েকটি রিপোর্ট দাবি করা হচ্ছে, আগামী দু বছরে যেহেতু একাধিক গুরুত্বপূর্ণ সিরিজ বা টুর্নামেন্ট রয়েছে ভারতের, ফলে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে শামি যদি বল হাতে নিজের ক্ষমতা প্রদর্শন করতে পারেন এবং নির্বাচকদের নজরে আসতে পারেন তবে অবশ্যই তিনি ভারতীয় দলে পুনরায় জায়গা পাবেন। কয়েকজন প্রাক্তন ক্রিকেটারও বলছেন, এবছর IPL এ শামি ভাল পারফর্ম করতে পারলে তাঁকে উপেক্ষা করাটা যথেষ্ট কঠিন হবে বোর্ডের নির্বাচকদের পক্ষে।

google button