আর আনলিমিটেড 5G ডেটা শেয়ার করা যাবে না হটস্পট দিয়ে? Airtel-র নয়া শর্ত পাকিয়েছে জট

Published:

Bharti Airtel 5G Unlimited Hotspot Controversy

অনন্যা সরকার, কলকাতা: এয়ারটেলের (Bharti Airtel) আনলিমিটেড ৫জি (Unlimited 5G) অফার নিয়ে বর্তমানে শুরু হয়েছে জল ঘোলা। সম্প্রতি শোনা যায় আগামী ২০ জুলাই থেকে ব্যবহারকারীরা তাদের মোবাইল হটস্পটের (Mobile Hotspot) মাধ্যমে মোবাইল, পিসি, ল্যাপটপের মতো কোনো ডিভাইসেই ৫জি ডেটা শেয়ার করতে পারবেন না। খবরটি চাউর হতেই এই নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা। যদিও কিছু ব্যবহারকারী এয়ারটেলের টার্মস অ্যান্ড কন্ডিশন (T&C) পেজের দিকে ইঙ্গিত করেছেন। কিন্তু কোম্পানির শর্তাবলির পেজে এমন কোনো বিধিনিষেধের উল্লেখ নেই। ফলে প্রকৃত পরিস্থিতি নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হয়। আসুন জেনে নেওয়া যাক সত্যিই কি এয়ারটেল এরকম কোনো নিষেধাজ্ঞা জারি করছে আনলিমিটেড ৫জি ব্যবহারকারীদের জন্য?

এয়ারটেলের আনলিমিটেড ৫জি ডেটা কি হটস্পট দিয়ে শেয়ার করা যাবে না?

৫জি কানেক্টিভিটি যুক্ত ফোন আছে এবং এয়ারটেল ৫জি প্লাস (Airtel 5G Plus) কভারেজের আওতায় থাকেন, এমন গ্রাহকদের নির্দিষ্ট কিছু প্রিপেইড ও পোস্টপেইড প্ল্যানের সাথে এয়ারটেলের আনলিমিটেড ৫জি ডেটা অফার করা হয়। এয়ারটেল অ্যাপের মাধ্যমে এটি চালু করার পর ইউজাররা তার মোবাইলে আনলিমিটেড ৫জি ডেটা ব্যবহারের সুবিধা পান। কিন্তু এখন প্রশ্ন উঠেছে, এই সুবিধাটি হটস্পট শেয়ারিংয়ের ক্ষেত্রেও আগামীদিনে প্রযোজ্য হবে কিনা, তা নিয়ে। 

আরও পড়ুন: Airtel গ্রাহকরা সাবধান! ফোনে Perplexity Pro অ্যাপ থাকলেই কাটবে টাকা, বাঁচার উপায় জানুন

সম্প্রতি, কিছু ইউজার এমন কিছু স্ক্রিনশট ও অনলাইন পোস্ট শেয়ার করেছেন, যা থেকে মনে হয়েছিল যে এই অফারের আওতায় হটস্পট ব্যবহারের অনুমতি নাও থাকতে পারে। তবে কেবল এই তথ্যগুলির ওপর ভিত্তি করে নিশ্চিত কোনো সিদ্ধান্তে আসা যাচ্ছিল না। কোম্পানির মূল টার্মস অ্যান্ড কন্ডিশন পেজটি বিশ্লেষণ করলে দেখা যায়, এয়ারটেল কোনো ডিভাইসে হটস্পট সংযোগের জন্য আনলিমিটেড ৫জি সুবিধা ব্যবহারে বাধা দেয়নি। তবে বাণিজ্যিক অপব্যবহার রোধ করার জন্য প্রিপেইড এবং পোস্টপেইড উভয় গ্রাহকের জন্য সংযুক্ত ডিভাইসে মাসিক ৩০০ জিবি উচ্চ-গতির ইন্টারনেট ব্যবহার করার সীমা নির্ধারণ করা হয়েছে। এয়ারটেল বর্তমানে টার্মস অ্যান্ড কন্ডিশন পেজ থেকে মোবাইল হটস্পট সংক্রান্ত শর্তটি সরিয়ে দিয়েছে, যা ব্যবহারকারীদের স্বস্তি দিয়েছে।

আরও পড়ুন: ১৯৯ টাকায় আনলিমিটেড কলের সাথে হাই-স্পিড ডেটা, BSNL আনল সবচেয়ে সস্তা প্ল্যান

যদিও, ইতিমধ্যেই এমন কিছু প্রতিবেদন সামনে এসেছিল যেখানে বলা হয় যে, এয়ারটেল মোবাইল হটস্পটের মাধ্যমে আনলিমিটেড ৫জি ডেটা শেয়ার করার অনুমতি আর দেবে না। এদিকে, ল্যাপটপ, ট্যাবলেট, স্মার্ট টিভির মতো ডিভাইসে ডেটা শেয়ার করার জন্য অনেক ইউজারই তাদের ফোনের ডেটার ওপর নির্ভর করেন। এয়ারটেল যদি হটস্পট ব্যবহারের ওপর বিধিনিষেধ চাপায়, তবে এই অফারটি কেবল একটি হ্যান্ডসেটেই সীমাবদ্ধ থাকবে। কিন্তু এখন সেটা সঠিক নয় বলেই দেখা কাছে। হটস্পট ব্লক করা হয়েছে কিনা, তা প্রমাণ করার জন্য কোনো প্রযুক্তিগত পরীক্ষা ছাড়াই বিতর্কের মেঘ ঘনীভূত হয়েছিল। প্রসঙ্গত, রিলায়েন্স জিও (Reliance Jio) বা ভি (Vi) তাদের আনলিমিটেড ৫জি ডেটার ক্ষেত্রে এরকম কোনো শর্ত চাপায়নি।

আরও Bharti Airtel