মেসি, এমবাপের গোল সংখ্যা সমান থাকলে কে পাবেন গোল্ডেন বুট? দেখে নিন

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: এবারের ফুটবল বিশ্বকাপে (FIFA World Cup) আজ পর্যন্ত গোল সংখ্যায় সমতায় রয়েছেন লিওনেল মেসি এবং কিলিয়ন এমবাপে। স্পেনের কাছে হেরে সেমিফাইনাল থেকেই বিদায় নিয়েছে ফ্রান্স। ফলে গোল সংখ্যা বাড়ানোর শেষ সুযোগ রয়েছে তৃতীয় স্থান নির্ধারণ ম্যাচে। অন্যদিকে লিওনেল মেসির হাতেও সুযোগ রয়েছে চলতি বিশ্বকাপে নিজের গোলের সংখ্যা বাড়িয়ে নেওয়ার। ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে গোল করার সুযোগ পাওয়ার সাথে সাথে ফাইনালে উঠলে আরও সুযোগ পাবেন তিনি। তবে যদি লিও গোল করতে না পারেন এবং এমবাপের সাথে 8 গোলের সমতা বজায় রাখেন সে ক্ষেত্রে কে পাবেন সোনার বুট?

বিশ্বকাপে কে জিতবেন গোল্ডেন বুট?

চলতি বিশ্বকাপে আজ পর্যন্ত আটটি গোল করেছেন লিওনেল মেসি। ওদিকে এমবাপের খাতাতেও রয়েছে আটটি গোল। তবে এই ফরাসি তারকার হাতে গোল করার শেষ সুযোগ রয়েছে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে। সেই তুলনায় বেশি সুযোগ পাবেন লিওনেল মেসি। সেমিফাইনালে গোল সংখ্যা বাড়িয়ে নেওয়ার সাথে সাথে ফাইনালে সুযোগ পেলে সেখানেও গোল করার সুযোগ থাকবে আর্জেন্টাইন মহাতারকার হাতে। তবে সেমিফাইনালে যদি হেরেও যান সে ক্ষেত্রে তৃতীয় স্থান নির্ধারণী লড়াইয়ে আরও একটি ম্যাচে খেলার সুযোগ থাকবে মেসিদের। সেখানেও গোল সংখ্যা বাড়াতে পারবেন লিও।

এক্ষেত্রে প্রশ্ন থাকে, লিওনেল মেসি যদি আর একটি ম্যাচেও গোল করতে না পারেন, ওদিকে এমবাপেও যদি শেষ সুযোগ হাতছাড়া করেন সেক্ষেত্রে শেষ পর্যন্ত এমবাপে এবং লিওর গোল সংখ্যা সমান হলে কাকে দেওয়া হবে গোল্ডেন বুট? বলে রাখি, চলতি বিশ্বকাপে দুজনের গোল সমান হলে সোনার জুতো দুজনকে ভাগ করে দেওয়া হবে না। বরং কিছু মানদন্ডের উপর ভিত্তি করে যেকোনও একজনকে গোল্ডেন বুট জয়ী ঘোষণা করা হবে। সেক্ষেত্রে গোল সমান থাকলেও যেই প্লেয়ার গোল করতে সবচেয়ে বেশি সাহায্য করেছেন তাঁকে দেওয়া হবে গোল্ডেন বুট। সেই নিরিখে অবশ্য আপাতত এগিয়ে এমবাপে।

অবশ্যই পড়ুন: ৯৮৬ দিন পর ওয়ানডেতে ফিরেই একসাথে ৩ বিরাট রেকর্ড গড়লেন বুমরাহ

এবারের বিশ্বকাপে এমবাপে অ্যাসিস্ট করেছেন মোট তিনবার। অন্যদিকে মেসি গোল করতে সাহায্য করেছেন দুবার। ফলে এগিয়ে রয়েছেন ফ্রান্সের তারকা। তবে লিও যদি পরবর্তী ম্যাচগুলোতে গোল করতে নাও পারেন এবং অ্যাসিস্ট করে এগিয়ে যান সে ক্ষেত্রে তিনি পেতে পারেন গোল্ডেন বুট। সুযোগ রয়েছে এমবাপের হাতেও। যদিও মেসি এবং এমবাপের পাশাপাশি সোনার জুতো পাওয়ার দৌড়ে রয়েছেন ইংল্যান্ডের হয়ে 6টি করে গোল করা ইংল্যান্ডের হ্যারি কেইন ও জুড বেলিংহামও।