বরুণ চক্রবর্তীর বিকল্প, নতুন মিষ্ট্রি স্পিনার পেয়ে গেল KKR!

Published:

Varun Chakravarthy Substitute

বিক্রম ব্যানার্জী, কলকাতা: শত চেষ্টা করেও জয়ের মুখ খুলতে পারছে না কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। প্রথম দুই ম্যাচে ব্যর্থতার পর তৃতীয় ম্যাচে বৃষ্টির কারণে ভাগ্যজোরে এক পয়েন্ট পেয়েছিল কলকাতা। কিন্তু তা দিয়ে কী আর যুদ্ধ জয় করা যায়! এই মুহূর্তে পয়েন্ট তালিকার নয় নম্বরে রয়েছে শাহরুখ খানের দল। উপরে উঠতে গেলে পরবর্তী ম্যাচ গুলিতে ক্রমাগত জয় আবশ্যক। তার আগে এক বোলারকে নিয়ে বিশেষ চিন্তিত KKR। আসলে বরুণ চক্রবর্তী কিছুতেই নিজেকে মেলে ধরতে পারছেন না (Varun Chakravarthy Substitute)। তার উপর নাকি চোট সমস্যায় ভুগছেন এই খেলোয়াড়। সে কারণেই এবার বরুণের বিকল্প খুঁজে নিল শাহরুখ ম্যানেজমেন্ট!

বরুণের বিকল্প পেয়ে গেল KKR!

গত পাঞ্জাব ম্যাচে কলকাতার একাদশে জায়গা পাননি বরুণ চক্রবর্তী এবং সুনীল নারিন। দুই দামি ক্রিকেটারের অনুপস্থিতি যথেষ্ট অবাক করেছিল ভক্তদের। যদিও কলকাতার তরফে জানানো হয়েছিল নারিনের অসুস্থতা এবং বরুণ চক্রবর্তীর চোট থাকার কারণে তাঁরা খেলতে পারছেন না। এদিকে পাঞ্জাব ম্যাচের আগের দিন বরুণকে বল হাতে অনুশীলন করতে দেখা গিয়েছিল। ফলে অনেকেই মনে করছেন, চোট থাকলে সেই প্লেয়ার অনুশীলন করতে যাবেন না। আসলে সাম্প্রতিক সময়ে বরুণ নিজের সেরাটা দিতে না পারায় তাঁকে দূরে সরিয়ে রাখছে KKR।

সম্প্রতি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের জন্য নিজেকে নিংড়ে দিতে পারেননি এই দক্ষিণী তারকা। অনেকেই মনে করছেন, এ বছর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে যদি ফর্মে ফিরতে না পারেন সে ক্ষেত্রে টিম ইন্ডিয়াতেও নিজের জায়গা হারাবেন বরুণ। এমন সব জল্পনার মাঝেই, বল হাতে ইডেনের নেটে অনুশীলন করতে দেখা গেল দক্ষ কামরাকে। কয়েকটি সূত্র বলছে, এই ভারতীয় মিস্ট্রি স্পিনারকেই বরুণের বিকল্প হিসেবে কাজে লাগাতে চাইছে কলকাতা।

অবশ্যই পড়ুন: বুলেট ট্রেন প্রকল্পে নয়া মাইলফলক অর্জন রেলের, করে ফেলল বড় কাজ

প্রসঙ্গত, একটা সময় ভারতীয় দলের স্পিনারদের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব পেতেন বরুণ। কলকাতাতেও এই খেলোয়াড় ছিলেন নিয়মিত। তবে হঠাৎ করে নিজের পুরনো ছন্দ হারিয়ে ফেলায় ধীরে ধীরে জাতীয় দল এবং KKR উভয় ক্ষেত্রেই গুরুত্ব হারাচ্ছেন এই ভারতীয় ক্রিকেটারের। যদিও কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্ট এর তরফে এ নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি। তবে অনেকেই মনে করছেন, KKR এ হয়তো বরুণের জায়গাটা নিয়ে নিতে পারেন 30 লাখের দক্ষ।

google button