সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতের বৈদ্যুতিক গাড়ির বাজারে এবার নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে প্রস্তুতি নিচ্ছে JSW MG Motor India। সংস্থাটি আগামী দিনে একটি নতুন 7-সিটার ইলেকট্রিক এসইউভি (MG SUV) বাজারে আনার পরিকল্পনা নিয়েছে, যেটি নাকি এক চার্জেই 600 কিলোমিটার ছুটবে। পাশাপাশি উন্নত ফিচার্স এবং আধুনিক প্রযুক্তির সাহায্যে এই গাড়ি একেবারে বাজার কাঁপাবে বলেই মনে করছেন টেক বিশেষজ্ঞরা। জানুন বিস্তারিত।
এক চার্জে ছুটবে 600 কিলোমিটার
প্রাথমিক পাওয়া তথ্য অনুযায়ী, নতুন এসইউভি-টি MG ADAPT প্ল্যাটফর্মের উপর তৈরি করা হবে। তবে নতুন এই 7-সিটার ইলেকট্রিক এসইউভি গাড়িটিতে 69kWh ব্যাটারি প্যাক ব্যবহার করা হতে পারে। যার সঙ্গে থাকবে 210 bhp ক্ষমতার একটি বৈদ্যুতিক মোটর। কোম্পানির দাবি, সম্পূর্ণ চার্জ দিলে গাড়িটি প্রায় 600 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দেবে। যার ফলে লং ড্রাইভের ক্ষেত্রে এটি হতে পারে দারুণ বিকল্প।
তবে ভারতে লং রেঞ্জ ইলেকট্রিক এসইউভি সেগমেন্টে মহিন্দ্রার XEV 9S ইতিমধ্যেই বিপুল জনপ্রিয়। নতুন MG SUV গাড়িটি মূলত এবার সেই বাজারেকে লক্ষ্য করে আনা হচ্ছে। উন্নত রেঞ্জ, বড় কেবিন আর আধুনিক প্রযুক্তির মাধ্যমে প্রতিযোগিতায় এগিয়ে থাকার চেষ্টা করবে এই গাড়ি। তবে সবথেকে বড় ব্যাপার, নতুন এই এসইউভি-টির দৈর্ঘ্য রাখা হয়েছে 4745 মিলিমিটার, প্রস্থ 1850 মিলিমিটার এবং উচ্চতা 1755 মিলিমিটার। তাছাড়া 2810 মিলিমিটার হুইল বেস থাকায় কেবিনে পর্যাপ্ত পরিমাণে জায়গা পাওয়া যাবে।
প্রিমিয়াম ফিচার্সে ভরপুর
যদিও এখনও পর্যন্ত এই গাড়ির ফিচার্সের তালিকা প্রকাশ করা হয়নি। কিন্তু বেশ কিছু সূত্র অনুযায়ী, এই এসইওভি গাড়িটিতে থাকতে পারে—
- LED হেডল্যাম্প ও টেলল্যাম্প
- 19 ইঞ্চির অ্যালয় হুইল
- বড় টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম
- ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার
- প্যানোরামিক সানরুফ
- প্রিমিয়াম ইন্টেরিয়র
আরও পড়ুন: সরকারি চাকরি ছেড়ে চাষ, বছরে ৫০ লক্ষ আয় স্যুট ও বুট পরা কৃষক বিপিনের
তবে শুধুমাত্র ইলেকট্রিক নয়, বরং ভবিষ্যতে এই গাড়িটির হাইব্রিড সংস্করণও বাজারে আনতে পারে MG। সেক্ষেত্রে সম্ভাব্য মডেলে 1.5 লিটার পেট্রোল ইঞ্জিনের সঙ্গে 20.5kWh ব্যাটারি থাকতে পারে। আর শুধুমাত্র বৈদ্যুতিক শক্তিতেই প্রায় 125 কিলোমিটার চলার পাশাপাশি ইঞ্জিন এবং ব্যাটারি মিলিয়ে মোট ড্রাইভিং রেঞ্জ দিতে পারে 1100 কিলোমিটার পর্যন্ত। তবে দাম সম্পর্কে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করা হয়নি। অনুমান করা হচ্ছে, এই এসইউভি-র এক্স শোরুম দাম হবে 20 লক্ষ টাকা থেকে 25 লক্ষ টাকার মধ্যে।










