সহেলি মিত্র, কলকাতা: যারা তুলনামূলক কম খরচের বিনিময়ে দীর্ঘ দিনের রিচার্জ প্ল্যান খুঁজছেন, তাদের জন্য বিশেষ অফার রয়েছে Jio-র। অনেকেই এই প্ল্যানের কথা জানেন না, তাই পাঠকদের অবগত করার জন্য এই প্রতিবেদন। এই রিচার্জ প্ল্যান শুধুমাত্র দীর্ঘমেয়াদীই নয়, আনলিমিটেড নেট পরিষেবা, আনলিমিটেড কলিং সহ আরো অনেক সুবিধা প্রদান করে। উপরন্তু, নেটফ্লিকসের সাবস্ক্রিপশনও পেয়ে যাবেন এই একই রিচার্জ প্ল্যানের সঙ্গে।
দুর্দান্ত রিচার্জ প্ল্যান আনল Jio
জিও তাদের এই রিচার্জ প্ল্যানের দাম রেখেছে ১,২৯৯ টাকা। শুনতে অনেকটা বেশি লাগলেও এই রিচার্জ প্ল্যান বৈধ থাকবে ৮৪ দিন পর্যন্ত। এই ৮৪ দিনে আপনি প্রতিদিন হিসেবে পাবেন 2GB ইন্টারনেট, আনলিমিটেড কলিং ও ১০০ টি SMS করার মতো জরুরি পরিষেবা। যে সকল ইন্টারনেট ব্যবহারকারীরা 5G ইন্টারনেট পরিষেবার আওতায় পড়বেন, তাদের জন্য এই রিচার্জ প্ল্যান আরো ভালো কারণ 5G নেট পরিষেবা আনলিমিটেড রাখা হয়েছে। যারা 5G পরিষেবার আওতাধীন নন, তারা প্রতিদিন পাবেন ২জিবি করে ডেটা, মানে ৮৪ দিনের জন্য ১৬৮ GB ডেটা। দৈনিক ডেটার সীমা শেষ হয়ে গেলে ইন্টারনেটের গতি কমে হবে 64Kbps।
ইন্টারনেট পরিষেবা, আনলিমিটেড কলিং ছাড়াও আরও কিছু ফিচার রয়েছে এই রিচার্জ প্ল্যানে। নেটফ্লিকস সাবস্ক্রিপশন তার মধ্যে অন্যতম। এই জিও প্ল্যানটির আরো কিছু উল্লেখযোগ্য ফিচারের মধ্যে রয়েছে জিওটিভি, জিওএআইক্লাউড, জিওহটস্টার মোবাইল সাবস্ক্রিপশন, এছাড়াও জিওএআইক্লাউডে ৫০ জিবি বিনামূল্যে স্টোরেজ পাওয়া যাবে। এই প্ল্যানের মাধ্যমে ক্লাউড স্টোরেজ, ন্যানো ব্যানানার মতো অন্যান্য সুবিধাও পেয়ে যাবেন।
১২৯৯ টাকার প্ল্যানে কী কী সুবিধা পাবেন?
এক নজরে দেখে নেওয়া যাক জিওর ১২৯৯ টাকার প্ল্যানে কী কী সুবিধা পাওয়া যাচ্ছে:
১. ৮৪ দিনের মেয়াদ
২. 2GB 4G স্পিডের দৈনিক ইন্টারনেট
৩. আনলিমিটেড 5G ইন্টারনেট
৪. আনলিমিটেড লোকাল, এসটিডি এবং রোমিং ফোন কল
৫. প্রতিদিন বিনামূল্যে ১০০টি SMS
৬. ওটিটি সাবস্ক্রিপশন: নেটফ্লিকস মোবাইল প্ল্যান
৭. অন্যান্য অ্যাপের সুবিধা: জিও টিভি, জিও সিনেমা, জিও ক্লাউড এবং আরো অন্যান্য










