7100mAh ব্যাটারির সাথে 144Hz ডিসপ্লে, দারুণ ফোন লঞ্চ করছে Motorola

Published:

Motorola Edge 70 Max

সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতের স্মার্টফোন বাজারে খুব শীঘ্রই নতুন ফ্ল্যাগশিপ ফোন নিয়ে আসছে Motorola। সংস্থাটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যে, Motorola Edge 70 Max মডেলটি আগামী 15 জুলাই ভারতে লঞ্চ করা হবে। এমনকি লঞ্চের আগেই ফ্লিপকার্টে এর বিশেষ ডিজাইন এবং বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন প্রকাশ করা হয়েছে। শক্তিশালী প্রসেসর থেকে শুরু করে বড় ব্যাটারি এবং উন্নত ডিসপ্লের কারণে ফোনটি ইতিমধ্যেই প্রযুক্ত প্রেমীদের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে।

15 জুলাই ভারতে লঞ্চ হচ্ছে Motorola Edge 70 Max

Motorola জানিয়েছে, 15 জুলাই দুপুর বারোটার সময় Motorola Edge 70 Max ফোনটি আনুষ্ঠানিকভাবে লঞ্চ করা হবে। এমনকি লঞ্চের পর ফোনটি ফ্লিপকার্টের মাধ্যমে কেনা যাবে। প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে, ফোনটিতে রয়েছে ফ্ল্যাট ডিসপ্লে, খুব পাতলা বেজেল এবং পিছনে একটি স্কোয়ার শেপ ক্যামেরা মডিউল। আপাতত ফোনটিকে হালকা, নীল এবং সবুজ এই দুটি ভেরিয়েন্টে দেখা যাচ্ছে।

তবে Motorola নিশ্চিত করেছে, এই নতুন ফোনটিতে থাকবে Qualcomm এর শক্তিশালী Snapdragon 8 Gen 5 চিপসেট। এমনকি সংস্থার দাবি, এই নতুন চিপসেট এআই-ভিত্তিক NPU পারফমেন্স আগে তুলনায় প্রায় 46 শতাংশ উন্নত হয়েছে। ফোনটিতে সর্বোচ্চ 12GB LPDDR5X RAM পাওয়া যাবে এবং এটিতে ওয়ান ডিভাইস এআই ফিচার সাপোর্ট করবে। সংস্থার দাবি, এই ডিভাইস AnTuTu বেঞ্চমার্কে 30 লক্ষের বেশি স্কোর পেয়েছে।

রয়েছে উন্নত কুলিং সিস্টেম

তবে দীর্ঘক্ষণ গেমিং বা ভারী কাজের সময় ফোন যাতে অতিরিক্ত গরম না হয় তার জন্য Motorola নতুন এই ফোনটিতে ArcticMesh কুলিং সিস্টেম ব্যবহার করেছে। এছাড়া ডিসপ্লের দিক থেকে এই ফোনটি বেশ শক্তিশালী। ফোনটিতে Quad-HD+ LTPO ডিসপ্লে থাকবে, যারা রিফ্রেশ রেট 144Hz। সবথেকে বড় ব্যাপার, ফোনটিতে 7000 নিটস পিক ব্রাইটনেস রয়েছে। এছাড়া Corning Gorilla Glass 7i সুরক্ষা রয়েছে ডিসপ্লেতে।

আরও পড়ুন: বন্ধ হবে অবৈধ কার্যকলাপ! রাজ্যের ১২ জেলার মাদ্রাসায় বিশেষ ইন্সপেকশনের নির্দেশ

ব্যাটারি নিয়ে যদি কথা বলি, তাহলে এই ফোনটির সবথেকে বড় আকর্ষণ হতে চলেছে এর 7100mAh ব্যাটারি। কোম্পানির দাবি, এটি একবার চার্জ দিলেই 58 ঘণ্টা পর্যন্ত ব্যবহার করা যাবে। এমনকি চার্জিং এর জন্য 90 ওয়াটের ফার্স্ট চার্জিং ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি এই সেগমেন্টে প্রথমবারের মতো ম্যাগনেটিক ওয়ারলেস চার্জিং এর সুবিধা দেওয়া হচ্ছে বলেই জানিয়েছে Motorola।

আরও Motorola Smartphone