আধুনিক ইঞ্জিনের সাথে প্রিমিয়াম লুক, আসছে KTM RC 490

Published:

KTM RC 490

সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতের প্রিমিয়াম স্পোর্টস বাইকের বাজারে এবার আরও বড় লড়াইয়ের প্রস্তুতি শুরু করে দিল KTM। সংস্থাটি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, তারা নতুন KTM RC 490 মোটরসাইকেলের উপর এবার কাজ শুরু করেছে। শক্তিশালী ইঞ্জিন থেকে শুরু করে রেসিং ডিজাইনের এই বাইক বাজারে এলে যে সরাসরি উন্নত মডেলগুলির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে তা বলার অপেক্ষা রাখে না। যদিও আনুষ্ঠানিকভাবে এখনও পর্যন্ত এই মডেল কবে লঞ্চ করা হবে সেই দিনক্ষণ ঘোষণা করা হয়নি, কিন্তু আন্তর্জাতিক বাজারে 2027 সালের শেষদিকে হয়তো বাইকটি আত্মপ্রকাশ করতে পারে।

বাজারে আসছে KTM RC 490

আসলে KTM এর এই নতুন মডেলটি তৈরি হচ্ছে সম্পূর্ণ সাব-500 সিসি টুইন সিলিন্ডার প্ল্যাটফর্মের উপর। এই প্রকল্পে KTM এর সঙ্গে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে কাজ করছে বাজাজ অটো। কারণ, বাইকটির ইঞ্জিন এবং প্ল্যাটফর্মের উন্নয়নে ভারতের বাজাজ কোম্পানির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলেই খবর। বাইকটি তৈরি হবে মহারাষ্ট্রের চাকান প্ল্যান্টে, যা ভবিষ্যতের ধীরে ধীরে আন্তর্জাতিক বাজারে সরবরাহ করা হতে পারে।

কেমন হবে এই মডেলের ইঞ্জিন?

সংস্থাটি এখনও পর্যন্ত ইঞ্জিনের তথ্য প্রকাশ করেনি। কিন্তু জানা গিয়েছে, এটি হবে সম্পূর্ণ নতুন প্রজন্মের টুইন সিলিন্ডার ইঞ্জিন। এমনকি এই ইঞ্জিন 48 bhp শক্তি উৎপন্ন করতে পারবে। পাশাপাশি এই ইঞ্জিনের লক্ষ্য থাকবে শক্তিশালী পারফরমেন্সের পাশাপাশি উন্নত রাইডিং অভিজ্ঞতা দেওয়া। তবে KTM এর নতুন এই RC 490 মডেলটিকে সংস্থার বর্তমান লাইনআপ RC 390 এবং ভবিষ্যতের RC 790 মডেলদুটির মাঝামাঝি রাখা হতে পারে বলেই অনুমান করা হচ্ছে। অর্থাৎ যারা 390 সিসির তুলনায় আরও বেশি শক্তিশালী পারফরমেন্স চান, তাদের জন্য এটি হতে পারে দারুণ বিকল্প।

আরও পড়ুন: হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জানতে চাওয়া হচ্ছে বয়স, কারণ কী?

এদিকে ডিজাইনের দিক থেকেও RC 490 মডেলে থাকবে KTM এর আগ্রাসী স্পোর্টস স্টাইল। এছাড়া এই মডেলে থাকতে পারে স্পোর্টি রাইডিং পজিশন, আধুনিক LED লাইটিং এবং ডিজিটাল ডিসপ্লে। তবে এক্ষেত্রে একটি প্রশ্ন থেকেই যায়, এই মডেল বাজারে এলে কি KTM এর 390 সিরিজ বন্ধ হয়ে যাবে? বিশেষজ্ঞরা বলছেন, হয়তো আগের মডেলটিকে কিছুটা সাশ্রয়ী মূল্যে এবার বাজারে বিক্রি করা হতে পারে। আবার অন্যদিকে নতুন RC 490 মডেলটিকে প্রিমিয়াম সেগমেন্টের মধ্যেই বাজারে আনা হতে পারে। যদিও এ বিষয়ে এখনও অফিসিয়ালি কিছু বলা যাচ্ছে না।

আরও KTM Motorcycle