৩৪ কিমি মাইলেজ, মারুতি থেকে টাটা, ৫ লাখের কমে সেরা পাঁচটি গাড়ি

Published:

Best Car Under 5 Lakh

সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতের মধ্যবিত্ত পরিবারের স্বপ্ন পূরণ করার জন্য অটোমোবাইল সংস্থাগুলি এখন বাজেটের মধ্যেই দারুণ দারুণ সব গাড়ি নিয়ে আসছে। আপনার যদি 5 লক্ষ টাকা বাজেট থাকে এবং তার মধ্যে একটি শক্তিশালী, নিরাপদ ও সাশ্রয়ী গাড়ি খুঁজে থাকেন, তাহলে আজ এমন পাঁচটি গাড়ির কথা বলব, যেগুলি আপনার জন্য একদম পারফেক্ট (Best Car Under 5 Lakh)। মারুতি সুজুকি (Maruti Suzuki) থেকে টাটা, বিভিন্ন কোম্পানির গাড়ি রয়েছে এই তালিকায়। দেখে নিন কোনটি সেরা।

Maruti Celerio

জ্বালানি সাশ্রয়ের দিক থেকে Celerio নিয়ে নতুন করে কিছু বলার অপেক্ষা রাখে না। এর 1.0 লিটার পেট্রোল ইঞ্জিন প্রতি লিটারে 25 কিলোমিটার মাইলেজ দেয়। তবে এর সিএনজি মডেলে রয়েছে চমক। কারণ, প্রতি কেজি গ্যাসে এটি 34 কিলোমিটার পর্যন্ত মাইলেজ দিতে পারে। তাই যাতায়াতের খরচ কমানোর জন্য এটি হতে পারে আপনার জন্য দারুণ বিকল্প।

Tata Tiago

বাজেট গাড়ির তালিকায়Tata Tiago তাদের সেফটি রেটিংয়ের জন্য অত্যন্ত জনপ্রিয়। এর 1.2 লিটার পেট্রোল ইঞ্জিন 19 কিলোমিটার মাইলেজ দেয়। আর এর সিএনজি ভার্সনে 28 কিলোমিটার প্রতি কেজিতে মাইলেজ পাওয়া যায়। এমনকি মজবুত বিল্ড কোয়ালিটি ও আরামদায়ক কেবিন ছোট পরিবারের জন্য বেশ পারফেক্ট।

Renault Kwid

কম দামে যদি এসইউভি-র মতো লুক পেতে চান, তাহলে Renault Kwid হতে পারে আপনার জন্য একেবারে পারফেক্ট অপশন। এর 1.0 লিটার ইঞ্জিন 21 থেকে 22 কিলোমিটার মাইলেজ দিয়ে দেয়। আর এর উচ্চ গ্রাউন্ড ক্লিয়ারনেস খারাপ রাস্তা দিয়েও চলাচলের জন্য বেশ পারফেক্ট। স্টাইল এবং বাজেটের জন্য দারুণ গাড়ি এটি।

Maruti S-Presso

ভারতের সবথেকে সস্তার গাড়িগুলির মধ্যে S-Presso অন্যতম একটি মডেল। এর দাম শুরু হচ্ছে মাত্র 3.5 লক্ষ টাকা থেকে। এর 1.0 লিটার ইঞ্জিন পেট্রোলে 24 কিলোমিটার এবং সিএনজিতে ৩২ কিলোমিটার মাইলেজ দেয়। এর লম্বাটে ডিজাইনের কারণে ভেতরে পর্যাপ্ত পরিমাণে জায়গা আর বাইরে আলো পাওয়া যায়। শহরের ভিড়ে গাড়ি চালানোর জন্য এটি দারুণ বিকল্প।

আরও পড়ুন: গ্যাসের সংকটে কমবে ইন্ডাকশনের দাম, বড় সিদ্ধান্তের পথে কেন্দ্র

Maruti Alto K10

এক দশক ধরেই ভারতের সাধারণ মানুষের প্রথম পছন্দ এই Alto। নতুন মডেলের পেট্রোল ভেরিয়েন্টটিতে 24 থেকে 25 কিলোমিটার এবং সিএনজিতে 33 থেকে 34 কিলোমিটার মাইলেজ পাওয়া যায়। আর ভারতের শক্তিশালী সার্ভিস নেটওয়ার্ক এবং সস্তায় যন্ত্রাংশ পাওয়ার জন্য এই গাড়ি অনেক গ্রাহকের প্রথম পছন্দ।