সৌভিক মুখার্জী, কলকাতা: প্রতিমাসে লক্ষ লক্ষ গাড়ি বিক্রি হয় ভারতে। এমনকি এমন কিছু গাড়ি রয়েছে যেগুলি প্রতি মাসে বিক্রিতে রেকর্ড গড়ে (Most Selled Car)। যার মধ্যে উল্লেখযোগ্য হলো মারুতি সুজুকির (Maruti Suzuki) Dzire, টাটা পাঞ্চ, নেক্সন ইত্যাদি। তবে জানলে অবাক হবেন, মারুতি সুজুকির একটি জনপ্রিয় গাড়ি গত 6 মাসে বিক্রিতে নয়া নজির সৃষ্টি করেছে। কোন কোন গাড়ি রয়েছে তালিকায়? বিস্তারিত জানতে প্রতিবেদনটিতে চোখ রাখুন।
Maruti Suzuki Dzire
মারুতি সুজুকির কম্প্যাক্ট সেডান Dzire 2026 সালের প্রথমদিকে বিক্রিতে শীর্ষস্থানে রয়েছে। 6 মাসে এই গাড়ি বিক্রি হয়েছে 1 লক্ষ 26 হাজার 204 ইউনিট। পাশাপাশি এর বিক্রির 35 শতাংশ এসেছে ট্যাক্সি বিভাগ থেকে। মাইলেজের জন্য এই গাড়ি মধ্যবিত্তদের মধ্যে জনপ্রিয়।
Tata Punch
টাটা মোটরসের সবথেকে সাশ্রয়ী এসইউভি Punch এবছর প্রথমার্ধে দ্বিতীয় সর্বাধিক বিক্রিতে রেকর্ড গড়েছে। জানা গিয়েছে, ছয় মাসে এই গাড়ি বিক্রি হয়েছে 1 লক্ষ 19 হাজার 303 ইউনিট। এমনকি সাশ্রয়ী মূল্য, 5-স্টার রেটিং আর আকর্ষণীয় ফিচার্সের কারণে জনপ্রিয় এই গাড়িটি।
Tata Nexon
বিগত ছয় মাসে Dzire এবং Punch এর পর Tata Nexon তৃতীয় সর্বাধিক বিক্রিত গাড়ি ছিল। এই গাড়ি জুন মাসের মধ্যে মোট 1 লক্ষ 18 হাজার 166 ইউনিট বিক্রি হয়েছে বলেই খবর। বিশেষ করে পেট্রোল এবং ডিজেল ইঞ্জিনের পাশাপাশি সিএনজি আর ইলেকট্রিক ভেহিকেল যারা পছন্দ করেন তাদের জন্য এটি দারুণ বিকল্প।
Maruti Suzuki Ertiga
চার নম্বর রয়েছে মারুতি সুজুকির কম্প্যাক্ট 7-সিটার গাড়ি Ertiga। এই গাড়িটি প্রথম 6 মাসে বিক্রি হয়েছে 1 লক্ষ 8 হাজার 295 ইউনিট। বিশেষ করে এর ডিজাইন, সাইজ এবং মাইলেজের জন্য সাধারণ মানুষের মধ্যে জনপ্রিয় গাড়িটি।
Maruti Suzuki WagonR
পাঁচ নম্বরে রয়েছে মারুতি সুজুকির ফ্যামিলি হ্যাচব্যাক WagonR। এবছর প্রথমার্ধে গাড়িটি বিক্রি হয়েছে 1 লক্ষ 704 ইউনিট। মারুতি WagonR বিশেষ করে জ্বালানি সাশ্রয়ীর জন্য পরিচিত। এমনকি এর উন্নত ফিচার্স রয়েছে।
Maruti Suzuki Swift
তালিকার 6 নম্বরে রয়েছে মারুতির প্রিমিয়াম হাচব্যাক Swift। গত ছয় মাসে এই গাড়িটি বিক্রি হয়েছে 97 হাজার 747 ইউনিট। পেট্রোল এবং সিএনজি উভয় ভ্যারিয়েন্টে পাওয়া যায় এই গাড়ি। পাশাপাশি এর মাইলেজও অন্যান্য গাড়ির তুলনায় অনেকটাই বেশি।
Maruti Suzuki Baleno
মারুতি সুজুকির সর্বাধিক বিক্রিত প্রিমিয়াম হ্যাচব্যাক Baleno এবছর প্রথমার্ধে 96 হাজার 996 ইউনিট বিক্রি হয়েছে। তালিকায় 7 নম্বরে অবস্থান করছে এই গাড়ি। প্রিমিয়াম ফিচার্স এবং চমৎকার মাইলেজের জন্য Baleno দারুণ বিকল্প।
Maruti Suzuki Fronx
মারুতি সুজুকির ক্রস-ওভার ইভি Fronx গত ছয় মাসে বিক্রি হয়েছে 95 হাজার 441 ইউনিট। তালিকার অষ্টম স্থানে রয়েছে এই গাড়িটি। বিশেষ করে এটি স্পোর্টি লুক এবং ভালো মাইলেজের কারণে জায়গা পেয়েছে।
আরও পড়ুন: ভারত-বাংলাদেশ সিরিজ নিয়ে অনিশ্চয়তার কালো মেঘ, হতে পারে বাতিল
Hyundai Creta
চলতি বছরের প্রথমার্ধে Hyundai Creta বিক্রি হয়েছে 91 হাজার 391 ইউনিট। এটি সর্বাধিক বিক্রির গাড়ি চালিয়ে নবম স্থানে জায়গা পেয়েছে। বিশেষ করে পেট্রোল, ডিজেল এবং ইলেকট্রিক অপশনে এই গাড়িটি মেলার কারণে গুরুত্ব বেশি।
Mahindra Scorpio
গত ছয় মাসে Mahindra Scorpio সিরিজের এসইউভি-গুলি মোট 89 হাজার 375 ইউনিট বিক্রি হয়েছে। তালিকায় দশম স্থানে রয়েছে এই গাড়ি। স্করপিও পেট্রোল এবং ডিজেল উভয় ইঞ্জিনের বিকল্পে পাওয়া যায়।










