সহেলি মিত্র, কলকাতা: আবারও একবার তৈরী হল নিম্নচাপ। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে (Weather Today), উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূলের ওপর একটি সুস্পষ্ট নিম্নচাপের সৃষ্টি হয়েছে। এর ফলে মুষলধারে ভারী বৃষ্টির সাক্ষী থাকতে চলেছে কলকাতা সহ সমগ্র বাংলা। আজ শুক্রবার থেকেই নতুন করে বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টির সম্ভাবনা তৈরী হয়েছে বলে খবর। আর সকাল থেকে আকাশ কালো মেঘে ঢেকে রয়েছে। সকাল থেকে কয়েক পশলা বৃষ্টিও হয়ে গেছে। সেইসঙ্গে বইছে দমকা হাওয়াও। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে বলে খবর।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
প্রথমে আসা যাক আজ শুক্রবার সারাদিন সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুর হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, এদিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া এবং ঝাড়গ্রাম জেলায়। এর পাশাপাশি বজ্রবিদ্যুৎসহ প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা হয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, কলকাতা জেলায়। বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলে খবর।
ঘূর্ণবাতটি গড় সমুদ্রপৃষ্ঠ থেকে ৭.৬ কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং উচ্চতার সঙ্গে সঙ্গে দক্ষিণ পশ্চিম দিকে হেলে রয়েছে। এটি আগামী দিনে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে উত্তর ওড়িশা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গ অতিক্রম করার প্রবল সম্ভাবনা রয়েছে। এছাড়াও গড় সমুদ্রপৃষ্ঠের মৌসুমী অক্ষরেখাটি বর্তমানে জম্মু, বরেলি, বস্তি, ডালটনগঞ্জ উত্তর-পশ্চিম বঙ্গোসাগর ও সংলগ্ন উত্তর পশ্চিমবঙ্গ উপকূলের ওপর অবস্থানরত সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলের কেন্দ্রীয় অতিক্রম করে সেখান থেকে পূর্ব দক্ষিণ-পূর্ব দিকে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার জেনে নেওয়া যাক এই দিন উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুরে তিনি অনুযায়ী শুক্রবার উত্তরবঙ্গের দার্জিলিং,আলিপুরদুয়ার, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টিপাতের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া বাদবাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে বলে খবর।
আগামীকালের আবহাওয়া
শনিবারে আবহাওয়া সম্পর্কে বললে, এদিন বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্ত থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান,ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায়। উত্তরবঙ্গে কথা বললে এই দিন বাড়ি থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলায় এ ছাড়া ভারী বৃষ্টিপাতের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং কালিম্পং এবং কোচবিহার জেলায়।










