৯ রান দিয়ে ২ উইকেট,অভিষেক শর্মাদের ঘাম ছোটালেন মহম্মদ শামি

Published:

Mohammed Shami

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কামাল দেখিয়ে ভারতীয় দলে কামব্যাক করেছেন এমন উদাহরণ অহরহ। সেই তালিকাতেই নিজের নাম দেখতে চান দীর্ঘদিন টিম ইন্ডিয়ায় উপেক্ষিত অভিজ্ঞ পেসার মহম্মদ শামি (Mohammed Shami)। তাইতো IPL 2026 এ পা দিয়েই একের পর এক উইকেট তুলছেন তিনি। গত ম্যাচে কামাল দেখানোর পর আজ অর্থাৎ রবিবারও LSG র বিরুদ্ধে বল হাতে একেবারে জ্বলে উঠলেন এই ভারতীয় তারকা। মাত্র 9 রান দিয়ে তুলে নিলেন দুটি গুরুত্বপূর্ণ উইকেট।

অভিষেকদের আউট করে ক্ষমতা দেখালেন শামি

রবিবার লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে নেমেছিল সানরাইজার্স হায়দরাবাদ। সেই আসরেই প্রথমে বল করতে নেমেছিলেন শামি। এদিন একসময়ের টিম ইন্ডিয়ার নিয়মিত তারকা বল হাতে শুরুতেই SRH এর কোমর ভেঙে দিলেন। শুরুতেই তুলে নিলেন গুরুত্বপূর্ণ দুই ওপেনার অভিষেক শর্মা এবং ট্র্যভিস হেডের উইকেট।

সবচেয়ে বড় কথা, এদিন 4 ওভারের স্পেলে মাত্র 9 রান খরচ করে দুই উইকেট তুলেছিলেন মহম্মদ শামি। যা দেখে আনন্দে আত্মহারা ভারতীয় তারকা ভক্তরা। ক্রিকেট বিশেষজ্ঞদের অনেকেই বলছেন, “এরপরেও কি শামির দিক থেকে মুখ ফিরিয়ে রাখবে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। এখনও কি ওকে নিজেকে প্রমাণ করতে হবে?” বলাই বাহুল্য, এদিন শামি যদি শুরুতেই দুই ভয়ঙ্কর প্লেয়ারের উইকেট তুলে না নিতেন তাহলে হয়তো রানের পাহাড় গড়ে ফেলত SRH।

অবশ্যই পড়ুন: উত্তর সিকিমে ভয়াবহ ধস, ভেঙে পড়ল নবনির্মিত সেতুর একাংশ.. আটকে বহু পর্যটক

উল্লেখ্য, শেষবারের মতো গত বছর চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের জার্সিতে খেলেছিলেন মহম্মদ শামি। এরপর থেকে একের পর এক গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে এই খেলোয়াড়ের অভাব বোধ করা সত্ত্বেও তাঁকে দলে টানেনি নির্বাচন কমিটি। তাতে বুকের বাঁদিকে দুঃখ চেপে রেখেই ঘরোয়া ক্রিকেটে নিজেকে প্রমাণ করে চলেছেন এই ভারতীয় তারকা।

google button