১০ বছর পর্যন্ত সার্ভিসিং নিয়ে চিন্তা শেষ, স্মার্ট মেইনটেন্যান্স প্ল্যান চালু মারুতি সুজুকির

Published:

Maruti Suzuki

সৌভিক মুখার্জী, কলকাতা: দেশের বৃহত্তম গাড়ি নির্মাতা সংস্থা মারুতি সুজুকি (Maruti Suzuki) এবার তাদের গ্রাহকের জন্য নিয়ে এল বিরাট ধামাকা। গাড়ির সার্ভিসিং (Car Servicing) বা রক্ষণাবেক্ষণের বাড়তি খরচ সামাল দেওয়ার জন্য এবার সংস্থার পক্ষ থেকে চালু করা হয়েছে স্মার্ট মেইনটেন্যান্স প্ল্যান বা এসএমপি। জানা যাচ্ছে, এই প্ল্যানের মাধ্যমে দীর্ঘ মেয়াদে গাড়ির সার্ভিসিংয়ের খরচ অনেকটাই কমতে পারে গ্রাহকদের। এমনকি মারুতির এই নতুন স্কিম মূলত একটি প্রি-পোড আফটার সেলস মেইনটেন্যান্স প্ল্যান, যেটি ব্যক্তিগত বা বাণিজ্যিক, দুই ধরনের গাড়ির মালিকদের কথা মাথায় রেখে তৈরি।

কমে যাবে সার্ভিসিং এর খরচ

আসলে এই স্মার্ট মেইনটেন্যান্স প্ল্যানের সবথেকে বড় সুবিধা হল, গাড়ির সার্ভিসিং এর লেবার চার্জ সবথেকে কম ১০% পর্যন্ত সাশ্রয় হবে। শুধু তাই নয়, বিভিন্ন বাড়ির পার্টস এবং কনজিউমবেল আইটেমের উপরেও দেওয়া হচ্ছে অতিরিক্ত ছাড়। যার কারণে দীর্ঘদিন গাড়ি ব্যবহার করলেও রক্ষণাবেক্ষণের খরচ অনেকটাই নিয়ন্ত্রণে থাকবে।

তবে মারুতি সুজুকি এই প্ল্যানে দীর্ঘমেয়াদি কভারেজের সুবিধা দিচ্ছে। যেমনটা জানা গিয়েছে, প্রাইভেট কার মালিকরা বিভিন্ন মেয়াদের প্ল্যান বেছে নিতে পারবে। সেক্ষেত্রে ২ বছর বা ২০ হাজার কিলোমিটার, ৫ বছর বা ৫০ হাজার কিলোমিটার এবং সর্বোচ্চ ১০ বছর বা ১ লক্ষ কিলোমিটার পর্যন্ত। তবে ট্যাক্সি, সিট অপারেটর বা অন্যান্য কমার্শিয়াল গাড়ির ক্ষেত্রে এই প্ল্যানের কভারেজ পাওয়া যাবে সর্বোচ্চ ১০ বছর বা ১.৬ লক্ষ কিলোমিটার পর্যন্ত।

আরও পড়ুন: “গ্রামের ছেলের কাছ থেকে কী বা আশা করা যায়, শিক্ষা নেই!” বৈভবকে যাচ্ছেতাই বললেন ইনি

করা যাবে নিজের প্রয়োজন অনুযায়ী কাস্টমাইজ

পাশাপাশি এই প্ল্যানের সবথেকে বড় আকর্ষণ এর ফ্লেক্সিবিলিটি। অর্থাৎ, গ্রাহকরা নিজের গাড়ির ব্যবহার, সার্ভিস প্যাকেজ কাস্টমাইজ করতে পারবে। যারা বেশি গাড়ি চালান তাদের জন্য রয়েছে আলাদা সুবিধা। আবার কম ব্যবহারের ক্ষেত্রে রয়েছে অন্যরকম প্যাকেজ। সাধারণত বেশিরভাগ গাড়ির মেইনটেন্যান্স প্যাকেজে দ্রুত ক্ষয় হওয়া পার্ট অন্তর্ভুক্ত থাকে না। কিন্তু মারুতি সুজুকি আবার সেই ক্ষেত্রেও দিচ্ছ অতিরিক্ত সুবিধা। গ্রাহকরা চাইলে ক্লাচ, ব্রেকের মতো বেশি ব্যবহৃত বা দ্রুত ক্ষয় হওয়া যন্ত্রাংশের জন্য অপশনাল কভারেজ কিনতে পারবে। ফলে ভবিষ্যতে বড় অংকের টাকা খরচ করতে হবে না।