সৌভিক মুখার্জী, কলকাতা: গাড়ি কেনার পরিকল্পনা রয়েছে? তাহলে এই জুলাই মাস হতে পারে আপনার জন্য বড় সুযোগ। কারণ, Toyota কোম্পানি তাদের জনপ্রিয় মিড-সাইজ SUV Toyota Urban Cruiser Hyryder গাড়ির উপর আকর্ষণীয় ডিসকাউন্টের (Car Discount) ঘোষণা করেছে। নির্দিষ্ট ভেরিয়েন্টের ক্ষেত্রে উপর গ্রাহকরা সর্বোচ্চ 1.82 লক্ষ টাকা পর্যন্ত ছাড় পেতে পারে। কিন্তু এই অফার সীমিত সময়ের জন্যই। সেক্ষেত্রে জুলাই মাসের মধ্যেই গাড়ি বুক করতে হবে বা কিনতে হবে।
কত টাকা পর্যন্ত ছাড় মিলছে?
জুলাই মাসে এই গাড়ি কিনলে বিভিন্ন অফারের মাধ্যমে বড় অংকের টাকা সাশ্রয় হবে বলে জানিয়ে Toyota। যার মধ্যে রয়েছে ক্যাশ ডিসকাউন্টে 25 হাজার টাকা, এক্সচেঞ্জ বোনাসে 20 হাজার টাকা এবং ওয়েলকাম বোনাস 20 হাজার টাকা। তাছাড়া নির্বাচিত ডিলারশিপে অতিরিক্ত এক্সচেঞ্জ সুবিধা এবং অন্যান্য বিশেষ অফার মিলতে পারে। সব মিলিয়ে নির্দিষ্ট ভেরিয়েন্টে মোট সুবিধার পরিমাণ প্রায় 1.82 লক্ষ টাকা পর্যন্ত পৌঁছতে পারে বলেই দাবি করছে বেশ কিছু রিপোর্ট।
গাড়িটির বর্তমান দাম কত?
প্রসঙ্গত, Toyota এর Urban Cruiser Hyryder মডেলের কিছু ভেরিয়েন্টে সম্প্রতি দাম বেড়েছে। বর্তমানে এই SUV-র এক্স শোরুম দাম মাত্র 10.99 লক্ষ টাকা থেকে শুরু হয়, আর 20.19 লক্ষ টাকা পর্যন্ত রয়েছে এর টপ ভেরিয়েন্টের দাম। তবে এই গাড়ির ইঞ্জিন নিয়ে কোনও কথা হবে না। Urban Cruiser Hyryder গাড়ির সিএনজি সংস্করণে রয়েছে একটি 1.5 লিটার K-Series ইঞ্জিন, যেটি সর্বোচ্চ 86.63 bhp শক্তি এবং 121.5 Nm টর্ক উৎপন্ন করতে পারে তাছাড়া 5-স্পিড ম্যানুয়াল গিয়ার-বক্সের সঙ্গে এই গাড়ি পাওয়া যায়।
মাইলেজ শুনলে চমকে উঠবেন
এই SUV গাড়ির সবথেকে বড় আকর্ষণ এর মাইলেজ। সিএনজি ভেরিয়েন্টে প্রায় 26.6 কিলোমিটার প্রতি কেজিতে মাইলেজ দেয় এই গাড়ি। এছাড়া Strong Hybrid ভেরিয়েন্টের প্রায় 29.97 কিলোমিটার প্রতি লিটারে মাইলেজ দেয়। যার ফলে নিয়মিত ব্যবহারকারীদের জন্য কম জ্বালানির উপর এই গাড়ি হতে পারে একেবারে দারুণ বিকল্প।
আরও পড়ুন: নিম্নচাপের প্রভাবে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা ২ জেলায়, আজকের আবহাওয়া
পাশাপাশি প্রযুক্তি এবং নিরাপত্তা ফিচার্সেও কম রাখেনি এই গাড়ি। এই গাড়িটিতে পাওয়া যাবে 9 ইঞ্চির টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, ওয়্যারলেস অ্যান্ড্রয়েড অটো ও অ্যাপল কারপ্লে, কানেক্টেড কার টেকনোলজি, ফুল এলইডি হেডল্যাম্প, 17 ইঞ্চির অ্যালয় হুইল, Toyota i-Connect স্মার্ট কানেক্টিভিটির মতো কিছু ফিচার্স। পাশাপাশি নিরাপত্তার দিক থেকে রয়েছে 6টি এয়ারব্যাগ, এবিএস-র সঙ্গে ইবিডি ব্রেকিং সিস্টেম এবং একাধিক আধুনিক সেফটি সিস্টেম। তাই আপনি যদি গাড়ি কেনার পরিকল্পনা করে থাকেন তাহলে এই জুলাই মাস হতে পারে আপনার জন্য একেবারে দারুণ বিকল্প।










