সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতের হ্যাচব্যাক গাড়ির বাজারে নতুন প্রতিযোগিতার সূচনা করে ফেলল টাটা মোটরস। কোম্পানি আনুষ্ঠানিকভাবে লঞ্চ করেছে 2026 Tata Tiago Facelift এবং Tiago EV Facelift। আগের তুলনায় আরও আধুনিক ডিজাইন, উন্নত প্রযুক্তি ও প্রিমিয়াম ফিচারের সঙ্গে এই দুটি মডেল বাজারে এসেছে। তবে নতুন Tata Tiago Facelift এক্স শোরুম দাম মাত্র 4.69 লক্ষ টাকা থেকে শুরু হচ্ছে। আবার অন্যদিকে Tiago EV Facelift এর দাম শুরু হচ্ছে 6.99 লক্ষ টাকা থেকে। কম দামে উন্নত ফিচার মেলায় এই গাড়িদুটি বাজারে এখন Maruti Suzuki Swift সহ একাধিক জনপ্রিয় মডেলকে টেক্কা দিতে পারে বলেই মত প্রকাশ করছেন বিশেষজ্ঞরা।
নতুন ডিজাইনে আরও আকর্ষণীয় Tiago
আসলে নতুন Tiago Facelift এর বাইরের ডিজাইনের একাধিক পরিবর্তন আনা হয়েছে এবার। গাড়ির সামনে রয়েছে নতুন এলইডি হেডল্যাম্প। সঙ্গে আবার Eyebrow-স্টাইল LED DRL যুক্ত করা হয়েছে। আর নতুন ব্ল্যাক ফ্রন্ট গ্রিল এবং বাম্পার ডিজাইন গাড়িটিকে আরও আগের তুলনায় স্পোর্টি এবং আধুনিক লুক দিয়েছে। অন্যদিকে Tiago EV Facelift গাড়িতে দেওয়া হয়েছে ক্লোজড ফ্রন্ট গ্রিল, নতুন এলইডি লাইটিং এবং বিশেষ করে ইভি ডিজাইন এলিমেন্ট। এগুলি গাড়িটিকে আরও আধুনিক চেহারা দিয়েছে।
তবে দুই মডেলেই এবার রয়েছে নতুন 15 ইঞ্চির অ্যালয় হুইল। ইভি সংস্করণে অ্যারোডায়নামিক ডিজাইনের হুইল ব্যবহার করা হয়েছে। এছাড়াও গ্লাস ব্যাক ORVM, ব্ল্যাক পিলার এবং EV ব্যাজিং গাড়ির স্টাইলকে আরও বাড়িয়ে তুলেছে। পাশাপাশি পিছনের দিকে রয়েছে নতুন এলইডি হেডল্যাম্প, যা এটিকে লাল লাইট স্ট্রিপের সঙ্গে সংযুক্ত করেছে। এর ফলে গাড়ির রিয়ার প্রোফাইল আরও আগের তুলনায় বেশি প্রিমিয়াম দেখাচ্ছে।
ফিচার্সে ভরপুর নতুন Tiago
তবে এই দামের বাড়িতে সাধারণভাবে যে ফিচার্সগুলি দেখা যায় না, তার অনেকগুলোই এবার যোগ করেছে টাটা। তার মধ্যে উল্লেখযোগ্য রয়েছে—
- 10.25 ইঞ্চির টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম
- ওয়্যারলেস অ্যান্ড্রয়েড অটো ও অ্যাপল কারপ্লে
- ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার
- ওয়্যারলেস মোবাইল চার্জিং
- Rear AC Vent
- Type-C চার্জিং পোর্ট
- অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল
- কানেক্টেড কার টেকনোলজি
- অটোমেটিক হেডল্যাম্প
- ক্রুজ কন্ট্রোল
- প্রিমিয়াম সাউন্ড সিস্টেম
এছাড়া নিরাপত্তার দিক থেকেও টাটা Tiago নজর কেড়েছে। জানা গিয়েছে, এই গাড়িতে 360 ডিগ্রি ক্যামেরা থেকে শুরু করে 6টি এয়ারব্যাগ, ABS ও EBD, ইলেকট্রনিক স্ট্যাবিলিটি কন্ট্রোল, টায়ার প্রেশার মনিটরিং সিস্টেম, রিয়ার পার্কিং সেন্সরের মতো সব ফিচার্স পাওয়া যাবে।
আরও পড়ুন: শিয়ালদা ডিভিশনে কমছে লোকাল ট্রেন, বড় সিদ্ধান্ত পূর্ব রেলের
এবার নিশ্চয়ই মনে প্রশ্ন জাগতে পারে, যে ভারতের বাজারে কোন গাড়িগুলিকে টেক্কা দিতে পারে Tiago Facelift? আসলে এই গাড়ি Maruti Suzuki Swift থেকে শুরু করে Hyundai Grand i10 Nios, Maruti WagonR, Maruti Celerio, Citroen C3 গাড়িগুলিকে সরাসরি টেক্কা দেবে। আবার অন্যদিকে Tiago EV গাড়িটি MG Comet EV, Citroen eC3 মডেলগুলির সাথে প্রতিযোগিতায় থাকবে।










