দাম শুরু ৩৮০০ টাকা থেকে, গরমে কিনুন সেরা মিনি এসি, ঘর থাকবে ‘ঠান্ডা ঠান্ডা কুল কুল’

Published:

Personal Air Cooler

সৌভিক মুখার্জী, কলকাতা: ভ্যাঁপসা গরমে নাভিশ্বাস হয়ে ওঠার জোগাড় হয়েছে এখন। সেই কারণে স্বস্তি পেতে এসি কেনার পরিকল্পনা করছে অনেকেই। কিন্তু এসির দামও আকাশছোঁয়া আর বিদ্যুতের বিলের ভয়ে পিছিয়ে আসছেন সাধারণ মানুষ। তবে না, চিন্তার কোনও কারণ নেই। বর্তমানে বাজারে এমন কিছু শক্তিশালী পার্সোনাল এয়ার কুলার (Personal Air Cooler) পাওয়া যাচ্ছে, যেগুলি আকারে ছোট হলেও ঘর ঠান্ডা রাখতে একেবারে পারফেক্ট। আপনার বাজেটের মধ্যেই এরকম সেরা 5টি কুলারের হদিশ দেবো আমরা।

Bajaj PCF 25 DLX Personal Air Cooler

বাজেট কুলারের তালিকায় বাজাজ সব সময় নির্ভরযোগ্য নাম। 24 লিটার ধারণক্ষমতার এই কুলারটিতে টার্বো ফ্যান টেকনোলজি রয়েছে, যা ঘরের কোনায় কোনায় হাওয়া পৌঁছে দেয়। এর দাম মাত্র 4799 টাকা। আর এটির ভিতরে ঠান্ডা প্যাড থাকার কারণে দীর্ঘক্ষণ ঠান্ডা বাতাস পাওয়া যায়। ছোট ঘর বা অফিসের জন্য এটি একেবারে সেরা বিকল্প।

Symphony Ice Cube 27 Personal Air Cooler

Symphony কুলারের জগতে এমনিই পরিচিত নাম। আর এর 27 লিটারের এই মডেলটিতে রয়েছে শক্তিশালী ডুরা পাম্প, যেটি দীর্ঘস্থায়ী পারফরম্যান্স দেয়। এর দাম মাত্র 5290 টাকা। তবে অ্যামাজনে অনেক অফার দেওয়া হয়। আর এটি অত্যন্ত শান্ত আর কার্যকর একটি কুলিং সিস্টেম। মাঝারি মাপের ঘরের জন্য এটি একেবারে পারফেক্ট।

Crompton Ginie Neo Personal Air Cooler

যারা রান্নাঘর বা পড়ার টেবিলের জন্য ছোট এবং পোর্টেবল কিছু খুঁজছেন, তাদের জন্য Crompton এর এই মডেলটি হতে পারে একেবারে সেরা বিকল্প। এতে 10 লিটারের ট্যাংক এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল সুবিধা রয়েছে। এটির দাম মাত্র 3800 টাকা। আর এটি ওজনে অত্যন্ত হালকা আর সহজে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যায়।

Hindware Snowcrest 19L Personal Air Cooler

Hindware Snowcrest এর 19 লিটারের এই মডেলটিতে রয়েছে 4-ওয়ে এয়ার ডিফ্লেকশন ব্যবস্থা। অর্থাৎ, এটি ঘরের চারদিকেই সমানভাবে হাওয়া ছড়িয়ে দেবে। এটির দাম মাত্র 4999 টাকা। এর এয়ার-ফ্লো অত্যন্ত শক্তিশালী, যেটি বেডরুমের জন্য একেবারে পারফেক্ট।

আরও পড়ুন: কলকাতার কাছে এক টুকরো ভিয়েতনাম, ঘুরে আসুন সবুজ তাপাং লেক থেকে

Orient Electric Smartcool DX Personal Air Cooler

Orient ইলেকট্রিকের এই মডেলটিতে রয়েছে ডাস্ট ফিল্টার, যেটি ঘরকে শুধুমাত্র ঠান্ডা রাখে না, বরং বাতাসকেও পরিষ্কার রাখে। এর দাম মাত্র 5749 টাকা। এতে অটোফিল ফিচার্স রয়েছে, যা বারবার জল ভরার ঝামেলা থেকে মুক্তি দেবে। এছাড়াও এটি অত্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী।

তাই যদি আপনি বাজেটের মধ্যে এয়ার কুলার খুঁজে থাকেন, তাহলে এগুলোই হতে পারে আপনার জন্য সেরা বিকল্প। আর এগুলির প্রত্যেকটিই স্বল্প বাজেটে ঘরকে রাখবে ঠান্ডা ঠান্ডা কুল কুল।