সৌভিক মুখার্জী, কলকাতা: আগের সমস্ত জল্পনা উড়িয়ে দিয়ে টেক প্রেমীদের জন্য সুখবর শোনাল ওয়ানপ্লাস। ভারতের বাজারে খুব শীঘ্রই তাদের নতুন ফ্ল্যাগশিপ মডেল লঞ্চ করতে চলেছে এই সংস্থা। জনপ্রিয় টেক টিপস্টার Gadgetsdata এর সূত্র অনুযায়ী, ওয়ানপ্লাস খুব শীঘ্রই ভারতে দুটি প্রিমিয়াম স্মার্টফোন আনছে, যার মধ্যে একটি OnePlus 16R, আর অন্যটি OnePlus 16। তবে এই ফোন কবে লঞ্চ হচ্ছে এবং কী কী ফিচার্স রয়েছে তা বিস্তারিত জানুন।
কবে লঞ্চ হবে এই ফোন?
বেশ কিছু প্রতিবেদন অনুযায়ী, আগামী ডিসেম্বর কিংবা জানুয়ারির মধ্যে ভারতীয় বাজারে এই ফোনগুলি লঞ্চ হতে পারে। আগামী 12 অক্টোবর চিনে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করতে চলেছে OnePlus 16। ফলে ভারতের বাজারে এই ফোনগুলি যে খুব তাড়াতাড়ি আসবে তা বলার অপেক্ষা রাখে না।
সম্ভাব্য স্পেসিফিকেশন এবং দাম
ডিসপ্লে: এই ফোনটিতে থাকতে পারে 6.78 ইঞ্চির 1.5K LTPS OLED ডিসপ্লে, যা আগের মডেলের তুলনায় উন্নত এবং এতে 185Hz রিফ্রেশ রেট থাকবে।
প্রসেসর এবং ক্যামেরা: পারফরমেন্সের জন্য এতে Snapdragon 8 Elite Gen 5 চিপসেট ব্যবহার করা হতে পারে বলে বেশ কিছু রিপোর্ট জানাচ্ছে। এমনকি ক্যামেরার ক্ষেত্রে বড় আপগ্রেড হিসেবে থাকতে পারে 200 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং 3.5x অপটিক্যাল জুমসহ একটি 50 মেগাপিক্সেল টেলিফটো লেন্স। এছাড়া সেলফির জন্য থাকবে 16 মেগাপিক্সেলের ক্যামেরা।
ব্যাটারি এবং চার্জিং: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনটিতে 9000mAh একটি বিশাল ব্যাটারি থাকতে পারে এবং 100 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট দেওয়া হতে পারে। এর পাশাপাশি ফোনটি লেটেস্ট ColorOS ভিত্তিক সফটওয়্যারে চলবে।
আরও পড়ুন: গণবিক্ষোভের মাঝেই রদবদল! নতুন ডেপুটি কমিশনার নিয়োগ করল ECI
এবার দাম নিয়ে যদি কথা বলি, তাহলে OnePlus 16R ফোনটির দাম হতে পারে আনুমানিক 70 হাজার টাকা থেকে 75 হাজার টাকার মধ্যে। আগের 15R মডেলের তুলনায় এর দাম কিছুটা বেশি হলেও এর উন্নত ক্যামেরা এবং ব্যাটারি একে আকর্ষণীয় করে তুলবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।










