সৌভিক মুখার্জী, কলকাতা: বৈদ্যুতিক দুই চাকার বাজারে নতুন সংযোজন হল Revolt RVX। জনপ্রিয় ইলেকট্রিক বাইক (Electric Motorcycle) নির্মাতা সংস্থা Revolt Motors তাদের নতুন মোটরসাইকেলটি ভারতের বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ করেছে। একবার চার্জ দিলেই সর্বোচ্চ 160 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিচ্ছে এই গাড়ি। এমনকি এর টপ-স্পিড 90 কিলোমিটার প্রতি ঘণ্টা এবং দীর্ঘ আট বছরের এক্সটেন্ডেড ওয়ারেন্টির মতো আকর্ষণীয় কিছু ফিচার্স রয়েছে এই নতুন এই বাইকে।
কত দাম Revolt RVX এর?
Revolt RVX গাড়ির এক্স শোরুম দাম মাত্র 1.29 লক্ষ টাকা। এমনকি সরকারি ভর্তুকি প্রযোজ্য হলে এর দাম কমে মাত্র 1.24 লক্ষ টাকা পর্যন্ত হতে পারে। আবার অন্যদিকে দিল্লিতে উপলব্ধ বিশেষ কিছু ভর্তুকির কারণে বাইকটি নেমে আসতে পারে প্রায় 95 হাজার টাকায়। তাছাড়া পুরনো পেট্রোল বা ডিজেল বাইক স্ক্র্যাপ করলে অতিরিক্ত সুবিধা মিলবে। ফলে 85 হাজার টাকায় নেমে আসতে পারে বাইকটির দাম। কোম্পানি ইতিমধ্যেই এই গাড়ির বুকিং শুরু করেছে, এবং চলতি মাসের শেষ দিকে ডেলিভারি শুরু হওয়ার কথা।
রয়েছে আধুনিক ডিজাইন এবং ফিচার্স
Revolt জানিয়েছে, Revolt RVX গাড়ির ডিজাইন হাঙরের শরীরের গঠন থেকেই অনুপ্রাণিত হয়ে করা। বাইকটি তিনটি রঙের ভেরিয়েন্টে পাওয়া যাবে। সেগুলি হল ইলেকট্রিক ব্লু, পার্ল ব্ল্যাক এবং এক্লিপস হোয়াইট। এছাড়া এই গাড়িতে আধুনিক কিছু ফিচার্স রয়েছে। যেমন—
- ইনস্ট্যান্ট বুস্ট মোড
- হিল হোল্ড কন্ট্রোল
- ওয়াক অ্যাসিস্ট
- রিভার্স মোড
- কানেক্টেড স্মার্ট প্রযুক্তি
- লম্বা ও আরামদায়ক সিট
- সম্পূর্ণ ডিজিটাল ডিসপ্লে
- চার ধরনের সাউন্ড মোড
- এলইডি হেডলাইট ও টেললাইট
আরও পড়ুন: ভুয়ো ডিগ্রিতে চাকরি! বরখাস্ত রাজ্যের ৩০৩৫ শিক্ষক, ফেরত দিতে হবে বেতনও
ব্যাটারি, রেঞ্জ এবং চার্জিং
Revolt RVX গাড়িতে রয়েছে 3.24 kWh এর একটি পোর্টেবল ব্যাটারি প্যাক। কোম্পানির দাবি, এই গাড়ি একবার চার্জ দিলে সর্বোচ্চ 160 কিলোমিটার পর্যন্ত চলতে পারে। এমনকি এর গতিবেগ সর্বোচ্চ 90 কিলোমিটার প্রতি ঘণ্টা। আর সাধারণ চার্জারে 0 থেকে 80 শতাংশ চার্জ করতে গেলে মাত্র 3 ঘণ্টা 30 মিনিট সময় লাগে। যদি ফাস্ট চার্জারে চার্জ করেন, তাহলে মাত্র 80 মিনিটেই ফুল চার্জ হয়। সবথেকে বড় ব্যাপার, Revolt RVX গাড়ির সঙ্গে কোম্পানি তিন বছর অথবা 40 হাজার কিলোমিটার পর্যন্ত স্ট্যান্ডার্ড ওয়ারেন্টি দিচ্ছে। এছাড়া গ্রাহকরা চাইলে 8 বছর অথবা 80 হাজার কিলোমিটার পর্যন্ত এক্সটেন্ডেড ওয়ারেন্টির সুবিধা নিতে পারবে।










