সৌভিক মুখার্জী, কলকাতা: বর্তমান সময় সবাই এমন গাড়ি খোঁজে, যেখানে বেশি মাইলেজ থেকে শুরু করে উন্নত পারফরমেন্স মিলবে, কিন্তু দাম হবে মধ্যবিত্তের বাজেটে। এখানেই বাজার কাঁপাচ্ছে মারুতি সুজুকি (Maruti Suzuki)। আজ আমরা এমন একটি গাড়ি নিয়ে কথা বলব, যা 32 কিলোমিটার মাইলেজ দেয়। এমনকি দাম মাত্র 3.49 লক্ষ টাকা থেকে শুরু। সবথেকে বড় ব্যাপার, গত মাসেই এই গাড়ির প্রায় 100 ইউনিট বিক্রি হয়েছে। বিস্তারিত জানাব এই প্রতিবেদনে।
দারুণ গাড়ি মারুতি সুজুকির
আসলে আজ আমরা যে গাড়িটা নিয়ে কথা বলব সেটি হল মারুতির S-Presso। এটি একটি মাইক্রো এসইউভি সেগমেন্টের মডেল। এর বক্সি ডিজাইন থেকে শুরু করে বোল্ড গ্রিল এবং উঁচু গ্রাউন্ড ক্লিয়ারনেস এই গাড়িটিকে অন্যান্য মডেলের থেকে একধাপ এগিয়ে রাখে। এমনকি এই গাড়িতে পাওয়া যায় ডিজিটাল স্পিডোমিটার থেকে শুরু করে স্মার্ট প্লে স্টুডিও সহ 7 ইঞ্চির একটি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম। পাশাপাশি এটিতে সরাসরি অ্যান্ড্রয়েড অটো এবং আপেল কারপ্লে সাপোর্ট করে।
এদিকে নিরাপত্তার জন্য এতে স্ট্যান্ডার্ড ফিচার হিসাবে দেওয়া রয়েছে ডুয়াল এয়ারব্যাগ, ইবিএস সহ এবিএস ব্রেকিং সিস্টেম, রিয়ার পার্কিং সেন্সর, একটি স্পিড অ্যালার্ট সিস্টেম এবং একটি সিট বেল্ট রিমাইন্ডার। যদিও গাড়িটি গ্লোবাল এনসিএপি রেটিংয়ে সেরকম জায়গা দখল করতে পারেনি। কিন্তু নতুন ইউনিটগুলিকে আরও নিরাপদ করতে ইলেকট্রিক স্টেবিলিটি প্রোগ্রাম এবং হিল হোল্ড অ্যাসিস্ট যুক্ত করা হয়েছে এই গাড়িটিতে। এমনকি এটি গ্রাম থেকে শহর, সর্বত্র চালানোর জন্য সেরা পারফরম্যান্স দেয়।
এদিকে এই গাড়ির পাওয়ারট্রেন অপশনগুলির মধ্যে রয়েছে একটি 1.0 লিটার K10C পেট্রোল ইঞ্জিন, যেটি 66 bhp শক্তির পাশাপাশি 89 Nm টর্ক উৎপন্ন করতে পারে। এমনকি এতে রয়েছে 5 স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স। তবে জানলে অবাক হবেন, পেট্রোল ভেরিয়েন্টে এই গাড়ি প্রতি লিটারে 24.12 থেকে 25.30 কিলোমিটার পর্যন্ত মাইলেজ দেয়। অন্যদিকে সিএনজি ভেরিয়েন্টে মাইলেজ পাওয়া যায় 32.73 কিলোমিটার পর্যন্ত। আর এর দামও মধ্যবিত্ত বাজেটের মধ্যে। এর এক্স শোরুম দাম মাত্র 3.49 লক্ষ টাকা থেকে শুরু। টপ ভেরিয়েন্টের দাম মাত্র 5.25 লক্ষ টাকা। তাই যারা বাজেটের মধ্যেই সেরা মাইলেজের কোনও গাড়ি খুঁজছেন, তাদের জন্য এটি এক্কেবারে সেরা বিকল্প।










